• ঢাকা, বাংলাদেশ বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১১:২৯ অপরাহ্ন
  • [কনভাটার]
Logo
  • প্রচ্ছ্বদ
  • জাতীয়
  • রাজনীতি
    • বিএনপি
    • জাতীয় পার্টি
    • জামায়াত
    • এনসিপি
  • অর্থনীতি
  • আইন-অপরাধ
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
    • চট্টগ্রাম
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
    • রাজশাহী
    • সিলেট
  • আন্তর্জাতিক
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলা
  • বিনোদন
    • সিনেমা
    • গান
    • নাটক
  • তথ্য-প্রযুক্তি
  • ক্যাম্পাস
    • ইবি
    • চবি
    • ঢাবি
    • প্রযুক্তি বি
    • রাবি
  • সবকিছু
    • কৃষি
    • প্রবাস
    • ভ্রমণ
    • রাজধানী
    • লাইফষ্টাইল
শিরোনাম:
রান্নার গ্যাসে আগুন দাম! ১২ কেজি সিলিন্ডার ২,০৬০ টাকা, বাজারে মিলছে ২,৫০০ টাকায় প্রাথমিকের শিশুদের জন্য আসছে ৪২০টির বেশি শিক্ষামূলক গেম, পড়াশোনা হবে খেলার ছলে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৯৫ জন শীতের সবজিতে কিছুটা স্বস্তি, চাল-তেল-মাছের দামে চাপ যুদ্ধ চলছে, আলোচনাও চলছে: রাশিয়া-ইউক্রেন যুদ্ধে নতুন উত্তেজনা আজও অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, সংবেদনশীলদের জন্য সতর্কতা রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৬৬, মামলা ৬৪ Can’t Remember What You Read? 5 Effective Reading Techniques for Students Why Is Your Mobile Battery Draining So Fast? Know 9 Reasons Heavy Rain in Capital Before Dawn, Waterlogging in Many Areas
নোটিশ
সারাদেশের জেলা ও উপজেলায় সংবাদকর্মী আবশ্যক। নিজেকে যোগ্য মনে করলে এখনই যোগাযোগ করুন Mob: 01778840333, Email: m.r.01778840333@gmail.com
/ অর্থনীতি, জাতীয়, ঢাকা, রাজধানী, সারাদেশ

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল কত?

sagar crime reporter / ১১৪ জন দেখেছে
আপডেট : সোমবার, ২২ জুন, ২০২৬
শেয়ার

অর্থনীতি

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল কত?

 

শাপলানিউজ.কম
২২ জুন ২০২৬

দেশের বাজারে স্বর্ণের দাম বেড়েছে। ভরিতে ৪ হাজার ৪৩২ টাকা বাড়িয়ে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ৩০ হাজার ৭৭২ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

আজ সোমবার (২২ জুন) সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। নতুন এ দাম আজ সকাল ১০টা থেকেই কার্যকর হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বেড়েছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় ভ্যাটসহ স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে ভ্যাটসহ প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে ২ লাখ ৩০ হাজার ৭৭২ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ২০ হাজার ৩৯১ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮৯ হাজার ২৪৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৫৪ হাজার ৬০৬ টাকা নির্ধারণ করা হয়েছে।

বাজুস জানিয়েছে, পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই দাম কার্যকর থাকবে। তবে অলঙ্কারের ডিজাইন অনুযায়ী মজুরি প্রযোজ্য। স্বর্ণালঙ্কারের বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট যুক্ত থাকায় গ্রাহকদের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না। এছাড়া সুনির্দিষ্ট ভ্যাট, মজুরি ও পাথর বাদ দিয়ে অলঙ্কার এক্সচেঞ্জ ও পারচেজের ক্ষেত্রে বাজুসের আগের নিয়ম বহাল থাকবে। রুপার অলঙ্কারের ভ্যাটের বিষয়ে খুব শিগগিরই সিদ্ধান্ত জানানো হবে।

এর আগে, সবশেষ গত ২০ জুন সকালে স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন। সেদিন প্রতি ভরিতে ২ হাজার ২১৬ টাকা কমিয়ে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ২৬ হাজার ৩৪০ টাকা নির্ধারণ করা হয়।

এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১৬ হাজার ১৯২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮৫ হাজার ৬৯১ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৫১ হাজার ৬৯০ টাকা নির্ধারণ করা হয়। যা কার্যকর হয়েছিল সেদিন সকাল ১০টা থেকেই।

এদিকে দেশে অপরিবর্তিত রয়েছে রুপার দাম। বর্তমানে ২২ ক্যারেটের এক ভরি রুপা বিক্রি হচ্ছে ৫ হাজার ২৪৯ টাকায়। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ৫ হাজার ১৬ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৪ হাজার ২৫৭ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপা ৩ হাজার ২০৮ টাকায় বেচাকেনা হচ্ছে।

স্বর্ণ বাজুস


আপনার মতামত লিখুন :

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ

রান্নার গ্যাসে আগুন দাম! ১২ কেজি সিলিন্ডার ২,০৬০ টাকা, বাজারে মিলছে ২,৫০০ টাকায়

প্রাথমিকের শিশুদের জন্য আসছে ৪২০টির বেশি শিক্ষামূলক গেম, পড়াশোনা হবে খেলার ছলে

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৯৫ জন

শীতের সবজিতে কিছুটা স্বস্তি, চাল-তেল-মাছের দামে চাপ

যুদ্ধ চলছে, আলোচনাও চলছে: রাশিয়া-ইউক্রেন যুদ্ধে নতুন উত্তেজনা

আজও অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, সংবেদনশীলদের জন্য সতর্কতা

  • সর্বশেষ সংবাদ
  • জনপ্রিয় সংবাদ

রান্নার গ্যাসে আগুন দাম! ১২ কেজি সিলিন্ডার ২,০৬০ টাকা, বাজারে মিলছে ২,৫০০ টাকায়

প্রাথমিকের শিশুদের জন্য আসছে ৪২০টির বেশি শিক্ষামূলক গেম, পড়াশোনা হবে খেলার ছলে

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৯৫ জন

শীতের সবজিতে কিছুটা স্বস্তি, চাল-তেল-মাছের দামে চাপ

যুদ্ধ চলছে, আলোচনাও চলছে: রাশিয়া-ইউক্রেন যুদ্ধে নতুন উত্তেজনা

আজও অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, সংবেদনশীলদের জন্য সতর্কতা

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৬৬, মামলা ৬৪

Can’t Remember What You Read? 5 Effective Reading Techniques for Students

Why Is Your Mobile Battery Draining So Fast? Know 9 Reasons

Heavy Rain in Capital Before Dawn, Waterlogging in Many Areas

এনসিপির ‘সেকেন্ড রিপাবলিক’ ধারণাটি আসলে কী

রাজনীতি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নিয়ন্ত্রণ করা যাচ্ছিল না, তাই কেন্দ্র ছাড়া সব কমিটি স্থগিত

গ্যাস সংকটে ফের বন্ধ আশুগঞ্জ সার কারখানায়

পরিশ্রম দিয়ে চলার পথটা সহজ করে নিয়েছি: মালবিকা

বলিউডের যে ১০ সিনেমা সবচেয়ে বেশি আয় করেছে

স্ত্রী সন্তানসহ আমির হোসেন আমুর ৪৪ ব্যাংক হিসাব অবরুদ্ধ

ভারতকে সামলাতে দুবাইয়ে অনুশীলন অজি-প্রোটিয়াদের

বলিউড তেলেগু জানেন না, তবু দক্ষিণের ‘প্রিন্স’ মহেশ বাবু

খাওয়ার পরেই চা খাওয়া কি ঠিক?

Hello world!

Logo

Kaderabad Housing Mohmmedpur, Dhaka-1207. Phone- 01778840333 Email: m.r.01778840333@gmail.com Web: www.shaplanews.com   About Us | Contact Us | Privacy Policy | Terms 

All rights reserved © 2025 shapalnews

নোটিশ
সারাদেশের জেলা ও উপজেলায় সংবাদকর্মী আবশ্যক। আগ্রহীরা যোগাযোগ করুন:  m.r.01778840333@gmail.com, Mob: 01778840333