• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন
  • [কনভাটার]
নোটিশ
সারাদেশের জেলা ও উপজেলায় সংবাদকর্মী আবশ্যক। নিজেকে যোগ্য মনে করলে এখনই যোগাযোগ করুন Mob: 01778840333, Email: m.r.01778840333@gmail.com

সুস্থ জীবনে ফিরতে চায় আলাউদ্দিন, মানবিক সাহায্যের আবেদন

sagar / ১৬৪ জন দেখেছে
আপডেট : বুধবার, ৩ জুন, ২০২৬

সুস্থ জীবনে ফিরতে চায় আলাউদ্দিন, মানবিক সাহায্যের আবেদন

shaplanews.com

ইসমাইল হোসেন, হাটহাজারী

চট্টগ্রামের হাটহাজারীর ১১ নং ফতেহপুর ইউনিয়নের ৩ নাম্বার ওয়ার্ডের বাসিন্দা মোহাম্মদ জসিমের ২য় সন্তান মোহাম্মদ আলাউদ্দিন। (স্পাইনাল কর্ড) ইনজুরির কারণে শয্যাশায়ী অবস্থায় জীবনযাপন করছেন তিনি। দীর্ঘ ৯ বছর যাবত এর চিকিৎসা চালিয়ে যাচ্ছে পরিবারটি। ব্যয়বহুল চিকিৎসা ও প্রতিদিনের ঔষধের ব্যয় বহন করা সম্ভব হচ্ছে না। তার উপর শরীরের অবস্থা দিন দিন আরো খারাপের দিকে যাচ্ছে। চিকিৎসার জন্য এ পর্যন্ত প্রায় ১৫ লক্ষ টাকা খরচ হয়েছে। শরীরের নানা পরীক্ষা আর হাসপাতালে ছুটতে ছুটতে তাঁর পরিবার এখন ক্লান্ত। তবুও তাঁর সহপাঠী এবং পরিবার স্বপ্ন দেখে আলাউদ্দিন কে সুস্থ করে ঘরে ফেরার। সেও আশায় আছে একদিন সুস্থ হয়ে পৃথিবীর সৌন্দর্য উপলব্ধি করার।

তার বাবা মোহাম্মদ জসিম বলেন, সময় যত যাচ্ছে ছেলের স্বাস্থ্যের অবনতি হচ্ছে। চিকিৎসকরা অতিদ্রুত চিকিৎসা কার্যক্রম শুরু করতে বলেছেন।কিন্তু এ জন্য ১৫-২০ লাখ টাকা দরকার, যা আমার সামর্থ্যের বাইরে। সমাজের বিত্তবানরা হাত বাড়িয়ে দিলে আমার সন্তানের চিকিৎসা সহজ হবে। আমার সন্তানের সুচিকিৎসার জন্য সকলকে পাশে দাঁড়ানোর বিনীত অনুরোধ জানাই।

সাহায্যে পাঠানোর ঠিকানা :

BKash– 01631360795
Nogod– 01791217145

ব্যাংক একাউন্ট :

MD. MARUFUL ISLAM
AC 0081560000274
Eastern bank plc
Branch Panchlaish.Ctg


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ