• ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন
  • [কনভাটার]
শিরোনাম:
সায়েদাবাদে থাকবে সিটি টার্মিনাল, আন্তজেলা বাস যাবে কাঁচপুরে: ডিএসসিসি প্রশাসক বন্ধ কোম্পানির শেয়ার লেনদেন বাতিল হবে : বিএসইসি চেয়ারম্যান ‘প্রথাগত পুলিশিং ব্যবস্থার আমূল পরিবর্তন প্রয়োজন’ লঘুচাপের প্রভাবে ঝড়ো হাওয়ার শঙ্কা, সমুদ্র বন্দরে সতর্কবার্তা আজ আবার কমল সোনার দাম, ভরিতে ৩,৩২৪ টাকা জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা ২০২৬-তে প্রস্তুত ‘কোয়ান্টাম ব্যাম্বোরিয়ান’ বিদ্যুৎ উপকেন্দ্রে ত্রুটি, ৩ দিন ধরে অন্ধকারে জাপান গার্ডেন সিটি ঢাকাকে বাসযোগ্য শহর হিসেবে গড়তে হবে: প্রধানমন্ত্রী মোহাম্মদপুরে বিদ্যুৎস্পৃষ্টে দুজন নিহত জেনে নিন ঢাকা ও এর আশপাশের আজকের নামাজের সময়সূচি
নোটিশ
সারাদেশের জেলা ও উপজেলায় সংবাদকর্মী আবশ্যক। নিজেকে যোগ্য মনে করলে এখনই যোগাযোগ করুন Mob: 01778840333, Email: m.r.01778840333@gmail.com

ঢাকাকে বাসযোগ্য শহর হিসেবে গড়তে হবে: প্রধানমন্ত্রী

sagar crime reporter / ১৭ জন দেখেছে
আপডেট : বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬

ঢাকাকে বাসযোগ্য শহর হিসেবে গড়তে হবে: প্রধানমন্ত্রী

 

শাপলানিউজ.কম

প্রকাশিত: জুলাই ৯, ২০২৬,

 

ঢাকা: প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ঢাকাকে বসবাসের যোগ্য শহর হিসেবে গড়ে তুলতে হবে। বিশ্বে বসবাসের অযোগ্য তালিকায় ঢাকা তৃতীয়। এ নিয়ে আমাদের সিরিয়াসলি চিন্তা করতে হবে।

বৃহস্পতিবার (৯ জুলাই) রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, সভ্য দেশ হয়েও যেভাবে যত্রতত্র কলকারখানা গড়ে তোলা হচ্ছে, তা কাম্য নয়।  সবাই মিলে চেষ্টা করলে পরিবেশের বর্তমান অবস্থার পরিবর্তন সম্ভব।

তিনি বলেন, দেশের বেশিরভাগ মানুষ পরিবেশ সম্পর্কে অজ্ঞ। তাই মানুষের মধ্যে পরিবেশ বিষয়ে সচেতনতা তৈরি করতে হবে।

তিনি আরও বলেন, কোন পরিবেশে কী ধরনের গাছ লাগানো উচিত, সে বিষয়েও সবাইকে সচেতন হতে হবে। ইউক্যালিপটাসের মতো ক্ষতিকর গাছ লাগানো থেকে বিরত থাকতে হবে। ঔষধিসহ দেশীয় গাছ রোপণে মনযোগী হতে হবে।

প্রধানমন্ত্রী বলেন, সবকিছু আইন দিয়ে করা সম্ভব নয়, সচেতনতার মধ্য দিয়ে করতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ