• ঢাকা, বাংলাদেশ সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন
  • [কনভাটার]
শিরোনাম:
এখনই ডিলিস্টিং হচ্ছে না বন্ধ কোম্পানি : বিএসইসি ঢাকায় ২০০৯ সালের পর সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ড রথযাত্রা ঘিরে রাজধানীতে থাকবে সোয়াট ও গোয়েন্দা টিম: ডিএমপি কমিশনার হাসিনা দেশে ফেরা মাত্রই কারাগারে যাবেন: প্রধান কৌঁসুলি রাজধানীতে বিশেষ অভিযান চালিয়ে গ্রেফতার ৪১ আধুনিক প্রশিক্ষণের মাধ্যমে আনসার ও ভিডিপিকে শক্তিশালী করা হচ্ছে বিতর্কিত লাল কার্ড নিয়ে মুখ খুললেন সুইজারল্যান্ড কোচ মধু ও কালোজিরা একসাথে খেলে কী হয়? বিজ্ঞান যা বলছে ২৪ ঘণ্টায় ৬ বিভাগে ভারী বৃষ্টির সতর্কবার্তা মধ্যপ্রাচ্য ইরানে ১৪০টি লক্ষ্যবস্তুতে যুক্তরাষ্ট্রের হামলা, হরমুজে হামলার শিকার আরেকটি জাহাজ
নোটিশ
সারাদেশের জেলা ও উপজেলায় সংবাদকর্মী আবশ্যক। নিজেকে যোগ্য মনে করলে এখনই যোগাযোগ করুন Mob: 01778840333, Email: m.r.01778840333@gmail.com

রথযাত্রা ঘিরে রাজধানীতে থাকবে সোয়াট ও গোয়েন্দা টিম: ডিএমপি কমিশনার

sagar crime reporter / ১৬ জন দেখেছে
আপডেট : রবিবার, ১২ জুলাই, ২০২৬

ঢাকা

রথযাত্রা ঘিরে রাজধানীতে থাকবে সোয়াট ও গোয়েন্দা টিম: ডিএমপি কমিশনার

 

shaplanews.com
‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
আপডেট : ১২ জুলাই ২০২৬,

সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব রথযাত্রা উপলক্ষে রাজধানীজুড়ে বহুমাত্রিক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। নিয়মিত পুলিশ সদস্যদের পাশাপাশি ডিবি, সোয়াত, বোম্ব ডিসপোজাল ইউনিট, সাদা পোশাকের গোয়েন্দা সদস্য এবং বিশেষ টহল দল মোতায়েন থাকবে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ।

ডিএমপি সদর দপ্তরের সম্মেলন কক্ষে আজ রোববার সকালে রথযাত্রা উপলক্ষে আয়োজিত সমন্বয় সভায় ডিএমপি কমিশনার এ কথা বলেন। সভায় আগামী ১৬ জুলাই অনুষ্ঠেয় রথযাত্রা এবং ২৪ জুলাইয়ের উল্টো রথযাত্রা ঘিরে নিরাপত্তা, আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

ডিএমপি কমিশনার বলেন, রাজধানীতে রথযাত্রা বড় পরিসরের শোভাযাত্রায় পরিণত হওয়ায় এতে বিপুল মানুষের সমাগম ঘটে। তাই উৎসবকে নিরাপদ ও নির্বিঘ্ন রাখতে সংশ্লিষ্ট সবাইকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে। ডিএমপির পক্ষ থেকে সার্বিক নিরাপত্তায় কোনো ধরনের ঘাটতি রাখা হবে না। তিনি জানান, প্রতিটি বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) সংশ্লিষ্ট রথযাত্রা উদ্‌যাপন কমিটির সঙ্গে পৃথক সমন্বয় সভা করবেন এবং সার্বক্ষণিক যোগাযোগ বজায় রেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।

সমন্বয় সভায় জানানো হয়, নিরাপত্তা পরিকল্পনার অংশ হিসেবে পিকেট পার্টি, টহল দল, ফুট প্যাট্রল, রুফটপ পার্টি, হোন্ডা মোবাইল টিম, সিসিটিভি মনিটরিং, ডিবি, সাদা পোশাকের গোয়েন্দা সদস্য, সোয়াত ও বোম্ব ডিসপোজাল ইউনিট দায়িত্ব পালন করবে। একই সঙ্গে যান চলাচল স্বাভাবিক রাখতে বিশেষ ট্রাফিক ব্যবস্থাও নেওয়া হবে।

ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ বলেন, রথযাত্রায় দায়িত্ব পালনকারী স্বেচ্ছাসেবকদের নির্ধারিত ভেস্ট পরতে হবে। এ ছাড়া সাদা পোশাকের নিরাপত্তা সদস্য ও লাইনিং ফোর্সও মোতায়েন থাকবে। বৈদ্যুতিক সংযোগ ও তারের বিষয়ে সতর্ক থেকে দুর্ঘটনা এড়াতে সংশ্লিষ্ট সবাইকে সচেতন থাকার আহ্বান জানান তিনি। তিনি বলেন, ছোট বা বড় সব রথযাত্রাকেই সমান গুরুত্ব দিয়ে নিরাপত্তা নিশ্চিত করা হবে। সবার সহযোগিতায় উৎসবটি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সভায় সর্বসম্মতিক্রমে নির্ধারিত রুট ও সময়সূচির মধ্যে রথযাত্রা শেষ করার সিদ্ধান্ত হয়। একই সঙ্গে নামাজ ও আজানের সময় লাউডস্পিকার বা মাইক ব্যবহার না করা, নিজস্ব স্বেচ্ছাসেবক নিয়োগ, ব্যাগ ছাড়া শোভাযাত্রায় অংশ নেওয়া এবং সন্দেহজনক ব্যক্তি বা বস্তু দেখলে দ্রুত পুলিশকে অবহিত করার আহ্বান জানানো হয়। সভায় ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি ডিজিএফআই, এনএসআই, এসবি, সিআইডি, ফায়ার সার্ভিস, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এবং রথযাত্রা উদ্‌যাপন কমিটির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ