• ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১১:১৫ অপরাহ্ন
  • [কনভাটার]
Logo
  • প্রচ্ছ্বদ
  • জাতীয়
  • রাজনীতি
    • বিএনপি
    • জাতীয় পার্টি
    • জামায়াত
    • এনসিপি
  • অর্থনীতি
  • আইন-অপরাধ
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
    • চট্টগ্রাম
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
    • রাজশাহী
    • সিলেট
  • আন্তর্জাতিক
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলা
  • বিনোদন
    • সিনেমা
    • গান
    • নাটক
  • তথ্য-প্রযুক্তি
  • ক্যাম্পাস
    • ইবি
    • চবি
    • ঢাবি
    • প্রযুক্তি বি
    • রাবি
  • সবকিছু
    • কৃষি
    • প্রবাস
    • ভ্রমণ
    • রাজধানী
    • লাইফষ্টাইল
শিরোনাম:
আগামী ২৪ ঘণ্টায় ভারি বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে জুলাই গণঅভ্যুত্থানের চেতনায় ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়ার আহ্বান ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির ৫ আগস্ট ঘিরে সারা দেশে নিরাপত্তা জোরদার দুদিনে রেমিট্যান্স এলো ৩৩৫৭ কোটি টাকা অর্থনৈতিক অঞ্চলকে সবুজ শিল্পাঞ্চল হিসেবে গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর পরিচ্ছন্ন নগরী গড়তে ডিএসসিসির ৩২৭ কোটি টাকার মেগা কর্মসূচি দেশের মোট রিজার্ভ ৩৬ দশমিক ৪৭ বিলিয়ন ডলার ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দাখিলে কর ছাড় জুলাইয়ে রেমিট্যান্স আসেনি যেসব ব্যাংকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি আবেদন শুরু ১১ নভেম্বর
নোটিশ
সারাদেশের জেলা ও উপজেলায় সংবাদকর্মী আবশ্যক। নিজেকে যোগ্য মনে করলে এখনই যোগাযোগ করুন Mob: 01778840333, Email: m.r.01778840333@gmail.com
/ অর্থনীতি, জাতীয়, ঢাকা, রাজধানী, সারাদেশ

৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দাখিলে কর ছাড়

sagar crime reporter / ১০ জন দেখেছে
আপডেট : সোমবার, ৩ আগস্ট, ২০২৬
শেয়ার

অর্থনীতি

৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দাখিলে কর ছাড়

 

শাপলানিউজ.কম
০৩ আগস্ট ২০২৬

আয়করদাতাদের স্বেচ্ছায় কর প্রদানে উৎসাহিত করতে বিশেষ প্রণোদনার ঘোষণা দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে আয়কর রিটার্ন দাখিল করলে করদাতারা পরিশোধযোগ্য করে ৫ শতাংশ (সর্বোচ্চ ২৫ হাজার টাকা) পর্যন্ত কর ছাড় পাবেন। একই সঙ্গে করদাতারা এখন ঘরে বসেই অনলাইনে ই-রিটার্ন দাখিল এবং বিকাশ, নগদ, রকেট, ডেবিট-ক্রেডিট কার্ডসহ বিভিন্ন ডিজিটাল মাধ্যমে কর পরিশোধ করতে পারবেন।

রোববার (২ আগস্ট) এনবিআরের জনসংযোগ কর্মকর্তা মো. আল আমিন শেখ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, আয়কর আইন, ২০২৩-এর নতুন বিধান অনুযায়ী এ কর প্রণোদনার সুযোগ তৈরি করা হয়েছে। ১ জুলাই থেকে ৩০ সেপ্টেম্বর সময়ের মধ্যে আয়কর রিটার্ন দাখিলকারী স্বাভাবিক ব্যক্তি ও হিন্দু অবিভক্ত পরিবারের করদাতারা এ সুবিধা পাবেন। তবে ১ অক্টোবর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত রিটার্ন দাখিলের ক্ষেত্রে কোনো কর প্রণোদনা বা ছাড় মিলবে না।

অন্যদিকে, নির্ধারিত সময়ের পর রিটার্ন দাখিলে অতিরিক্ত কর গণনার নিয়মও স্পষ্ট করেছে এনবিআর। আগামী ১ জানুয়ারি থেকে ৩১ মার্চ পর্যন্ত রিটার্ন দাখিল করলে পরিশোধযোগ্য করের ওপর ২ শতাংশ অথবা ৩ হাজার টাকা- এই দুইয়ের মধ্যে যেটি বেশি, সেই পরিমাণ অতিরিক্ত কর দিতে হবে। আর ১ এপ্রিল থেকে ৩০ জুনের মধ্যে রিটার্ন দাখিলের ক্ষেত্রে পরিশোধযোগ্য করের ৫ শতাংশ অথবা ৫ হাজার টাকা (যেটি বেশি) অতিরিক্ত কর হিসেবে প্রযোজ্য হবে।

এনবিআর আশা প্রকাশ করছে, নির্ধারিত সময়ের শুরুতে এই সুবিধা দেওয়ার ফলে সময়মতো রিটার্ন দাখিলে করদাতারা উৎসাহিত হবেন এবং কর পরিপালনের সংস্কৃতি আরও শক্তিশালী হবে।

উল্লেখ্য, গত ২২ জুলাই থেকে ২০২৬-২০২৭ করবর্ষের জন্য ব্যক্তিশ্রেণির করদাতার ই-রিটার্ন সেবা চালু হয়েছে। করদাতারা এনবিআরের ওয়েবসাইটের (www.etaxnbr.gov.bd) মাধ্যমে সহজে অনলাইনে রিটার্ন জমা দিয়ে তাৎক্ষণিকভাবে প্রাপ্তিস্বীকারপত্র ও আয়কর সনদ সংগ্রহ করতে পারবেন। অনলাইনে সেবা গ্রহণে কোনো সমস্যা হলে এনবিআরের কল সেন্টারে (০৯৬৪৩৭১৭১৭১) যোগাযোগ করে সহায়তা নেওয়া যাবে। ৩০ সেপ্টেম্বরের পর কর ছাড় পাওয়া যাবে না বিধায় এনবিআরের পক্ষ থেকে দ্রুততম সময়ে রিটার্ন দাখিলের আহ্বান জানানো হয়েছে।

 

এনবিআর আয়কর রিটার্ন দাখিল


আপনার মতামত লিখুন :

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ

আগামী ২৪ ঘণ্টায় ভারি বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

জুলাই গণঅভ্যুত্থানের চেতনায় ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়ার আহ্বান ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির

৫ আগস্ট ঘিরে সারা দেশে নিরাপত্তা জোরদার

দুদিনে রেমিট্যান্স এলো ৩৩৫৭ কোটি টাকা

অর্থনৈতিক অঞ্চলকে সবুজ শিল্পাঞ্চল হিসেবে গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর

পরিচ্ছন্ন নগরী গড়তে ডিএসসিসির ৩২৭ কোটি টাকার মেগা কর্মসূচি

  • সর্বশেষ সংবাদ
  • জনপ্রিয় সংবাদ

আগামী ২৪ ঘণ্টায় ভারি বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

জুলাই গণঅভ্যুত্থানের চেতনায় ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়ার আহ্বান ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির

৫ আগস্ট ঘিরে সারা দেশে নিরাপত্তা জোরদার

দুদিনে রেমিট্যান্স এলো ৩৩৫৭ কোটি টাকা

অর্থনৈতিক অঞ্চলকে সবুজ শিল্পাঞ্চল হিসেবে গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর

পরিচ্ছন্ন নগরী গড়তে ডিএসসিসির ৩২৭ কোটি টাকার মেগা কর্মসূচি

দেশের মোট রিজার্ভ ৩৬ দশমিক ৪৭ বিলিয়ন ডলার

৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দাখিলে কর ছাড়

জুলাইয়ে রেমিট্যান্স আসেনি যেসব ব্যাংকে

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি আবেদন শুরু ১১ নভেম্বর

এনসিপির ‘সেকেন্ড রিপাবলিক’ ধারণাটি আসলে কী

রাজনীতি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নিয়ন্ত্রণ করা যাচ্ছিল না, তাই কেন্দ্র ছাড়া সব কমিটি স্থগিত

পরিশ্রম দিয়ে চলার পথটা সহজ করে নিয়েছি: মালবিকা

গ্যাস সংকটে ফের বন্ধ আশুগঞ্জ সার কারখানায়

বলিউডের যে ১০ সিনেমা সবচেয়ে বেশি আয় করেছে

ভারতকে সামলাতে দুবাইয়ে অনুশীলন অজি-প্রোটিয়াদের

স্ত্রী সন্তানসহ আমির হোসেন আমুর ৪৪ ব্যাংক হিসাব অবরুদ্ধ

খাওয়ার পরেই চা খাওয়া কি ঠিক?

বলিউড তেলেগু জানেন না, তবু দক্ষিণের ‘প্রিন্স’ মহেশ বাবু

Hello world!

Logo

Kaderabad Housing Mohmmedpur, Dhaka-1207. Phone- 01778840333 Email: m.r.01778840333@gmail.com Web: www.shaplanews.com

All rights reserved © 2025 shapalnews

নোটিশ
সারাদেশের জেলা ও উপজেলায় সংবাদকর্মী আবশ্যক। আগ্রহীরা যোগাযোগ করুন:  m.r.01778840333@gmail.com, Mob: 01778840333