• ঢাকা, বাংলাদেশ শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০১:৩৩ অপরাহ্ন
  • [কনভাটার]
নোটিশ
সারাদেশের জেলা ও উপজেলায় সংবাদকর্মী আবশ্যক। নিজেকে যোগ্য মনে করলে এখনই যোগাযোগ করুন Mob: 01778840333, Email: m.r.01778840333@gmail.com

বায়ুদূষণে শীর্ষে কাম্পালা, ঢাকার বাতাস মাঝারি মানের

sagar crime reporter / ৮ জন দেখেছে
আপডেট : শনিবার, ২৫ জুলাই, ২০২৬

জাতীয়

বায়ুদূষণে শীর্ষে কাম্পালা, ঢাকার বাতাস মাঝারি মানের

 

শাপলানিউজ.কম
অনলাইন ডেস্ক

অনলাইন ভার্সন
প্রকাশ: শনিবার, ২৫ জুলাই, ২০২৬
জলবায়ু পরিবর্তন, নগরায়ণ ও বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমের প্রভাবে বিশ্বের বিভিন্ন শহরে বায়ুদূষণের মাত্রা বাড়ছেই। এমন পরিস্থিতিতে বিশ্বের দূষিত শহরের তালিকায় বাংলাদেশের রাজধানী ঢাকার অবস্থান ১৭তম। তবে বর্তমানে ঢাকার বাতাস মাঝারি মানের রয়েছে।

শনিবার (২৫ জুলাই) সকালে সুইজারল্যান্ডভিত্তিক বায়ুর মান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান আইকিউএয়ারের সূচক অনুযায়ী, ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর ৯১।

এই মানকে ‘মাঝারি’ হিসেবে বিবেচনা করা হয়।এদিন বিশ্বের সবচেয়ে দূষিত শহর ছিল উগান্ডার রাজধানী কাম্পালা। শহরটির একিউআই স্কোর ১৭৪, যা ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে। তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর রাজধানী কিনশাসা।

শহরটির একিউআই স্কোর ১৫২, যা ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত। তৃতীয় অবস্থানে রয়েছে চিলির রাজধানী সান্তিয়াগো, যার স্কোর ১৫১।এছাড়া চতুর্থ অবস্থানে রয়েছে ইসরায়েলের তেল আবিব, যার একিউআই স্কোর ১২৯। পঞ্চম অবস্থানে রয়েছে জেরুজালেম, যার স্কোর ১১৯।

এই দুটি শহরের বায়ুমান সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে।আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, একিউআই স্কোর ০ থেকে ৫০ হলে বায়ুর মান ভালো, ৫১ থেকে ১০০ হলে মাঝারি এবং ১০১ থেকে ১৫০ হলে সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। ১৫১ থেকে ২০০ স্কোরকে ‘অস্বাস্থ্যকর’ ধরা হয়।

এছাড়া ২০১ থেকে ৩০০ স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। এ অবস্থায় শিশু, বয়স্ক ও অসুস্থ ব্যক্তিদের ঘরের বাইরে যাওয়া সীমিত রাখার পরামর্শ দেওয়া হয়।

আর ৩০১ থেকে ৪০০ স্কোর ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে বিবেচিত হয়, যা জনস্বাস্থ্যের জন্য গুরুতর হুমকি সৃষ্টি করতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ