• ঢাকা, বাংলাদেশ সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৯:২২ অপরাহ্ন
  • [কনভাটার]
নোটিশ
সারাদেশের জেলা ও উপজেলায় সংবাদকর্মী আবশ্যক। নিজেকে যোগ্য মনে করলে এখনই যোগাযোগ করুন Mob: 01778840333, Email: m.r.01778840333@gmail.com

রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ১৮৮০টি মামলা

sagar crime reporter / ২৫ জন দেখেছে
আপডেট : সোমবার, ১০ আগস্ট, ২০২৬

ঢাকা

রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ১৮৮০টি মামলা

 

‎শাপলানিউজ.কম
নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনের অভিযোগে গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৮৮০টি মামলা করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। এ সময় ৫০০টি গাড়ি ডাম্পিং এবং ৩৫৯টি গাড়ি রেকার করা হয়েছে।

রোববার (৯ আগস্ট) রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব মামলা করেছে ট্রাফিক বিভাগ। আজ সোমবার বিষয়টি নিশ্চিত করে ডিএমপি।

ডিএমপি সূত্রে জানা গেছে, ট্রাফিকের রমনা বিভাগে ১৬টি বাস, ২টি কাভার্ডভ্যান, ১২টি সিএনজি ও ৩৮টি মোটরসাইকেলসহ মোট ১৩৩টি মামলা হয়েছে। এ ছাড়া লালবাগ বিভাগে ২০টি বাস, ১২টি ট্রাক, ১৭টি সিএনজি ও ৭৭টি মোটরসাইকেলসহ ১৫৭টি মামলা; মতিঝিল বিভাগে ২৭টি বাস, ৪টি ট্রাক, ১৭টি কাভার্ডভ্যান, ৫৩টি সিএনজি ও ১৫৩টি মোটরসাইকেলসহ ৩০৭টি মামলা; ওয়ারী বিভাগে ২০টি বাস, ২৮টি ট্রাক, ১৪টি কাভার্ডভ্যান, ৫টি সিএনজি ও ৪২টি মোটরসাইকেলসহ ১৪৫টি মামলা, তেজগাঁও বিভাগে ২৪৭টি, মিরপুর বিভাগে ৪১৯টি, উত্তরা বিভাগে ২৩৬টি এবং গুলশান বিভাগে ২৩৬টি মামলা করা হয়েছে।

ডিএমপি জানিয়েছে, রাজধানীতে ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ট্রাফিক বিভাগের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ