• ঢাকা, বাংলাদেশ শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৬:০৬ পূর্বাহ্ন
  • [কনভাটার]
নোটিশ
সারাদেশের জেলা ও উপজেলায় সংবাদকর্মী আবশ্যক। নিজেকে যোগ্য মনে করলে এখনই যোগাযোগ করুন Mob: 01778840333, Email: m.r.01778840333@gmail.com

বায়ুদূষণে ১৬তম ঢাকা, শীর্ষে কাম্পালা

sagar crime reporter / ২১ জন দেখেছে
আপডেট : শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬

বায়ুদূষণে ১৬তম ঢাকা, শীর্ষে কাম্পালা

shaplanews.com

০৭ আগস্ট ২০২৬,

 

বিশ্বের দূষিত শহরের তালিকায় শুক্রবার (৭ আগস্ট) বাংলাদেশের রাজধানী ঢাকার অবস্থান ১৬তম। এদিন ঢাকার বায়ুমান সূচক (এয়ার কোয়ালিটি ইনডেক্স-একিউআই) ছিল ৯১, যা মাঝারি মাত্রার হলেও সংবেদনশীল ব্যক্তিদের জন্য স্বাস্থ্যঝুঁকির কারণ হতে পারে।

সুইজারল্যান্ডভিত্তিক বায়ুর মান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান আইকিউএয়ারের সর্বশেষ তথ্য অনুযায়ী, এদিন বিশ্বের সবচেয়ে দূষিত শহর ছিল উগান্ডার রাজধানী কাম্পালা। শহরটির একিউআই স্কোর ছিল ১৮১, যা ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে।

তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে বাহরাইনের রাজধানী মানামা। শহরটির একিউআই স্কোর ১৫৩। তৃতীয় অবস্থানে থাকা মালয়েশিয়ার কুচিং শহরের স্কোর ১৪৪। এ ছাড়া দোহা, জোহানেসবার্গ ও দুবাইও দূষিত শহরের তালিকায় শীর্ষের দিকে রয়েছে।

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, একিউআই ০ থেকে ৫০ হলে বায়ুর মান ভালো, ৫১ থেকে ১০০ হলে মাঝারি, ১০১ থেকে ১৫০ হলে সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর, ১৫১ থেকে ২০০ হলে অস্বাস্থ্যকর, ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর এবং ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ হিসেবে বিবেচিত হয়।

বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী, শিশু, বয়স্ক এবং শ্বাসকষ্ট বা হৃদ্‌রোগে আক্রান্ত ব্যক্তিদের বায়ুদূষণের মাত্রা বেশি থাকলে অপ্রয়োজনে বাইরে না যাওয়াই ভালো। বাইরে বের হলে মাস্ক ব্যবহার এবং দীর্ঘ সময় খোলা পরিবেশে অবস্থান এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ