• ঢাকা, বাংলাদেশ রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন
  • [কনভাটার]
Logo
  • প্রচ্ছ্বদ
  • জাতীয়
  • রাজনীতি
    • বিএনপি
    • জাতীয় পার্টি
    • জামায়াত
    • এনসিপি
  • অর্থনীতি
  • আইন-অপরাধ
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
    • চট্টগ্রাম
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
    • রাজশাহী
    • সিলেট
  • আন্তর্জাতিক
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলা
  • বিনোদন
    • সিনেমা
    • গান
    • নাটক
  • তথ্য-প্রযুক্তি
  • ক্যাম্পাস
    • ইবি
    • চবি
    • ঢাবি
    • প্রযুক্তি বি
    • রাবি
  • সবকিছু
    • কৃষি
    • প্রবাস
    • ভ্রমণ
    • রাজধানী
    • লাইফষ্টাইল
শিরোনাম:
ডিএমপির বড় অভিযান: ২৪ ঘণ্টায় রাজধানীতে গ্রেপ্তার ৫২০, মামলা ৩৯ ঢাকার শিক্ষার্থীদের সকাল শুরু হয় জ্যামে, শেষ হয় কোচিংয়ের চাপে শীতের সবজিতে স্বস্তি, চড়া মাছ-মাংস-চালের বাজার ঝাউতলা কোণা আবার হকারদের দখলে, ঘুরতে আসা মানুষের ভোগান্তি Explosion in Bahrain, Tension Rises Again in the Middle East মধ্যপ্রাচ্যে আবার উত্তেজনা, বাহরাইনে বিস্ফোরণ ও সাইরেন Severe Traffic Jam Paralyses Dhaka Again, Commuters Suffer on First Working Day Dhaka’s Air Still Unhealthy Today, Among World’s Most Polluted Cities Sunny and Dry Day Today, Rain Likely in Khulna-Barishal-Chattogram from Wednesday আজও ঢাকায় তীব্র যানজটের ভোগান্তি, অফিস-স্কুলের সময়ে স্থবির রাজধানী
নোটিশ
সারাদেশের জেলা ও উপজেলায় সংবাদকর্মী আবশ্যক। নিজেকে যোগ্য মনে করলে এখনই যোগাযোগ করুন Mob: 01778840333, Email: m.r.01778840333@gmail.com
/ অর্থনীতি, জাতীয়, ঢাকা, রাজধানী, সারাদেশ

সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলে মিলবে কর প্রণোদনা

sagar crime reporter / ২৪২ জন দেখেছে
আপডেট : বুধবার, ২২ জুলাই, ২০২৬
শেয়ার

অর্থনীতি

সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলে মিলবে কর প্রণোদনা

 

শাপলানিউজ.কম
২২ জুলাই ২০২৬

চলতি করবর্ষে জুলাই হতে সেপ্টেম্বর মাসের মধ্যে রিটার্ন দাখিল করলে নিট প্রদেয় করের ৫ শতাংশ (সর্বোচ্চ ২৫০০০ টাকা) প্রণোদনা পাবেন ব্যক্তিশ্রেণির করদাতারা। অবশ্য ওই সময়ের পর দাখিলকৃত রিটার্নের ক্ষেত্রে এ প্রণোদনা থাকছে না। আজ বুধবার (২২ জুলাই) জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) জনসংযোগ কর্মকর্তা মো. আল আমিন শেখ এ তথ্য জানিয়েছেন।

করসেবা সহজ, দ্রুত ও স্বচ্ছ করার লক্ষ্যে আজ হতে ব্যক্তিশ্রেণির করদাতাদের ২০২৬-২০২৭ করবর্ষের আয়কর রিটার্ন অনলাইনে দাখিলের সুবিধা চালু করেছে এনবিআর- জানিয়ে আল আমিন শেখ এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেন, ২০২১ সালে অনলাইন রিটার্ন দাখিল পদ্ধতি চালুর পর হতে সিস্টেমটি করদাতাদের মাঝে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে। গত ২০২৫-২০২৬ করবর্ষে রেকর্ড প্রায় ৪৭ লাখ ব্যক্তিশ্রেণির করদাতা ই-রিটার্ন সিস্টেমের মাধ্যমে সফলভাবে তাদের আয়কর রিটার্ন দাখিল করেন। করদাতাদের এ সাড়া প্রমাণ করে ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহারের মাধ্যমে দেশের করদাতাদের মধ্যে ই-রিটার্ন দাখিলের আগ্রহ দ্রুত বৃদ্ধি পাচ্ছে। করদাতারা এখন স্বাচ্ছন্দ্যে ও ঘরে বসেই তাদের বার্ষিক আয়কর রিটার্ন প্রস্তুত ও দাখিল করতে পারবেন।

এনবিআর কর্তৃক এক বিশেষ আদেশ জারির মাধ্যমে সব স্বাভাবিক ব্যক্তিশ্রেণির করদাতার অনলাইনে আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হয়েছে। তবে ৬৫ বছর বা তদূর্ধ্ব বয়সের প্রবীণ করদাতা, সনদপত্র দাখিল সাপেক্ষে শারীরিকভাবে অসমর্থ বা বিশেষ চাহিদা সম্পন্ন করদাতা, বিদেশে অবস্থানরত বাংলাদেশি করদাতা, মৃত করদাতার পক্ষে প্রতিনিধি বা বাংলাদেশে কর্মরত বিদেশি নাগরিক অনলাইনে আয়কর রিটার্ন দাখিল করার পরিবর্তে পেপার রিটার্ন দাখিল করতে পারবেন। এ ছাড়া ই-রিটার্ন সিস্টেমে নিবন্ধন সংক্রান্ত সমস্যার কারণে অন্যান্য স্বাভাবিক ব্যক্তি করদাতাগণ অনলাইনে আয়কর রিটার্ন দাখিলে সমর্থ না হলে সংশ্লিষ্ট অতিরিক্ত/যুগ্মকর কমিশনারের অনুমোদনক্রমে পেপার রিটার্ন দাখিল করতে পারবেন।

এনবিআরে www.etaxnbr.gov.bd সিস্টেমে করদাতা ব্যাংক ট্রান্সফার, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, বিকাশ, রকেট, নগদ অথবা অন্য কোনো মোবাইল ফাইন্যানসিয়াল সার্ভিসের মাধ্যমে ঘরে বসেই কর পরিশোধ করতে পারবেন এবং সঠিক তথ্য প্রদান করে নির্ভুলভাবে রিটার্ন প্রস্তুতপূর্বক রিটার্ন জমা প্রদান করে তাৎক্ষণিক প্রাপ্তি স্বীকারপত্র ও আয়কর সনদ সংগ্রহ করতে পারবেন। অনলাইনে আয়কর রিটার্ন দাখিল করার ক্ষেত্রে কোনো সমস্যা হলে তা সমাধানের জন্য রাজস্ব কর্মকর্তার সরকারি ছুটি ব্যতীত অফিস চলাকালীন সময়ে কল সেন্টার (০৯৬৪৩৭১৭১৭১) এবং অন্যান্য ইলেকট্রনিক মাধ্যমে সেবা প্রদান করবেন।

চলতি করবর্ষ (২০২৬-২০২৭) হতে ব্যক্তিশ্রেণির করদাতাগণ বছরের জুলাই হতে সেপ্টেম্বর মাসের মধ্যে রিটার্ন দাখিল করলে নিট প্রদেয় করের পাঁচ শতাংশ (সর্বোচ্চ ২৫০০০ টাকা) প্রণোদনা পাবেন। ওই সময়ের পর দাখিলকৃত রিটার্নের ক্ষেত্রে এ প্রণোদনা থাকছে না। ডিসেম্বর পরবর্তী সময়ে দাখিলকৃত রিটার্নে অতিরিক্ত কর প্রদেয় হবে। তাই যথাসময়ে রিটার্ন দাখিলের জন্য করদাতাকে অনুরোধ করছে এনবিআর।

এনবিআর আয়কর প্রণোদনা


আপনার মতামত লিখুন :

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ

ডিএমপির বড় অভিযান: ২৪ ঘণ্টায় রাজধানীতে গ্রেপ্তার ৫২০, মামলা ৩৯

ঢাকার শিক্ষার্থীদের সকাল শুরু হয় জ্যামে, শেষ হয় কোচিংয়ের চাপে

শীতের সবজিতে স্বস্তি, চড়া মাছ-মাংস-চালের বাজার

ঝাউতলা কোণা আবার হকারদের দখলে, ঘুরতে আসা মানুষের ভোগান্তি

Explosion in Bahrain, Tension Rises Again in the Middle East

মধ্যপ্রাচ্যে আবার উত্তেজনা, বাহরাইনে বিস্ফোরণ ও সাইরেন

  • সর্বশেষ সংবাদ
  • জনপ্রিয় সংবাদ

ডিএমপির বড় অভিযান: ২৪ ঘণ্টায় রাজধানীতে গ্রেপ্তার ৫২০, মামলা ৩৯

ঢাকার শিক্ষার্থীদের সকাল শুরু হয় জ্যামে, শেষ হয় কোচিংয়ের চাপে

শীতের সবজিতে স্বস্তি, চড়া মাছ-মাংস-চালের বাজার

ঝাউতলা কোণা আবার হকারদের দখলে, ঘুরতে আসা মানুষের ভোগান্তি

Explosion in Bahrain, Tension Rises Again in the Middle East

মধ্যপ্রাচ্যে আবার উত্তেজনা, বাহরাইনে বিস্ফোরণ ও সাইরেন

Severe Traffic Jam Paralyses Dhaka Again, Commuters Suffer on First Working Day

Dhaka’s Air Still Unhealthy Today, Among World’s Most Polluted Cities

Sunny and Dry Day Today, Rain Likely in Khulna-Barishal-Chattogram from Wednesday

আজও ঢাকায় তীব্র যানজটের ভোগান্তি, অফিস-স্কুলের সময়ে স্থবির রাজধানী

এনসিপির ‘সেকেন্ড রিপাবলিক’ ধারণাটি আসলে কী

রাজনীতি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নিয়ন্ত্রণ করা যাচ্ছিল না, তাই কেন্দ্র ছাড়া সব কমিটি স্থগিত

গ্যাস সংকটে ফের বন্ধ আশুগঞ্জ সার কারখানায়

বলিউডের যে ১০ সিনেমা সবচেয়ে বেশি আয় করেছে

পরিশ্রম দিয়ে চলার পথটা সহজ করে নিয়েছি: মালবিকা

স্ত্রী সন্তানসহ আমির হোসেন আমুর ৪৪ ব্যাংক হিসাব অবরুদ্ধ

ভারতকে সামলাতে দুবাইয়ে অনুশীলন অজি-প্রোটিয়াদের

বলিউড তেলেগু জানেন না, তবু দক্ষিণের ‘প্রিন্স’ মহেশ বাবু

খাওয়ার পরেই চা খাওয়া কি ঠিক?

Hello world!

Logo

Kaderabad Housing Mohmmedpur, Dhaka-1207. Phone- 01778840333 Email: m.r.01778840333@gmail.com Web: www.shaplanews.com   About Us | Contact Us | Privacy Policy | Terms 

All rights reserved © 2025 shapalnews

নোটিশ
সারাদেশের জেলা ও উপজেলায় সংবাদকর্মী আবশ্যক। আগ্রহীরা যোগাযোগ করুন:  m.r.01778840333@gmail.com, Mob: 01778840333