• ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ১২ জুন ২০২৬, ০১:৫৩ পূর্বাহ্ন
  • [কনভাটার]
নোটিশ
সারাদেশের জেলা ও উপজেলায় সংবাদকর্মী আবশ্যক। নিজেকে যোগ্য মনে করলে এখনই যোগাযোগ করুন Mob: 01778840333, Email: m.r.01778840333@gmail.com

বৃষ্টিতে বন্ধ বাংলাদেশের খেলা

sagar crime reporter / ৯ জন দেখেছে
আপডেট : বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬

বৃষ্টিতে বন্ধ বাংলাদেশের খেলা

shaplanews.com

বিপর্যস্ত অস্ট্রেলিয়ার হাল ধরেছিলেন মার্নাস লাবুশেন ও হাভিয়ের বার্টলেট। লাবুশেন টিকে রইলেও বার্ডলেট এবং পরে অ্যাডাম জাম্পাকে ফিরিয়ে বাংলাদেশকে আবার ম্যাচে ফেরান তাসকিন আহমেদ। দুজনকেই বোল্ড করেন তিনি। ৮ উইকেট হারানো অস্ট্রেলিয়াকে অলআউটের অপেক্ষায় থাকা বাংলাদেশের আক্রমণে ছেদ পড়েছে। মিরপুরের আকাশে হানা দিয়েছে বৃষ্টি।

বৃষ্টিতে খেলা বন্ধ হওয়ার আগে অস্ট্রেলিয়ার সংগ্রহ ৪২ ওভারে ৮ উইকেটে ১৮৭ রান।

ব্যাট হাতে ধুঁকছে অস্ট্রেলিয়া

শূন্য রানে তিন উইকেট হারানোর পর আর মোমেন্টাম পায়নি অস্ট্রেলিয়া। বাংলাদেশি বোলারদের তোপে দিশেহারা বিশ্ব চ্যাম্পিয়নরা। পেসের পর স্পিনেও আটকে গেছে তারা।

তিন উইকেট হারানোর পর অ্যালেক্স ক্যারি ও ক্যামেরুন গ্রিন চেষ্টা করেন হাল ধরতে। কিন্তু, আত্মবিশ্বাস হারানো অসিরা ২৫ রানে হারায় চতুর্থ উইকেট। মুস্তাফিজের বলে  শান্তর হাতে ক্যাচ দিয়ে বিদায় নেন ক্যারি। অধিনায়ক জস ইংলিস এক প্রান্তে প্রতিরোধ গড়েছিলেন। ৩৪ রান করে তানভীর ইসলামের বলে তানজিদ তামিমের হাতে ক্যাচ দেন। ম্যাচে নিজের দ্বিতীয় শিকার গ্রিনকে ফিরকে ক্যাচে ফেরান তানভীর। গ্রিন করেন ২৫ রান।

শূন্য রানে নেই অস্ট্রেলিয়ার তিন উইকেট

প্রথম ওয়ানডেতে প্রথম বলেই অস্ট্রেলিয়া উইকেট হারিয়েছিল প্রথম বলেই। তাসকিন আহমেদের বলে বোল্ড হওয়া ম্যাথু শর্ট এবার টিকলেন চার বল। তবে, শূন্য রানে বোল্ড হওয়া ঠেকাতে পারেননি। রানের খাতার খোলার আগেই সাজঘরে ফেরেন এই ওপেনার।

দ্বিতীয় ওভারে আক্রমণে এসে প্রথম বলেই উইকেট শিকার মুস্তাফিজুর রহমানের। উইকেটের পেছনে লিটন দাসের তালুবন্দি হন কুপার কনোলি। ওভারে শেষ বলে ফের ফিজের আঘাত। ম্যাট রেনশো এবার লিটনের কাছে ক্যাচ দিলেন।

২ ওভার শেষে স্কোরলাইন— শুন্য রান, তিন উইকেট। দুটোই মেডেন।

টস হেরে বোলিংয়ে বাংলাদেশ

মিরপুরে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয়টিতে মুখোমুখি হয়েছে বাংলাদেশ-অস্ট্রেলিয়া। আজ বৃহস্পতিবার (১১ জুন) শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে টস জিতে ব্যাটিং বেছে নিয়েছে অস্ট্রেলিয়া। আজকের ম্যাচটি সফরকারীদের জন্য বাঁচা-মরার। হারলে সিরিজ খোয়াতে হবে তাদের। অন্যদিকে, বাংলাদেশ জিতলে এক ম্যাচ হাতে রেখে সিরিজ নিজেদের করে নেবে স্বাগতিকরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ