• ঢাকা, বাংলাদেশ রবিবার, ৩১ মে ২০২৬, ০৩:১১ অপরাহ্ন
  • [কনভাটার]
নোটিশ
সারাদেশের জেলা ও উপজেলায় সংবাদকর্মী আবশ্যক। নিজেকে যোগ্য মনে করলে এখনই যোগাযোগ করুন Mob: 01778840333, Email: m.r.01778840333@gmail.com

বিশ্বে বায়ুদূষণের শীর্ষে কিনসাসা, ঢাকার অবস্থান কত?

sagar crime reporter / ১৭ জন দেখেছে
আপডেট : রবিবার, ৩১ মে, ২০২৬

বিশ্বে বায়ুদূষণের শীর্ষে কিনসাসা, ঢাকার অবস্থান কত?

 

shaplanews.com
অনলাইন ডেস্ক

অনলাইন ভার্সন
 প্রকাশ: রবিবার, ৩১ মে, ২০২৬
ঈদের ছুটিতে রাজধানী ঢাকাতে যানবাহন কমে যাওয়ায় নগরটিতে বায়ুদূষণের মাত্রা কমে এসেছে। রবিবার (৩১ মে) সকাল সাড়ে ৮টার দিকে আন্তর্জাতিক এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) অনুযায়ী, আজ দূষণের মাত্রায় ঢাকার স্কোর ১০৭। এই স্কোর নিয়ে বিশ্বের সবচেয়ে দূষিত প্রধান ১২৭টি শহরের তালিকায় ঢাকা আজ ৯তম অবস্থানে রয়েছে। শহরটির বায়ুর মান ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে।

আজকে দূষণের এ তালিকায় ২৭৩ স্কোর নিয়ে প্রথম স্থানে রয়েছে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনসাসা। দ্বিতীয় স্থানে থাকা সাউথ আফ্রিকার জোহানেসবার্গের স্কোর ১৬৩। তৃতীয় স্থানে চিলির সান্তিয়াগোর স্কোর ১৫৬। এ ছাড়া চতুর্থ অবস্থানে রয়েছে ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার স্কোর ১৩৪। পঞ্চম স্থানে রয়েছে পাকিস্তানের লাহোর, যার স্কোর ১৩৪।

একিউআই মান অনুযায়ী, ৫০ থেকে ১০০ স্কোর থাকলে তখন বায়ুর গুণমানকে ‘মাঝারি’ বলে বিবেচনা করা হয়। একিউআই সূচক ১০১ থেকে ১৫০ এর মধ্যে হলে ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচনা করা হয়। এ সময় সাধারণত সংবেদনশীল ব্যক্তিদের দীর্ঘ সময় ধরে বাইরে পরিশ্রম না করার পরামর্শ দেওয়া হয়।

১৫১ থেকে ২০০ এর মধ্যে হলে ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়, ২০১ থেকে ৩০০ এর মধ্যে হলে ‘খুব অস্বাস্থ্যকর’ বলে মনে করা হয়। এ ছাড়া ৩০১ এর বেশি হলে ‘বিপজ্জনক’ হিসেবে বিবেচিত হয়, যা বাসিন্দাদের জন্য মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি তৈরি করে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ