• ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ২৯ মে ২০২৬, ০৮:৫৫ অপরাহ্ন
  • [কনভাটার]
নোটিশ
সারাদেশের জেলা ও উপজেলায় সংবাদকর্মী আবশ্যক। নিজেকে যোগ্য মনে করলে এখনই যোগাযোগ করুন Mob: 01778840333, Email: m.r.01778840333@gmail.com

ঈদের দ্বিতীয় দিনেও বিভিন্ন স্থানে চলছে পশু কোরবানি

sagar crime reporter / ১৭ জন দেখেছে
আপডেট : শুক্রবার, ২৯ মে, ২০২৬

ঈদের দ্বিতীয় দিনেও বিভিন্ন স্থানে চলছে পশু কোরবানি

shaplanews.com

ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ঈদের দ্বিতীয় দিনেও চলছে পশু কোরবানি। যারা নানাবিধ কারণে ঈদের দিন পশু কোরবানি করতে পারেননি তারা আজ শুক্রবার (২৯ মে) কোরবানি করছেন।

কসাই সংকট, অতিরিক্ত ভিড় কিংবা সময়ের অভাবে অনেকেই ঈদের দিন কোরবানি করতে পারেন না। বিশেষ করে রাজধানী ঢাকায় দ্বিতীয় দিনে উল্লেখযোগ্য সংখ্যায় পশু কোরবানি হয়ে থাকে। অনেকে পারিবারিক ঐতিহ্য থেকেও দ্বিতীয় দিনে পশু কোরবানি করে থাকেন।

রাজধানীর উত্তরা, মিরপুর, ধানমন্ডি, বাড্ডা, মান্ডা, বংশাল, লালবাগ ও মোহাম্মদপুরসহ বিভিন্ন এলাকায় আজ সকাল থেকেই পশু জবাই ও মাংস প্রস্তুতের ব্যস্ততা লক্ষ করা যায়। তবে প্রথম দিনের তুলনায় আজ চাপ অনেকটাই কম। অনেকেই আজ নির্বিঘ্নে কোরবানি দিতে পেরে সন্তোষ প্রকাশ করেন।

আজ পশু কোরবানি করা ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা যায়, ঈদের দিনে অতিরিক্ত চাপ থাকায় কসাই সংকটসহ নানা সমস্যার মুখোমুখি হতে হয়। এ কারণে অনেকে পরের দিন কোরবানি করতে স্বাচ্ছন্দ্যবোধ করেন।

ইসলামী শরিয়াহ অনুযায়ী, কোরবানির সময় থাকে তিনদিন। আরবি হিজরি জিলহজ মাসের ১০, ১১ ও ১২ তারিখ পর্যন্ত সামর্থ্য অনুযায়ী পশু কোরবানি করা যায়। ফলে কোনো কারণে ঈদের দিন কোরবানি সম্ভব না হলে পরবর্তী দুই দিনেও কোরবানি আদায় করা বৈধ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ