• ঢাকা, বাংলাদেশ রবিবার, ২১ জুন ২০২৬, ০৮:২১ অপরাহ্ন
  • [কনভাটার]
নোটিশ
সারাদেশের জেলা ও উপজেলায় সংবাদকর্মী আবশ্যক। নিজেকে যোগ্য মনে করলে এখনই যোগাযোগ করুন Mob: 01778840333, Email: m.r.01778840333@gmail.com

ঢাকায় ১২তম আন্তর্জাতিক যোগ দিবস পালন

sagar crime reporter / ৮ জন দেখেছে
আপডেট : রবিবার, ২১ জুন, ২০২৬

ঢাকায় ১২তম আন্তর্জাতিক যোগ দিবস পালন

 

শাপলানিউজ.কম

যোগপ্রেমী, শিক্ষার্থী, সুস্থতা-চর্চাকারী ও বিশিষ্ট অতিথিদের প্রাণবন্ত সমাগমের মধ্য দিয়ে ঢাকার বসুন্ধরা স্পোর্টস সিটিতে উদযাপন হলো ১২তম আন্তর্জাতিক যোগ দিবস (আইডিওয়াই)।

প্রতি বছর ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস পালন করা হয়। যোগ দিবস-২০২৬ এর মূল প্রতিপাদ্য ‘সুস্থ বার্ধক্যের জন্য যোগ’।

রোববার (২১ জুন) ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্র (আইজিসিসি) ও ঢাকার ভারতীয় হাই কমিশন আয়োজিত অনুষ্ঠানে প্রধান আকর্ষণ ছিল কমন ইয়োগা প্রোটোকল (সিওয়াইপি) সেশন, যেটি আইজিসিসির যোগ শিক্ষক মিস শাহানাজ পারভিন তার শিক্ষার্থীদের নিয়ে পরিচালনা করেন।

বিশাল এ সমাবেশ অত্যন্ত উৎসাহের সঙ্গে নবীন ও মধ্যম স্তরের যোগচর্চাকারীদের জন্য প্রণীত বিভিন্ন যোগাসন ও শ্বাস-প্রশ্বাসের ব্যায়াম সম্পাদন করা হয়।

অনুষ্ঠানে জয়সান ইয়োগা, হু আর্ট অব ইয়োগা, সেলফ্ হিলিং হাব, আর্ট অব লিভিং, এভারগ্রিন ইয়োগা স্কুল, নটর ডেম ইয়োগা অ্যান্ড মেডিটেশন ক্লাব, কোয়ান্টাম ফাউন্ডেশন এবং দ্য একাডেমি অব এ বেটার ওয়ার্ল্ডসহ (ব্রহ্মা কুমারিস) বাংলাদেশের বিভিন্ন খ্যাতনামা যোগ প্রতিষ্ঠানের সদস্যদের অংশগ্রহণে যোগ প্রদর্শনীও অনুষ্ঠিত হয়, যা বাংলাদেশে যোগচর্চার ক্রমবর্ধমান জনপ্রিয়তা ও বৈচিত্র্যকে তুলে ধরে।

এ বছর দিবসটির বিশেষ আকর্ষণ ছিল আয়ুর্বেদ লাউঞ্জ, যা স্বাস্থ্য ও সুস্থতার একটি সামগ্রিক পদ্ধতি হিসেবে আয়ুর্বেদ সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে ভূমিকা পালন করে। লাউঞ্জটিতে দ্য আয়ুর্বেদ মেডিকেল অ্যান্ড রিসার্চ, ঔষধি ল্যাবরেটরিজ ও ওশিন ন্যাচারালস্-এর আলাদা আলাদা বিশেষ ডিসপ্লে কিয়স্ক স্থাপন করা হয়, যেখানে দর্শনার্থীদের আয়ুর্বেদভিত্তিক স্বাস্থ্যসেবা বিষয়ক সমাধান সম্পর্কে তথ্য দেওয়া হয়।

লাউঞ্জটিতে আয়ুর্বেদ বিষয়ক অনেক বইও প্রদর্শিত হয়, যেগুলো ভারতীয় হাইকমিশন লাইব্রেরির মাধ্যমে সাধারণ মানুষের জন্য উন্মুক্ত।

 

দিবস

যোগব্যায়াম

ঢাকা


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ