• ঢাকা, বাংলাদেশ শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০১:৫৪ অপরাহ্ন
  • [কনভাটার]
নোটিশ
সারাদেশের জেলা ও উপজেলায় সংবাদকর্মী আবশ্যক। নিজেকে যোগ্য মনে করলে এখনই যোগাযোগ করুন Mob: 01778840333, Email: m.r.01778840333@gmail.com

ঢাকার বাতাস আজ ‘সহনীয়

sagar crime reporter / ৭ জন দেখেছে
আপডেট : শনিবার, ১ আগস্ট, ২০২৬

ঢাকার বাতাস আজ ‘সহনীয়

শাপলানিউজ.কম

প্রকাশ: ০১ আগস্ট ২০২৬,

 

বায়ুদূষণের দিক থেকে রাজধানী ঢাকা রয়েছে ১৩তম স্থানে।

বায়ুদূষণের দিক থেকে শনিবার বিশ্বের শহরগুলোর মধ্যে শীর্ষ অবস্থানে রয়েছে কঙ্গোর রাজধানী কিনশাসা। অন্যদিকে, বাংলাদেশের রাজধানী ঢাকা রয়েছে ১৩তম স্থানে। কিনশাসার বাতাস ‘খুবই অস্বাস্থ্যকর’ পর্যায়ে থাকলেও ঢাকার বায়ুর মান এদিন ‘মাঝারি’ বা সহনীয় হিসেবে বিবেচিত হয়েছে।

শনিবার (১ আগস্ট) সকাল ৮টা ৩২ মিনিটে প্রকাশিত বায়ুমান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্য থেকে এ চিত্র জানা গেছে।

স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর।

অন্যদিকে, ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।

ঢাকার দূষণ স্কোর ৯৭ এর অর্থ মাঝারি বা সহনীয় পর্যায়ে রয়েছে ঢাকার বায়ু। অন্যদিকে, ভারতের দিল্লি রয়েছে ৬ নম্বরে এবং এই শহরটির দূষণ স্কোর ১৪১ অর্থাৎ এখানকার বাতাস অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ