• ঢাকা, বাংলাদেশ শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন
  • [কনভাটার]
শিরোনাম:
ঢাকার বাজারে শীতের সবজির দাম কমছে, চড়া চাল ও মাছের বাজার ঢাকায় আজ বায়ুদূষণ অস্বাস্থ্যকর পর্যায়ে, সকালে ধোঁয়াশায় ঢাকা রাজধানী ঢাকায় আজ সকালে কুয়াশা, দুপুরে রোদ, রাতে ঠান্ডা বাড়বে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৫৩ ছুটির দিনেও ঢাকার বাতাস অস্বাস্থ্যকর, বিশ্বে চতুর্থ শীতের সবজিতে স্বস্তি, মসলায় আগুন – আজকের বাজার পরিস্থিতি আজ ঢাকায় রোদ, রাতে ঠান্ডা, বঙ্গোপসাগরে নতুন লঘুচাপ – কাল থেকে বৃষ্টির আভাস সন্ধ্যার ঘটনা: কুষ্টিয়ায় এমপির বাড়িতে আগুন, সংসদে উত্তপ্ত বিতর্ক, ঢাকায় নিরাপত্তা জোরদার কপ-৩১ এ বিশ্বনেতাদের প্রশংসায় প্রধানমন্ত্রী তারেক রহমান, দেশে রাজপথে থাকার বার্তা শীতের সবজিতে স্বস্তি, চড়া চাল-মসলার বাজার
নোটিশ
সারাদেশের জেলা ও উপজেলায় সংবাদকর্মী আবশ্যক। নিজেকে যোগ্য মনে করলে এখনই যোগাযোগ করুন Mob: 01778840333, Email: m.r.01778840333@gmail.com

ঢাকা সিটির বাসাবাড়ি থেকে ভ্যানে ময়লা নেওয়ার ফি আদায় বন্ধে নির্দেশনা চেয়ে রিট

sagar crime reporter / ১৪৮ জন দেখেছে
আপডেট : রবিবার, ২৬ জুলাই, ২০২৬

ঢাকা সিটির বাসাবাড়ি থেকে ভ্যানে ময়লা নেওয়ার ফি আদায় বন্ধে নির্দেশনা চেয়ে রিট

 

বাসাবাড়ি থেকে সংগ্রহ করা ময়লা নিয়ে অস্থায়ী বর্জ্য স্থানান্তর কেন্দ্রের দিকে যাচ্ছেন দুই কর্মী। গত শনিবার বিকেলে রাজধানীর কারওয়ান বাজার সংলগ্ন পান্থকুঞ্জ পার্ক এলাকায়

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় বাসাবাড়ি থেকে ভ্যানে ময়লা নেওয়া বাবদ ফি বা চার্জ আদায় বন্ধের নির্দেশনা চেয়ে রিট হয়েছে। সুপ্রিম কোর্টের এক আইনজীবী আবেদনকারী হয়ে আজ রোববার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি দায়ের করেন।

‘ময়লা টানেন তাঁরা, পকেটে ভরেন নেতারা’ শিরোনামে গত ১৮ মে প্রথম আলোয় প্রতিবেদন প্রকাশিত হয়। এটিসহ এ বিষয়ে প্রথম আলোয় প্রকাশিত প্রতিবেদন যুক্ত করে সুপ্রিম কোর্টের আইনজীবী সালাহ উদ্দিন রিগ্যান ওই রিট করেন।

পরে আইনজীবী সালাহ উদ্দিন রিগ্যান প্রথম আলোকে বলেন, সিটি করপোরেশন বাসাবাড়ি থেকে হোল্ডিং ট্যাক্স আদায় করে। সেখানে বর্জ্য সরানো, হস্তান্তরসহ কয়েকটি খাত রয়েছে। হোল্ডিং ট্যাক্সের মাধ্যমে ময়লা অপসারণ হিসেবে একবার ফি নেওয়া হচ্ছে। এ কারণে ভ্যানসেবার মাধ্যমে বর্জ্য অপসারণের জন্য সিটি করপোরেশন প্রতি মাসে টাকা নিতে পারে না। এটি বেআইনি।

আইনজীবী সালাহ উদ্দিন রিগ্যান আরও বলেন, এ কারণে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের বাসাবাড়ি থেকে ভ্যানসেবার মাধ্যমে বর্জ্য সংগ্রহ বাবদ ফি বা চার্জ আদায় বন্ধে নির্দেশনা চেয়ে রিটটি করা হয়েছে।

বিচারপতি রাজিক-আল-জলিল ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে শুনানির জন্য রিটটি জমা দেওয়া হয়েছে বলে জানান রিট আবেদনকারী এই আইনজীবী।

এর আগে সিটি করপোরেশন এলাকায় বাসাবাড়ি থেকে ময়লার বিল উত্তোলন বন্ধ চেয়ে গত ১০ জুন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বরাবর পৃথক আবেদন দেন। এতে ফল না পেয়ে চলতি মাসে স্থানীয় সরকার সচিবসহ সংশ্লিষ্টদের বরাবর আইনি নোটিশ পাঠান। এতে দৃশ্যমান ফল না পেয়ে আজ রিটটি দায়ের করেন বলে জানান রিট আবেদনকারী।

ময়লা টানেন তাঁরা, পকেট ভরেন নেতারা

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ