• ঢাকা, বাংলাদেশ সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন
  • [কনভাটার]
শিরোনাম:
এখনই ডিলিস্টিং হচ্ছে না বন্ধ কোম্পানি : বিএসইসি ঢাকায় ২০০৯ সালের পর সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ড রথযাত্রা ঘিরে রাজধানীতে থাকবে সোয়াট ও গোয়েন্দা টিম: ডিএমপি কমিশনার হাসিনা দেশে ফেরা মাত্রই কারাগারে যাবেন: প্রধান কৌঁসুলি রাজধানীতে বিশেষ অভিযান চালিয়ে গ্রেফতার ৪১ আধুনিক প্রশিক্ষণের মাধ্যমে আনসার ও ভিডিপিকে শক্তিশালী করা হচ্ছে বিতর্কিত লাল কার্ড নিয়ে মুখ খুললেন সুইজারল্যান্ড কোচ মধু ও কালোজিরা একসাথে খেলে কী হয়? বিজ্ঞান যা বলছে ২৪ ঘণ্টায় ৬ বিভাগে ভারী বৃষ্টির সতর্কবার্তা মধ্যপ্রাচ্য ইরানে ১৪০টি লক্ষ্যবস্তুতে যুক্তরাষ্ট্রের হামলা, হরমুজে হামলার শিকার আরেকটি জাহাজ
নোটিশ
সারাদেশের জেলা ও উপজেলায় সংবাদকর্মী আবশ্যক। নিজেকে যোগ্য মনে করলে এখনই যোগাযোগ করুন Mob: 01778840333, Email: m.r.01778840333@gmail.com

ঢাকাসহ ১৩ জেলায় দুপুরের মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস

sagar crime reporter / ১৭ জন দেখেছে
আপডেট : রবিবার, ১২ জুলাই, ২০২৬

ঢাকাসহ ১৩ জেলায় দুপুরের মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস

 

শাপলানিউজ.কম

১২ জুলাই ২০২৬,

 

ঢাকাসহ দেশের ১৩টি অঞ্চলের ওপর দিয়ে আজ দুপুরের মধ্যে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে সতর্ক করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে এসব এলাকায় বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা থাকায় সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে ১ নম্বর নৌ সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

রোববার (১২ জুলাই) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য প্রকাশিত আবহাওয়া অধিদপ্তরের বিশেষ সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।

সতর্কবার্তায় বলা হয়েছে, রাজশাহী, পাবনা, টাঙ্গাইল, ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা ও চট্টগ্রাম অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

একই সময়ে এসব অঞ্চলে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। তাই সম্ভাব্য ঝুঁকি বিবেচনায় সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে ১ নম্বর নৌ সতর্ক সংকেত প্রদর্শনের নির্দেশ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ