৫০ মিনিটে লেনদেন ১৭৬ কোটি টাকা
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সব ধরনের সূচক উত্থানে লেনদেন চলছে আজ সোমবার (২৭ জুলাই)। লেনদেন শুরুর প্রথম ৫০ মিনিটে মিনিটে বা সকাল ১০টা ৫০ মিনিটে ডিএসইতে ১৭৬ কোটি ৮৩ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে। এসময় লেনদেনে অংশ নেওয়া ৮৫ শতাংশ কোম্পানির শেয়ারের দর বেড়েছে। ডিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।
আজ লেনদেন শুরুতে ডিএসইর প্রধান সূচক উত্থানে চলে আসে। লেনদেন শুরুর ২৮ মিনিটে ডিএসইএক্স বেড়েছে ৫৩ পয়েন্ট। বেলা বাড়ার পর সূচকটির উত্থান গতি কমে আসে। এদিন লেনদেন শুরুর ৫০ মিনিটে ডিএসইএক্স বেড়েছে ৪২ দশমিক ৪২ পয়েন্ট। সূচকটি বেড়ে দাঁড়ায় পাঁচ হাজার ৮২৬ দশমিক ৭৯ পয়েন্টে। আলোচিত সময় ডিএস৩০ সূচক ১১ দশমিক ৬২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে দুই হাজার ১৯৭ দশমিক ৮২ পয়েন্টে। এছাড়া ডিএসইএস সূচক আট দশমিক ৮৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ১৮৬ দশমিক ১৮ পয়েন্টে।
আলোচিত কোম্পানিগুলোর মধ্যে শেয়ার দর বেড়েছে ৩৩০টির, কমেছে ২২টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৬টি কোম্পানির শেয়ার দর। এসময়ে লেনদেন শীর্ষে উঠে আসা দেশবন্ধু পলিমারের আট কোটি দুই লাখ টাকা, ফারইস্ট নিটিংয়ের সাত কোটি ২৬ লাখ টাকা, ড্রাগন সোয়েটারের ছয় কোটি ৬৭ লাখ টাকা, বিডি থাইয়ের ছয় কোটি ৬০ লাখ টাকা, পিপলস লিজিংয়ের ছয় কোটি সাত লাখ টাকা এবং এমএল ডায়িংয়ের পাঁচ কোটি ৯৪ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়।








