• ঢাকা, বাংলাদেশ বুধবার, ০৮ জুলাই ২০২৬, ০২:৩৪ পূর্বাহ্ন
  • [কনভাটার]
নোটিশ
সারাদেশের জেলা ও উপজেলায় সংবাদকর্মী আবশ্যক। নিজেকে যোগ্য মনে করলে এখনই যোগাযোগ করুন Mob: 01778840333, Email: m.r.01778840333@gmail.com

নিউমার্কেটে রাস্তা-ফুটপাত দখলমুক্ত অভিযানে ২০০ স্থাপনা উচ্ছেদ

sagar crime reporter / ১৮ জন দেখেছে
আপডেট : মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬

 

নিউমার্কেটে রাস্তা-ফুটপাত দখলমুক্ত অভিযানে ২০০ স্থাপনা উচ্ছেদ

 

রাজধানীর নিউমার্কেট ট্রাফিক জোনে রাস্তা ও ফুটপাত দখলমুক্ত করতে বিশেষ অভিযান চালিয়েছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ।

অভিযানে প্রায় ২০০টি অবৈধ স্থাপনা ও প্রতিবন্ধকতা অপসারণের পাশাপাশি ২৫টি মামলায় ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (৬ জুলাই) বিকেল ৩টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত নীলক্ষেত ক্রসিং থেকে কাঁটাবন ক্রসিং হয়ে হাতিরপুল বাজার পর্যন্ত সড়কে এ অভিযান পরিচালনা করা হয়।

ডিএমপির ট্রাফিক বিভাগ জানায়, অভিযানে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, শাহবাগ ও নিউমার্কেট থানা পুলিশ এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) কর্মকর্তা-কর্মচারীরা যৌথভাবে অংশ নেন।

অভিযানকালে রাস্তা ও ফুটপাত দখল করে গড়ে ওঠা আনুমানিক ২০০টি অবৈধ স্থাপনা ও বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতা অপসারণ করা হয়। একই সঙ্গে সড়ক পরিবহন আইনে ২৫টি মামলায় মোট ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া ট্রাফিক আইন অমান্যকারী যানবাহনের বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে ৬০টি ভিডিও মামলা করা হয়। রাস্তার ওপর গাড়ি পার্কিং করে প্রতিবন্ধকতা সৃষ্টি এবং অননুমোদিতভাবে পরিচালিত মোটরযান মেরামত গ্যারেজগুলোকেও কঠোরভাবে সতর্ক করা হয়েছে।

ডিএমপি জানিয়েছে, সাধারণ মানুষের নিরাপদ চলাচল নিশ্চিত করা, ট্রাফিক শৃঙ্খলা বজায় রাখা এবং রাষ্ট্রীয় সম্পদের অপচয় রোধে এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ