• ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০১:১৭ অপরাহ্ন
  • [কনভাটার]
নোটিশ
সারাদেশের জেলা ও উপজেলায় সংবাদকর্মী আবশ্যক। নিজেকে যোগ্য মনে করলে এখনই যোগাযোগ করুন Mob: 01778840333, Email: m.r.01778840333@gmail.com

বায়ুদূষণে আজ ঢাকার অবস্থান কত

sagar crime reporter / ১৬ জন দেখেছে
আপডেট : বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬

বায়ুদূষণে আজ ঢাকার অবস্থান কত

 

শাপলানিউজ.কম

আগস্ট ১৩, ২০২৬,

 

বিশ্বে জলাবায়ু পরিবর্তন ও উন্নয়নমূলক কাজ চলায় দিন দিন বাড়ছে বায়ুদূষণ। এমন অবস্থায় বায়ুদূষণের তালিকায় বৃহস্পতিবার (১৩ আগস্ট) বাংলাদেশের রাজধানী ঢাকার অবস্থান ২৩তম।

যার বায়ুমান স্কোর ৭৯। বাতাসের এই অবস্থার মানকে মাঝারিমানের বলা হয়।

সুইজারল্যান্ডভিত্তিক বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে এ তথ্য জানা গেছে।

আইকিউএয়ারের এয়ার কোয়ালিটি ইনডেক্স অনুযায়ী, বিশ্বে বায়ুদূষণের তালিকায় ১৯৬ স্কোর নিয়ে দূষণের শীর্ষে অবস্থান করছে উগান্ডার রাজধানী কাম্পালা।

যা ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। ১৮৭ স্কোর নিয়ে তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে মালয়েশিয়ার কুচিং শহর। এ  ছাড়াও ১৭৯ স্কোর নিয়ে তালিকার তৃতীয় অবস্থানে উঠে এসেছে পাকিস্তানের লাহোর। এরপরের অবস্থানে রয়েছে সংযুক্ত আরব আমিরাতের দুবাই, ইন্দোনেশিয়ার জাকার্তা, সৌদি আরবের রিয়াদ ও কাতারের দোহার মতো শহরগুলো দূষণে ওপরের দিকে রয়েছে।

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ‘অনেক ভালো’ বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে ‘মাঝারি বা সহনীয়’ ধরা হয় বায়ুর মান। আর ১০১ থেকে ১৫০ স্কোর ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়।

অন্যদিকে ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়।

এ ছাড়া স্কোর ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

 

বায়ুদূষণ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ