• ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন
  • [কনভাটার]
শিরোনাম:
ইউটিউবের আয়ের নিয়মে বড় পরিবর্তন, বাড়ছে ভিউ ও ওয়াচটাইমের শর্ত ডিএসইতে বেড়েছে সূচক, লেনদেন ১১১৫ কোটি টাকা রাষ্ট্র কাঠামোর সর্বক্ষেত্রে ফ্যাসিস্টমুক্ত করতে হবে: ভারপ্রাপ্ত স্পিকার শেয়ারপ্রতি লোকসান ২৩ টাকা লভ্যাংশ দেবে না মাইডাস ফাইন্যান্স ঢাকার সড়কে কালো ধোঁয়া, জুলাইয়ে ৯১৫ যানবাহনের বিরুদ্ধে মামলা বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ, প্রতিবাদে দুই ভারতীয়কে ধরল গ্রামবাসী ঢাকায় ২৪ ঘণ্টায় ৪৮৪ জন গ্রেপ্তার, ৫৮ মামলা রাজধানীতে রাতে অনেক বৃষ্টি, কারণ জানালেন আবহাওয়াবিদেরা এবার ভঙ্গুর রাষ্ট্র পুনর্গঠনের পালা : প্রধানমন্ত্রী স্বর্ণ-মুঠোফোন-ল্যাপটপসহ তিন কোটি ৭২ লাখ টাকা পণ্য জব্দ
নোটিশ
সারাদেশের জেলা ও উপজেলায় সংবাদকর্মী আবশ্যক। নিজেকে যোগ্য মনে করলে এখনই যোগাযোগ করুন Mob: 01778840333, Email: m.r.01778840333@gmail.com

ঢাকার সড়কে কালো ধোঁয়া, জুলাইয়ে ৯১৫ যানবাহনের বিরুদ্ধে মামলা

sagar crime reporter / ৯ জন দেখেছে
আপডেট : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬

জাতীয়

ঢাকার সড়কে কালো ধোঁয়া, জুলাইয়ে ৯১৫ যানবাহনের বিরুদ্ধে মামলা

shaplanews.com
প্রকাশিত: ১১ আগস্ট ২০২৬

রাজধানীতে কালো ধোঁয়া নির্গমনকারী যানবাহনের বিরুদ্ধে অভিযান চালিয়ে গত জুলাই মাসে ৯১৫টি মামলা করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। সবচেয়ে বেশি মামলা হয়েছে ট্রাফিক মতিঝিল বিভাগে ৩৫৪টি।

মঙ্গলবার (১১ আগস্ট) ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) নিয়াজ মেহেদী জানান, পরিবেশ দূষণ রোধ এবং সড়কে চলাচলকারী যানবাহন থেকে অতিরিক্ত কালো ধোঁয়া নির্গমন বন্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।

এরই ধারাবাহিকতায় জুলাই মাসে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে কালো ধোঁয়া নির্গমনের দায়ে এসব মামলা করা হয়।

ডিএমপির আটটি ট্রাফিক বিভাগে করা মামলার মধ্যে সবচেয়ে বেশি মামলা হয়েছে ট্রাফিক মতিঝিল বিভাগে। এ বিভাগে ৩৫৪টি মামলা করা হয়েছে।

এছাড়া ট্রাফিক ওয়ারী বিভাগে ১৭২টি, তেজগাঁও বিভাগে ১৩১টি, উত্তরা বিভাগে ১২৮টি, গুলশান বিভাগে ৫৬টি, মিরপুর বিভাগে ৩৬টি, রমনা বিভাগে ৩৪টি এবং লালবাগ বিভাগে চারটি মামলা করা হয়েছে।

ডিএমপির এই কর্মকর্তা আরও জানান, পরিবেশ দূষণ রোধে কালো ধোঁয়া নির্গমনকারী যানবাহনের বিরুদ্ধে অভিযান ও আইনানুগ ব্যবস্থা অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ