• ঢাকা, বাংলাদেশ বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন
  • [কনভাটার]
নোটিশ
সারাদেশের জেলা ও উপজেলায় সংবাদকর্মী আবশ্যক। নিজেকে যোগ্য মনে করলে এখনই যোগাযোগ করুন Mob: 01778840333, Email: m.r.01778840333@gmail.com

পূর্বাচলে ডিএমপির ক্যাম্প উদ্বোধন, দুই মাসের মধ্যে হবে আরেকটি

sagar crime reporter / ৪ জন দেখেছে
আপডেট : বুধবার, ১ জুলাই, ২০২৬

পূর্বাচলে ডিএমপির ক্যাম্প উদ্বোধন, দুই মাসের মধ্যে হবে আরেকটি

 

shaplanewsss.com

 

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) পূর্বাচল নতুন শহর প্রকল্পে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়েছে। এ কার্যক্রমের অংশ হিসেবে আজ বুধবার সকালে পূর্বাচলের সেক্টর-১-এ ‘বরকাউ পুলিশ ক্যাম্প’ উদ্বোধন করেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।

রাজউক সেন্ট্রাল মেকানিক্যাল স্ট্যাক ইয়ার্ডে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ।

আইজিপি বলেন, বরকাউ পুলিশ ক্যাম্প উদ্বোধনের মাধ্যমে পূর্বাচল নতুন শহর প্রকল্পে ডিএমপির কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা হলো। পরিকল্পিত, নিরাপদ ও আধুনিক নগরী হিসেবে পূর্বাচলকে গড়ে তুলতে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

পূর্বাচল নতুন শহর প্রকল্প এলাকায় ডিএমপির আওতায় চারটি থানা, ছয়টি তদন্তকেন্দ্র, দুটি পুলিশ লাইনস এবং তিনটি উপ-পুলিশ কমিশনার (ডিসি) কার্যালয় স্থাপনের নীতিগত সিদ্ধান্ত হয়েছে। এ ছাড়া বিভিন্ন সেক্টরে ৪১টি পুলিশ বক্স স্থাপনের কার্যক্রমও চলমান।

আইজিপি আরও বলেন, পূর্বাচলের নিরাপত্তা নিশ্চিত করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থানা ও তদন্তকেন্দ্র স্থাপনের প্রশাসনিক অনুমোদন দিয়েছে। বাংলাদেশ পুলিশের অনুকূলে ২৯ দশমিক ২১ একর জমি বরাদ্দের সিদ্ধান্ত নিয়েছে রাজউক। এর মধ্যে ১৮ দশমিক ৬৩ একর জমির নিবন্ধন সম্পন্ন হয়েছে এবং অবশিষ্ট জমির নিবন্ধন প্রক্রিয়াধীন। ভবিষ্যতে পূর্বাচল নতুন শহর প্রকল্পকে পূর্ণাঙ্গভাবে ডিএমপির আওতায় এনে একজন অতিরিক্ত পুলিশ কমিশনারের নেতৃত্বে স্বতন্ত্র বিভাগ গঠন করা হবে। এ জন্য প্রায় ৬ হাজার ৫২৪টি জনবল সৃষ্টির প্রস্তাবও বিবেচনাধীন।

আইজিপির ভাষ্য, প্রাথমিক পর্যায়ে পূর্বাচলে দুটি পুলিশ ক্যাম্প স্থাপনের পরিকল্পনা রয়েছে। এর একটি বরকাউ পুলিশ ক্যাম্প, যা বুধবার উদ্বোধন করা হয়েছে। অন্যটি প্রস্তাবিত পশি থানা এলাকায় নির্মাণাধীন। আগামী দুই মাসের মধ্যে সেটিও উদ্বোধন করা হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

অনুষ্ঠানে বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ