• ঢাকা, বাংলাদেশ রবিবার, ২৮ জুন ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন
  • [কনভাটার]
নোটিশ
সারাদেশের জেলা ও উপজেলায় সংবাদকর্মী আবশ্যক। নিজেকে যোগ্য মনে করলে এখনই যোগাযোগ করুন Mob: 01778840333, Email: m.r.01778840333@gmail.com

ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৯৮৮ মামলা

sagar crime reporter / ৩০ জন দেখেছে
আপডেট : রবিবার, ২৮ জুন, ২০২৬

ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৯৮৮ মামলা

 

shaplanews.com

অনলাইন ডেস্ক

অনলাইন ভার্সন
রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ১৯৮৮টি মামলা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ।

শনিবার (২৭ জুন) ডিএমপির ট্রাফিক বিভাগ রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব মামলা করে।

ডিএমপির তথ্যমতে, ট্রাফিক-রমনা বিভাগে ৮টি বাস, ২টি ট্রাক, ৫টি কাভার্ডভ্যান, ১৬টি সিএনজি ও ৪২টি মোটরসাইকেলসহ মোট ১২০টি মামলা হয়েছে। ট্রাফিক-লালবাগ বিভাগে ১৭টি বাস, ৮টি ট্রাক, ৩টি কাভার্ডভ্যান, ২০টি সিএনজি ও ১২৭টি মোটরসাইকেলসহ মোট ২১৫টি মামলা হয়েছে। ট্রাফিক-মতিঝিল বিভাগে ১২টি বাস, ১৫টি কাভার্ডভ্যান, ৮০টি সিএনজি ও ২৪৩টি মোটরসাইকেলসহ মোট ৪১৭টি মামলা হয়েছে। ট্রাফিক-ওয়ারী বিভাগে ১২টি বাস, ১২টি ট্রাক, ১৭টি কাভার্ডভ্যান, ১১টি সিএনজি ও ৩৯টি মোটরসাইকেলসহ মোট ১২১টি মামলা হয়েছে।

অন্যদিকে ট্রাফিক-তেজগাঁও বিভাগে ১৩টি বাস, ৩টি কাভার্ডভ্যান, ৪৪টি সিএনজি ও ৪৬টি মোটরসাইকেলসহ মোট ১৪০টি মামলা হয়েছে। ট্রাফিক-মিরপুর বিভাগে ৯টি বাস, ১৫টি ট্রাক, ১৪টি কাভার্ডভ্যান, ৮১টি সিএনজি, ৩১২টি মোটরসাইকেলসহ মোট ৪৯২টি মামলা হয়েছে। ট্রাফিক-উত্তরা বিভাগে ১৯টি বাস, ১টি ট্রাক, ১৮টি কাভার্ডভ্যান, ৬০টি সিএনজি ও ১১২টি মোটরসাইকেলসহ মোট ২৯২টি মামলা হয়েছে। ট্রাফিক-গুলশান বিভাগে ১৬টি বাস, ২টি ট্রাক, ৬টি কাভার্ডভ্যান, ২৬টি সিএনজি ও ৯০টি মোটরসাইকেলসহ মোট ১৯১টি মামলা হয়েছে। এছাড়াও অভিযানকালে মোট ৪১৩টি গাড়ি ডাম্পিং ও ১৪৬টি গাড়ি রেকার করা হয়েছে।

ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ