• ঢাকা, বাংলাদেশ শনিবার, ১১ জুলাই ২০২৬, ১১:২৯ অপরাহ্ন
  • [কনভাটার]
নোটিশ
সারাদেশের জেলা ও উপজেলায় সংবাদকর্মী আবশ্যক। নিজেকে যোগ্য মনে করলে এখনই যোগাযোগ করুন Mob: 01778840333, Email: m.r.01778840333@gmail.com

বৃষ্টির মধ্যে ঢাকার বায়ুমানের পরিস্থিতি কী? 

sagar crime reporter / ১০ জন দেখেছে
আপডেট : শনিবার, ১১ জুলাই, ২০২৬

বৃষ্টির মধ্যে ঢাকার বায়ুমানের পরিস্থিতি কী?

 

শাপলানিউজ.কম

বিশ্বের অনেক শহরের মতো রাজধানী ঢাকাও দীর্ঘদিন ধরে বায়ুদূষণের চ্যালেঞ্জ মোকাবিলা করছে। তবে বৃষ্টিপাতের কারণে শহরটির বায়ুমানে স্বস্তি ফিরেছে। বৈশ্বিক বায়ুদূষণের তালিকায় ঢাকার অবস্থান আজ বেশ তলানিতে।

শনিবার (১১ জুলাই) সকালে আইকিউএয়ারের এয়ার কোয়ালিটি ইনডেক্স (এএকিউআই) অনুযায়ী, বিশ্বে দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ১২তম। এই শহরের বায়ুমানের স্কোর ৮৪। এই স্কোর ঢাকার জন্য সহনীয় বা মোটামুটি ভালো। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বায়ুমান কিছুটা ওঠানামা করতে পারে।

আবহাওয়াবিদ ও পরিবেশবিদরা বলছেন, নিয়মিত বৃষ্টিপাতের কারণে বাতাসে ভাসমান ধূলিকণা (পিএম ২.৫) থিতিয়ে পড়েছে। ফলে বর্ষার এই সময়ে সাধারণত ঢাকার বায়ুমান ভালো থাকে। তবে এই স্বস্তি সাময়িক। শুষ্ক মৌসুম আসার আগেই শহরের অপরিকল্পিত খোঁড়াখুঁড়ি ও ফিটনেসবিহীন যানবাহনের কালো ধোঁয়া নিয়ন্ত্রণ করা না গেলে বছরের শেষ দিকে বাতাস আবার ‘অস্বাস্থ্যকর’ হয়ে উঠবে।

এদিকে, তালিকার শীর্ষে রয়েছে কঙ্গোর কিনশাসা। শহরটির বায়ুমানের স্কোর ১৮৪, যা অস্বাস্থ্যকর হিসেবে গণ্য করা হয়। কাছাকাছি সূচকে দ্বিতীয় অবস্থানে রয়েছে ইন্দোনেশিয়ার জাকার্তা আর তৃতীয় অবস্থানে রয়েছে উগান্ডার কাম্পালা।

এছাড়া সংবেদনশীল গোষ্ঠীর জন্য বাতাস অস্বাস্থ্যকর তালিকায় এমন শহর রয়েছে পাঁচটি। এগুলো হলো- দক্ষিণ আফ্রিকার জোহানসবার্গ, ভিয়েতনামের হেনোয়, ভারতের কোলকাতা, ইসরাইলের জেরুজালেম ও যুক্তরাষ্ট্রের সল্ট লেক সিটি।

মানদণ্ড অনুযায়ী, একিউআই স্কোর শূন্য থেকে ৫০ থাকলে বাতাস ‘ভালো’। ৫১ থেকে ১০০ হলে ‘মাঝারি’। আর স্কোর ১৫১ পার হলে তা সবার জন্য ‘অস্বাস্থ্যকর’ বলে বিবেচিত হয়।

এ ছাড়া ২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকা স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ এবং অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেওয়া হয়ে থাকে। ৩০১ থেকে ৪০০-এর মধ্যে থাকা স্কোর ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত, যা নগরের বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।

 রাজধানী ঢাকা


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ