• ঢাকা, বাংলাদেশ সোমবার, ২৫ মে ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন
  • [কনভাটার]
নোটিশ
সারাদেশের জেলা ও উপজেলায় সংবাদকর্মী আবশ্যক। নিজেকে যোগ্য মনে করলে এখনই যোগাযোগ করুন Mob: 01778840333, Email: m.r.01778840333@gmail.com

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ৩ দুর্ঘটনায় নিহত ১, আহত ৩

sagar crime reporter / ২২ জন দেখেছে
আপডেট : সোমবার, ২৫ মে, ২০২৬

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ৩ দুর্ঘটনায় নিহত ১, আহত ৩

 

মুন্সিগঞ্জ: ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জের শ্রীনগরে পৃথক তিনটি দুর্ঘটনায় একজন নিহত ও অন্তত তিনজন আহত হয়েছেন।

রোববার (২৪ মে) রাতের বিভিন্ন সময় এসব দুর্ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স সূত্র জানায়, রাত ২টার দিকে এক্সপ্রেসওয়ের শ্রীনগরের দোগাছি সেনা ক্যাম্প সংলগ্ন ফুটওভার ব্রিজের নিচে মালবোঝাই দুটি ট্রাকের সংঘর্ষ হয়। এতে দুটি ট্রাকই দুমড়েমুচড়ে গিয়ে ট্রাকের ভেতর একজন আটকা পড়েন।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা গিয়ে তাকে উদ্ধার করে শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক জানান যে তার মৃত্যু হয়েছে।অপরদিকে রাত আড়াইটার দিকে শ্রীনগরের সমষপুর এলাকার যাত্রী ছাউনির কাছে দুটি বাস ও একটি প্রাইভেটকারের মধ্যে সংঘর্ষ হয়।

এতে প্রাইভেটকারের তিন যাত্রী গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান ফায়ার সার্ভিস কর্মীরা।
এর আগে রাত ১১টার দিকে এক্সপ্রেসওয়ের শ্রীনগরের ওমপাড়া এলাকায় একটি রড বোঝাই পিকআপ ভ্যানে যান্ত্রিক ত্রুটির কারণে আগুন ধরে যায়। এতে গাড়িটি ক্ষতিগ্রস্ত হলেও কেউ হতাহত হননি। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভান।

এসব তথ্যের সত্যতা নিশ্চিত করে শ্রীনগর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান, এসব ঘটনায় ছয়টি যান ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে মহাসড়কে দফায় দফায় যান চলাচল বিঘ্নিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ