• ঢাকা, বাংলাদেশ সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন
  • [কনভাটার]
নোটিশ
সারাদেশের জেলা ও উপজেলায় সংবাদকর্মী আবশ্যক। নিজেকে যোগ্য মনে করলে এখনই যোগাযোগ করুন Mob: 01778840333, Email: m.r.01778840333@gmail.com

রেমিট্যান্স আসেনি যে আট ব্যাংকে

sagar crime reporter / ১৬৭ জন দেখেছে
আপডেট : রবিবার, ২৮ জুন, ২০২৬

রেমিট্যান্স আসেনি যে আট ব্যাংকে

shaplanews.com

চলতি বছরের জুন মাসের প্রথম ২৭ দিনে দেশে ২৪৫ কোটি ২৪ লাখ ১০ হাজার মার্কিন ডলার প্রবাসী আয় (রেমিট্যান্স) এসেছে। এর মধ্যে দেশের আট ব্যাংকে আসেনি কোনো রেমিট্যান্স। এতে চারটি বিদেশি ব্যাংক রয়েছে। আজ রোববার (২৭ জুন) বাংলাদেশ ব্যাংক থেকে প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়, জুনের প্রথম ২৭ দিনে কোনো রেমিট্যান্স আসেনি এমন ব্যাংকের সংখ্যা আটটি। এর মধ্যে রয়েছে একটি রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংক, একটি বিশেষায়িত ব্যাংক, দুই বেসরকারি ব্যাংক ও চারটি বিদেশি ব্যাংক। জুনের প্রথম ২৭ দিনে রাষ্ট্রীয় মালিকানাধীন বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক (বিডিবিএল), বিশেষায়িত খাতের রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব), বেসরকারি খাতের আইসিবি ইসলামী ব্যাংক ও পদ্মা ব্যাংকে কোনো রেমিট্যান্স আসেনি। এ ছাড়া রেমিট্যান্স আসেনি বিদেশি খাতের হাবিব ব্যাংক, ব্যাংক আল ফালাহ্, ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান এবং স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াকে।

অপরদিকে জুনের প্রথম ২৭ দিনে বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে প্রবাসী আয় এসেছে ১৬০ কোটি ৫৭ লাখ মার্কিন ডলার, রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৪৪ কোটি ৭৯ লাখ ৩০ হাজার ডলার ও বিশেষায়িত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৩৯ কোটি ৩৫ লাখ ৮০ হাজার ডলার। এ ছাড়া বিদেশি ব্যাংকগুলোর শাখার মাধ্যমে প্রবাসী আয় এসেছে ৫১ লাখ ৯০ হাজার ডলার।

জুন মাসের এই ২৭ দিনে সবচেয়ে বেশি প্রবাসী আয় এসেছে বাংলাদেশ কৃষি ব্যাংকের মাধ্যমে। ব্যাংকটির মাধ্যমে প্রবাসী আয় এসেছে ৩৯ কোটি ৩৫ লাখ ৮০ হাজার ডলার। দ্বিতীয় অবস্থানে রয়েছে ইসলামী ব্যাংক। এই ব্যাংকটির মাধ্যমে এসেছে ৩১ কোটি ৫২ লাখ ডলার। পরের অবস্থানে থাকা অগ্রণী ব্যাংকের মাধ্যমে এসেছে ২৭ কোটি ৯৯ লাখ ৪০ হাজার ডলার। ব্র্যাক ব্যাংকের মাধ্যমে ২৪ কোটি সাত লাখ ৯০ হাজার ডলার এসেছে। ট্রাস্ট ব্যাংকের মাধ্যমে ২৩ কোটি ৭৫ লাখ ২০ হাজার ডলার এসেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ