• ঢাকা, বাংলাদেশ রবিবার, ২৪ মে ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন
  • [কনভাটার]
নোটিশ
সারাদেশের জেলা ও উপজেলায় সংবাদকর্মী আবশ্যক। নিজেকে যোগ্য মনে করলে এখনই যোগাযোগ করুন Mob: 01778840333, Email: m.r.01778840333@gmail.com

ছেলের তৃতীয় বিয়ে, যে কারণে যোগ দিচ্ছেন না ট্রাম্প

sagar crime reporter / ১০ জন দেখেছে
আপডেট : শনিবার, ২৩ মে, ২০২৬

ছেলের তৃতীয় বিয়ে, যে কারণে যোগ দিচ্ছেন না ট্রাম্প

 

shaplanews.com

জ্যেষ্ঠ পুত্র ডোনাল্ড ট্রাম্প জুনিয়রের বিয়েতে উপস্থিত থাকতে পারছেন না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পাম বিচের প্রভাবশালী সমাজকর্মী বেটিনা অ্যান্ডারসনের সঙ্গে ডন জুনিয়রের এই রাজকীয় বিয়েটি চলতি সপ্তাহান্তেই (উইকেন্ড) ক্যারিবীয় দ্বীপরাষ্ট্র বাহামা দ্বীপপুঞ্জে অনুষ্ঠিত হতে যাচ্ছে। তবে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ কাজ ও চলমান আন্তর্জাতিক সংকটের কারণে ওয়াশিংটন ডিসিতে অবস্থান করতে হবে জানিয়ে ট্রাম্প নিজেই এই বিয়ের অনুষ্ঠানে না থাকার ঘোষণা দিয়েছেন।

স্থানীয় সময় শুক্রবার (২২ মে) নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ‘ট্রুথ সোশ্যালে’ দেওয়া এক পোস্টে ট্রাম্প নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। খবর রয়টার্সের।

পোস্টে ডোনাল্ড ট্রাম্প লেখেন, আমি আমার ছেলে ডন জুনিয়র ও ট্রাম্প পরিবারের নতুন সদস্য, তার হবু স্ত্রী বেটিনার সঙ্গে এই বিশেষ মুহূর্তে থাকতে ভীষণভাবে চেয়েছিলাম। কিন্তু বর্তমান সরকারের অতি গুরুত্বপূর্ণ কিছু পরিস্থিতি ও মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতি আমার গভীর ভালোবাসা আমাকে এই মুহূর্তে ওয়াশিংটন ছাড়ার অনুমতি দিচ্ছে না।

ট্রাম্প আরও যোগ করেন,‘আমি মনে করি এই গুরুত্বপূর্ণ সময়ে হোয়াইট হাউসে এবং ওয়াশিংটন ডিসিতে আমার অবস্থান করাটা অত্যন্ত জরুরি।’

এর আগে গত বৃহস্পতিবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প জানিয়েছিলেন, ছেলে ডন জুনিয়র চাইছিলেন তার বাবা এই বিয়েতে উপস্থিত থাকুন। তবে এটি অত্যন্ত ‘ছোট ও ঘরোয়া’ আয়োজন হতে যাচ্ছে।

ট্রাম্প সেখানে যাওয়ার চেষ্টা করবেন বললেও টাইমিং বা সময়টা তার অনুকূলে ছিল না উল্লেখ করে বলেন, ‘আমার সামনে এখন ‘ইরান’ এবং অন্যান্য গুরুত্বপূর্ণ কিছু বিষয় রয়েছে।’

পারিবারিক সূত্রের চেয়ে ডোনাল্ড ট্রাম্পের কাছে এই মুহূর্তে ওয়াশিংটনে থাকাটা কেন বেশি জরুরি, তার স্পষ্ট ইঙ্গিত মিলেছে তার এই ‘ইরান’ মন্তব্যে। গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরান ও ইসরায়েলের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র যুদ্ধ শুরু করেছে। বর্তমানে পাকিস্তান ও কাতারের মধ্যস্থতায় একটি কূটনৈতিক শান্তি আলোচনা চলছে। ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার এই স্পর্শকাতর ও জটিল যুদ্ধকালীন পরিস্থিতির কারণে ট্রাম্প তার পূর্বনির্ধারিত ভ্রমণের সূচিও বাতিল করেছেন।

হোয়াইট হাউসের পরিবর্তিত পাবলিক শিডিউল অনুযায়ী, শুক্রবার নিউইয়র্কের হাডসন ভ্যালিতে একটি রাষ্ট্রীয় অনুষ্ঠান শেষে ট্রাম্পের নিউ জার্সির বেডমিনস্টারে নিজস্ব গলফ ক্লাবে রাত কাটানোর কথা ছিল। কিন্তু উদ্ভূত আন্তর্জাতিক পরিস্থিতির কারণে তিনি সেই পরিকল্পনা বাতিল করে সরাসরি হোয়াইট হাউসে ফিরে গেছেন।

সিএনএনের প্রতিবেদন অনুযায়ী, ফ্লোরিডার পাম বিচ কাউন্টির ম্যারেজ লাইসেন্সের নথিসূত্রে জানা গেছে যে, ডন জুনিয়র ও বেটিনা অ্যান্ডারসন ইতোমধ্যে আইনিভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। চলতি সপ্তাহান্তে বাহামাসের একটি ছোট দ্বীপে কেবল তাদের আনুষ্ঠানিক উৎসবটি উদযাপিত হচ্ছে।

বেটিনা অ্যান্ডারসনের সঙ্গে এই বন্ধনটি ডন জুনিয়রের জীবনে তৃতীয়বারের মতো বাগদান ও বিয়ে। এর আগে তিনি সাবেক মডেল ও অভিনেত্রী ভ্যানেসাকে বিয়ে করেছিলেন। ১২ বছরের সেই দাম্পত্য জীবনে তাদের পাঁচটি সন্তান রয়েছে, যার অবসান ঘটে ২০১৮ সালে ভ্যানেসার ডিভোর্স আবেদনের মাধ্যমে। এরপর মার্কিন টেলিভিশন ব্যক্তিত্ব কিম্বার্লি গিলফয়েলের সঙ্গে তার দীর্ঘদিনের বাগদান সম্পন্ন হলেও ২০২৪ সালে তাদের বিচ্ছেদ ঘটে। এবার ৪৪ বছর বয়সী ডন জুনিয়র তার জীবনের নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন পাম বিচের বেটিনার সঙ্গে, যদিও দেশের সংকটের কারণে সেখানে উপস্থিত থাকতে পারছেন না খোদ মার্কিন প্রেসিডেন্ট।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ