• ঢাকা, বাংলাদেশ শনিবার, ০৬ জুন ২০২৬, ০১:৩১ পূর্বাহ্ন
  • [কনভাটার]
নোটিশ
সারাদেশের জেলা ও উপজেলায় সংবাদকর্মী আবশ্যক। নিজেকে যোগ্য মনে করলে এখনই যোগাযোগ করুন Mob: 01778840333, Email: m.r.01778840333@gmail.com

রাজধানীতে ১৯ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৬

sagar crime reporter / ১৭ জন দেখেছে
আপডেট : শুক্রবার, ৫ জুন, ২০২৬

রাজধানীতে ১৯ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৬

 

shaplanews.com

রাজধানীর মোহাম্মদপুর এলাকায় অভিযান চালিয়ে ১৯ কেজি গাঁজাসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)।

গ্রেপ্তারকৃতরা হলেন মো. চাঁন মিয়া (৩৫), মো. ওয়াসিম (৩৩), মো. রাকিবুল ইসলাম ওরফে রাকিব (২০), মোছা. তাসলিমা বেগম (৩৫), মোছা. জান্নাত আক্তার (১৯) ও মোছা. কাজল বেগম (২৬)।

ডিএমপির উপ-পুলিশ কমিশনার এন এম নাসিরুদ্দিন আজ শুক্রবার (৫ জুন) গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।

এবিষয়ে সিটিটিসি জানায়, গতকাল বৃহস্পতিবার (৪ জুন) রাত ১১টার দিকে সিটিটিসির একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে মোহাম্মদপুর থানা এলাকায় একটি বাসায় অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেপ্তার করে। এসময় তাদের কাছ থেকে ১৯ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

সিটিটিসি আরও জানায়, দীর্ঘদিন যাবৎ ব্রাহ্মণবাড়ীয়াসহ বিভিন্ন স্থান থেকে নিষিদ্ধ মাদক গাঁজা সংগ্রহ করে ঢাকা সহ আশপাশের এলাকায় সরবরাহ করে আসছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ