• ঢাকা, বাংলাদেশ শনিবার, ২৩ মে ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন
  • [কনভাটার]
নোটিশ
সারাদেশের জেলা ও উপজেলায় সংবাদকর্মী আবশ্যক। নিজেকে যোগ্য মনে করলে এখনই যোগাযোগ করুন Mob: 01778840333, Email: m.r.01778840333@gmail.com

ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া

sagar crime reporter / ৩০ জন দেখেছে
আপডেট : শুক্রবার, ২২ মে, ২০২৬

ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া

 

শাপলানিউজ.কম

প্রকাশ: ২২ মে ২০২৬,

 

ভ্যাপসা গরমে নাজেহাল জনজীবন। ১১টি জেলার ওপর দিয়ে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। জেলাগুলো হলো—রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, ঢাকা, টাঙ্গাইল, খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, যশোর, চাঁদপুর ও লক্ষ্মীপুর। এসব জেলায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ থেকে ৩৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রয়েছে।

এদিকে, ঈদুল আজহার বাকি আর মাত্র এক সপ্তাহ। আবহাওয়া অধিদপ্তর বলছে, ঈদের সময়টাতেও গরম খুব বেশি স্বস্তি দেবে না। কোথাও কোথাও থাকতে পারে তাপপ্রবাহ।

আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির বলেন, ঈদের দিন ঢাকায় বৃষ্টির সম্ভাবনা খুবই কম। বরং ঢাকা বিভাগের কিছু অংশে।

বৃহস্পতিবার (২১ মে) আবহাওয়া অধিদপ্তর পূর্বাভাসে জানিয়েছে, আগামী ২৫ মে (সোমবার) পর্যন্ত দেশের বিভিন্ন জেলায় বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে কোথাও কোথাও ভারি বর্ষণ ও দমকা হওয়া বয়ে যেতে পারে।

তবে ২৬ মে (মঙ্গলবার) থেকে তাপমাত্রা বাড়তে শুরু করবে বলে মনে করছেন আবহাওয়াবিদরা।

নেওয়াজ কবির আরও বলেন, ঈদের দিন সিলেট, ময়মনসিংহ ও চট্টগ্রাম বিভাগে বৃষ্টির সম্ভাবনা আছে। দেশের উত্তরাঞ্চলে ও রাজধানী ঢাকায় বৃষ্টি সম্ভাবনা খুবই কম।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ