• ঢাকা, বাংলাদেশ সোমবার, ২০ জুলাই ২০২৬, ০৪:৩৫ অপরাহ্ন
  • [কনভাটার]
নোটিশ
সারাদেশের জেলা ও উপজেলায় সংবাদকর্মী আবশ্যক। নিজেকে যোগ্য মনে করলে এখনই যোগাযোগ করুন Mob: 01778840333, Email: m.r.01778840333@gmail.com

ফাইনালের সর্বোচ্চ কত উঠেছে টিকিটের মূল্য

sagar crime reporter / ৭ জন দেখেছে
আপডেট : রবিবার, ১৯ জুলাই, ২০২৬

ফাইনালের সর্বোচ্চ কত উঠেছে টিকিটের মূল্য

 

shaplanews.com

ফিফা বিশ্বকাপ শুরুর আগেই টিকিটের উচ্চমূল্য নিয়ে সমালোচনা ছিল। তবু টুর্নামেন্ট যত এগিয়েছে, ততই বেড়েছে দর্শকদের আগ্রহ। তার সঙ্গে পাল্লা দিয়ে আকাশছোঁয়া হয়েছে টিকিটের দাম। ফাইনাল ম্যাচ ঘিরে সেই মূল্য এখন পৌঁছেছে নতুন রেকর্ডে।

শেষ মুহূর্তে বিশ্বকাপ ফাইনালের টিকিট বিক্রি হচ্ছে ১০ হাজার থেকে সর্বোচ্চ ৬০ হাজার ডলারে। বাংলাদেশি মুদ্রায় যার সর্বোচ্চ মূল্য প্রায় ৭৪ লাখ টাকা।

ফিফার অফিসিয়াল টিকিটিং ওয়েবসাইটে সবচেয়ে কম দামের টিকিট ছিল গোলপোস্টের পেছনের গ্যালারিতে। এর মূল্য ছিল ৬ হাজার ৪১১ ডলার, যা বাংলাদেশি টাকায় প্রায় ৮ লাখের কাছাকাছি। তবে অল্প সময়ের মধ্যেই সেই টিকিট বিক্রি হয়ে যায়।

এরপর দ্রুতই বেড়ে যায় সর্বনিম্ন মূল্যও। আপার ডেকের কর্নার অংশের টিকিটের দাম উঠে যায় প্রায় ১০ হাজার ডলারে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১২ লাখ টাকা। মাঠের আরও কাছাকাছি বসে খেলা দেখতে খরচ করতে হচ্ছে প্রায় ১৬ হাজার ডলার।

সবচেয়ে বেশি দাম রাখা হয়েছে বিশেষ হসপিটালিটি আসনের জন্য। এসব টিকিটের মূল্য পৌঁছেছে প্রায় ৬০ হাজার ডলারে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৭৪ লাখ টাকা।

শুধু অফিসিয়াল প্ল্যাটফর্ম নয়, পুনর্বিক্রয় ওয়েবসাইট সিটগিক ও স্টাবহাবেও একই চিত্র দেখা গেছে। সেখানে আপার ডেকের টিকিটের দাম শুরু হয়েছে প্রায় ১০ হাজার ডলার থেকে। আর লোয়ার বোলের কিছু আসনের দাম উঠেছে ৩৫ হাজার ডলারের কাছাকাছি।

এই ম্যাচে আর্জেন্টিনা লড়বে তাদের চতুর্থ বিশ্বকাপ শিরোপার জন্য। পাশাপাশি ১৯৬২ সালের পর প্রথম দল হিসেবে টানা দুটি বিশ্বকাপ জয়ের লক্ষ্যও রয়েছে তাদের সামনে। সর্বশেষ ব্রাজিল ১৯৫৮ ও ১৯৬২ সালে টানা দুটি বিশ্বকাপ জিতেছিল।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ