৬০ মিনিটে লেনদেন ২৮৯ কোটি টাকা
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক উত্থানে লেনদেন চলছে আজ রোববার (২১ জুন)। লেনদেন শুরুর প্রথম ৬০ মিনিট বা সকাল ১১টায় ডিএসইতে ২৮৯ কোটি ১০ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে। এ সময়ে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ারের দরপতন হয়েছে। ডিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।
আজ লেনদেন শুরুতে ডিএসইর প্রধান সূচক উত্থান চলে আসে। লেনদেন শুরুর ১৩ মিনিটে ডিএসইএক্স বেড়েছে ৪৭ পয়েন্ট। বেলা বাড়ার পর সূচকটির উত্থান গতি কমে আসে। এদিন লেনদেন শুরুর ৬০ মিনিটে ডিএসইএক্স বেড়েছে ১৯ দশমিক ১২ পয়েন্ট। সূচকটি বেড়ে দাঁড়ায় পাঁচ হাজার ৬৮০ দশমিক ৫০ পয়েন্টে। আলোচিত সময় ডিএস৩০ সূচক ১৩ দশমিক ৬৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে দুই হাজার ১৫৬ দশমিক ৮১ পয়েন্টে। এছাড়া ডিএসইএস সূচক সাত দশমিক ৮৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ১৫৬ দশমিক ৮১ পয়েন্টে।
আলোচিত কোম্পানিগুলোর মধ্যে শেয়ার দর বেড়েছে ১৩৯টির, কমেছে ১৭৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৭৭টি কোম্পানির শেয়ার দর। এসময়ে লেনদেন শীর্ষে উঠে আসা বেক্সিমকো ফামার ২৩ কোটি ৩৫ লাখ টাকা, রবি আজিয়টার ১৩ কোটি ৯১ লাখ টাকা, সামিট অ্যালায়েন্স পোটের ১৩ কোটি ৫৮ লাখ টাকা, কেডিএস এক্সেসরিজের ১১ কোটি ২১ লাখ টাকা, ন্যাশনাল ফিডের ৯ কোটি ৩২ লাখ টাকা এবং সিমটেক্সের ৮ কোটি ৭৩ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়।








