ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক পতনে লেনদেন চলছে আজ বুধবার (১৭ জুন)। লেনদেন শুরুর প্রথম ৪৪ মিনিট বা সকাল ১০টা ৪৪ মিনিটে ডিএসইতে ৩০৩ কোটি ৮১ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে। এ সময়ে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ারের দর বেড়েছে। ডিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।
আজ লেনদেন শুরুতে ডিএসইর প্রধান সূচক উত্থান চলে আসে। বেলা বাড়ার পর সূচকটি পতনে ফিরে আসে। আজ লেনদেন শুরুর ৪৪ মিনিটে ডিএসইএক্স কমেছে এক দশমিক শূন্য তিন পয়েন্ট। সূচকটি কমে দাঁড়ায় পাঁচ হাজার ৬০৪ দশমিক ৫৪ পয়েন্টে। আলোচিত সময় ডিএস৩০ সূচক চার দশমিক ২৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে দুই হাজার ১০৬ দশমিক শূন্য দুই পয়েন্টে। এছাড়া ডিএসইএস সূচক দুই দশমিক ৫৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ১৩১ দশমিক ৪৫ পয়েন্টে।
আলোচিত কোম্পানিগুলোর মধ্যে শেয়ার দর বেড়েছে ১৮২টির, কমেছে ১১৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৮৭টি কোম্পানির শেয়ার দর। এসময়ে লেনদেন শীর্ষে উঠে আসা সামিট অ্যালায়েন্স পোটের ৬৩ কোটি ৬০ লাখ টাকা, বিবিএসের ১২ কোটি ৬৬ লাখ টাকা, ভিএফএস থ্রেডের আট কোটি এক লাখ টাকা, বিডি থাইয়ের সাত কোটি ৮১ লাখ টাকা এবং আইপিসিসি ফাইন্যান্সের সাত কোটি ৩৭ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়।








