রোদ আর বৃষ্টির খেলা চলছিল সকাল থেকে। পথে নেমে কাকভেজা হয়ে প্রকৃতির ওপর বিরূপ হয়ে ওঠার কারণ ছিল। কিন্তু সেই বিরক্তি উড়িয়ে দিতেই বুঝি আকাশে দেখা দিল রংধনুর হাসি। ঢাকার পুব আকাশে সাতরং ভেসে উঠেছিল আজ বিকেল পাঁচটার দিকে। এই রংধনু বেশ কিছুক্ষণ মোহাবিষ্ট করে রেখেছিল নগরবাসীকে।
উঁচু ভবনের ওপর দিয়ে ভেসে উঠেছে রংধনু। কারওয়ান বাজার, ঢাকা
ঢাকা এক্সপ্রেসওয়ের পাশ থেকে দেখা রংধনু। কারওয়ান বাজার, ঢাকা
রোদ-বৃষ্টির মধ্যে ভেসে ওঠা রংধনুটি ছিল দুই স্তরের। কারওয়ান বাজার, ঢাকা
রংধনুর রঙে বেশ কিছুক্ষণ রঙিন ছিল ঢাকার আকাশ। কারওয়ান বাজার, ঢাকা
জাতীয় সংসদ ভবন এলাকায় সবুজের মধ্যে রংধনুর সৌন্দর্য। মানিক মিয়া অ্যাভিনিউ, ঢাকা
মেঘ কাটিয়ে রোদের মধ্যেও কিছু সময় ভেসে ছিল রংধনু। গুলশান, ঢাকা