• ঢাকা, বাংলাদেশ রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন
  • [কনভাটার]
শিরোনাম:
এলপি গ্যাসের সিলিন্ডারের দাম বাড়ল আইনের শাসন প্রতিষ্ঠার মাধ্যমে নতুন বাংলাদেশ গঠনে কাজ করার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ইসলামে কি ধ্যান বা মেডিটেশন জায়েজ? ঢাকার চারপাশের নৌপথগুলো সচল করার নির্দেশ প্রধানমন্ত্রীর মেসি নাকি এমবাপ্পে, গত মৌসুমে পরিসংখ্যানে কে ছিলেন সেরা? গ্যাস সংকটে নোয়াখালীর সব সিএনজি পাম্প বন্ধ, চরম ভোগান্তি ঢাকায় ডিএমপির অভিযান, ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৩১ মধ্যপ্রাচ্য দ্রুত চুক্তির আশায় ইরানে হামলা স্থগিতের ঘোষণা দিলেন ট্রাম্প ঢাকায় ভূমিকম্প নিয়ে নতুন তথ্য দিলেন ফায়ার সার্ভিসের ডিজি পুঁজিবাজারে স্থিতিশীলতা ও বিনিয়োগকারীদের সুরক্ষায় আইন প্রণয়নের উদ্যোগ
নোটিশ
সারাদেশের জেলা ও উপজেলায় সংবাদকর্মী আবশ্যক। নিজেকে যোগ্য মনে করলে এখনই যোগাযোগ করুন Mob: 01778840333, Email: m.r.01778840333@gmail.com

আইনের শাসন প্রতিষ্ঠার মাধ্যমে নতুন বাংলাদেশ গঠনে কাজ করার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

sagar crime reporter / ৪ জন দেখেছে
আপডেট : রবিবার, ২ আগস্ট, ২০২৬

আইনের শাসন প্রতিষ্ঠার মাধ্যমে নতুন বাংলাদেশ গঠনে কাজ করার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

 

shaplanews.com
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ রোববার রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমির চ্যামনি মেমোরিয়াল হলে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন।

সেবার মানসিকতা নিয়ে আইনের শাসন প্রতিষ্ঠার মাধ্যমে নতুন বাংলাদেশ গঠনে কাজ করার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

আজ রোববার (২ আগস্ট) দুপুরে রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমির চ্যামনি মেমোরিয়াল হলে আয়োজিত ২৭তম বিসিএস পুলিশ ব্যাচের (১ম পর্যায়) সনদ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান সালাহউদ্দিন আহমদ।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিগত সময়ে গুম, নিখোঁজ, বিচারবহির্ভূত নিপীড়ন ও রাজনৈতিক সংগ্রামের মধ্য দিয়ে যাওয়া প্রতিটি অভিজ্ঞতাকে গণতান্ত্রিক মূল্যবোধ ও আইনের শাসন প্রতিষ্ঠার শিক্ষা হিসেবে গ্রহণ করতে হবে। তিনি বলেন, যেকোনো মূল্যে বিচারহীনতার সংস্কৃতি দূর করে আইনের সঠিক প্রয়োগ নিশ্চিত করতে হবে, যাতে সমাজে আর কখনো কোনো নাগরিককে অতীতের মতো নির্যাতনের শিকার হতে না হয়।

বিশ্ববরেণ্য অহিংস নেতা নেলসন ম্যান্ডেলার ২৭ বছরের দীর্ঘ জেলজীবন ও অমানুষিক নির্যাতনের স্মৃতি স্মরণ করিয়ে দিয়ে মন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, ম্যান্ডেলা যেভাবে কোনো প্রতিশোধ না নিয়ে সবাইকে নিয়ে জাতীয় ঐক্যের সরকার গঠন করেছিলেন, ঠিক তেমনি আমাদেরও যেকোনো মূল্যে প্রতিশোধের রাজনীতি থেকে দূরে থাকতে হবে।

গত পাঁচ-ছয় মাসে দেশের কোনো আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে কাস্টডিয়াল ডেথ, গুম বা অযাচিত পারসিকিউশনের কোনো রেকর্ড নেই উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কেবল রুটিন অপারেশনাল কার্যক্রম ও রাইট অব প্রাইভেট ডিফেন্সের আওতায় যতটুকু বলপ্রয়োগ প্রয়োজন তা ছাড়া পুলিশ কোনো অন্যায় পদক্ষেপ নেয়নি। তবে অপরাধীরা যেন স্বাধীনতা না পায়, সে বিষয়ে কঠোর সজাগ থাকার নির্দেশ দেন তিনি।

দক্ষ ও দূরদর্শী পুলিশ প্রশাসন গড়ার বিষয়ে গুরুত্বারোপ করে মন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, শুধু ভালো ফল করাই যথেষ্ট নয়; যদি মনমানসিকতার পরিবর্তন না ঘটে তবে বাস্তবিক জীবনে সাধারণ জনগণ যথাযথ সেবা থেকে বঞ্চিত হয়। তিনি প্রবেশনারদের বয়স ও সাকুল্যে চাকরির মেয়াদের সীমাবদ্ধতার বিষয়টি বিবেচনা করে তাদের জন্য ন্যায়সঙ্গত সুযোগ-সুবিধার নিশ্চয়তা প্রদান করা হবে বলে আশ্বাস দেন।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন আইজিপি মো. আলী হোসেন ফকির।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ পুলিশ একাডেমির প্রিন্সিপাল (অ্যাডিশনাল আইজিপি) জি এম আজিজুর রহমান। এতে স্বাগত বক্তৃতা করেন একাডেমির অ্যাডিশনাল ডিআইজি আবদুল আজিজ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ