• ঢাকা, বাংলাদেশ রবিবার, ৩১ মে ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন
  • [কনভাটার]
নোটিশ
সারাদেশের জেলা ও উপজেলায় সংবাদকর্মী আবশ্যক। নিজেকে যোগ্য মনে করলে এখনই যোগাযোগ করুন Mob: 01778840333, Email: m.r.01778840333@gmail.com

ছুটি শেষে ব্যাংকের লেনদেন শুরু কাল

sagar crime reporter / ২২ জন দেখেছে
আপডেট : রবিবার, ৩১ মে, ২০২৬

ছুটি শেষে ব্যাংকের লেনদেন শুরু কাল

 

shaplanews.com

পবিত্র ঈদুল আজহার টানা সাত দিনের ছুটি শেষে আগামীকাল সোমবার (১ জুন) থেকে দেশের সব ব্যাংকের স্বাভাবিক কার্যক্রম শুরু হবে। বাংলাদেশ ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে। গত ২৫ মে থেকে ঈদুল আজহার ছুটির কারণে ব্যাংক বন্ধ রয়েছে।

এর আগে গত ১৭ মে বাংলাদেশ ব্যাংক এক সার্কুলার জারি করে সব তফসিলি ব্যাংকের প্রধান নির্বাহীদের ঈদুল আজহার ছুটির তথ্য জানায়।

সার্কুলারে বলা হয়েছিল, জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের আলোকে ২৩ মে ও ২৪ মে ব্যাংকের সব শাখা ও উপশাখা স্বাভাবিক সময়সূচি অনুযায়ী খোলা থাকবে। তবে পোশাক খাতে কর্মরতদের বেতন দেওয়ার সুবিধার্থে গত ২৫ ও ২৬ মে পোশাকশিল্প এলাকার ব্যাংক শাখা খোলা রাখার নির্দেশ ছিল।

ঈদের আগে তৈরি পোশাক খাতের শ্রমিক-কর্মচারীদের বেতন, বোনাস ও অন্যান্য ভাতা পরিশোধ এবং আমদানি-রপ্তানি কার্যক্রম সচল রাখতে ঢাকা মহানগরী, আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, সাভার, ভালুকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামের পোশাক শিল্প সংশ্লিষ্ট এলাকায় সীমিত পরিসরে ব্যাংকিং কার্যক্রম চালু রাখার নির্দেশনা দেওয়া হয়েছিল। এসব এলাকায় ২৫ ও ২৬ মে সীমিত সংখ্যক জনবল দিয়ে ব্যাংক খোলা ছিল।

এছাড়া সমুদ্র, স্থল ও বিমানবন্দর এলাকার ব্যাংক শাখাগুলো আমদানি-রপ্তানি কার্যক্রমের স্বার্থে ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত সীমিত আকারে চালু রাখার নির্দেশ দেওয়া হয়েছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ