• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন
  • [কনভাটার]
নোটিশ
সারাদেশের জেলা ও উপজেলায় সংবাদকর্মী আবশ্যক। নিজেকে যোগ্য মনে করলে এখনই যোগাযোগ করুন Mob: 01778840333, Email: m.r.01778840333@gmail.com

নিরাপদ ঢাকা গড়ে তোলাই বড় চ্যালেঞ্জ: নবনিযুক্ত ডিএমপি কমিশনার

sagar crime reporter / ৪৪ জন দেখেছে
আপডেট : বুধবার, ২০ মে, ২০২৬

জাতীয়

নিরাপদ ঢাকা গড়ে তোলাই বড় চ্যালেঞ্জ: নবনিযুক্ত ডিএমপি কমিশনার

 

shaplanews.com

প্রকাশিত: ০৩:০৫ পিএম, ২০ মে ২০২৬

 

মিট দ্য প্রেসে কথা বলেন নবনিযুক্ত ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ

একটি নিরাপদ মহানগরী গড়ে তোলাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে মনে করছেন নবনিযুক্ত ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ।

বুধবার (২০ মে) ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত মিট দ্য প্রেসে তিনি এ কথা জানান।

নিজের প্রধান চ্যালেঞ্জ সম্পর্কে জানতে চাইলে ডিএমপি কমিশনার বলেন, একটি নিরাপদ মহানগরী গড়ে তোলাই আমার সবচেয়ে বড় চ্যালেঞ্জ। নিরাপদ মহানগরী গড়ে তুলতে জনগণ, গণমাধ্যম ও পুলিশের সমন্বিত সহযোগিতা কামনা করেন তিনি।

মোসলেহ উদ্দিন আহমদ বলেন, আমাদের পুলিশ সদস্যদের যেমন অপ্রতুলতা আছে, দ্রুত নগরায়ন হচ্ছে, জনসংখ্যার অতিরিক্ত চাপ, ভাসমান জনগোষ্ঠী বৃদ্ধি, বস্তি এলাকায় অপরাধ প্রবণতা বেশি। পাশাপাশি প্রযুক্তিনির্ভর অপরাধ- অনলাইন প্রতারণা, মোবাইল ব্যাংকিং জালিয়াতি, সাইবার অপরাধগুলো দ্রুত বিস্তার লাভ করছে। এছাড়া কিশোর গ্যাং, মাদক, সংঘবদ্ধ অপরাধ— সবকিছু মিলিয়ে নিরাপদ মহানগরী গড়ে তোলার জন্য এসব চ্যালেঞ্জ মোকাবিলা করে সামনের দিকে এগিয়ে যাবো।

ডিএমপি কমিশনার বলেন, ছোট কোনো অপরাধের তথ্যও পুলিশকে দিন। ছোট অপরাধ থেকেই বড় অপরাধের জন্ম হয়।

তিনি আরও বলেন, বর্তমান গণতান্ত্রিক সরকারের অন্যতম মূল অঙ্গীকার আইনশৃঙ্খলার উন্নয়ন ও জননিরাপত্তা নিশ্চিত করা। ঢাকা মহানগরীতে এই লক্ষ্য অর্জনে ডিএমপি দৃঢ়প্রতিজ্ঞ। সম্প্রতি সমাপ্ত পুলিশ সপ্তাহ ২০২৬-এর স্লোগান ‘আমার পুলিশ, আমার দেশ, সবার আগে বাংলাদেশ’ আমাদের দর্শনকে প্রতিফলিত করে। আমরা জনগণের সেবক হিসেবে কাজ করতে চাই।

ডিএমপি কমিশনার বলেন, ঢাকা মহানগরীতে প্রায় তিন কোটি মানুষের বসবাস। এই নগরীতে ছিনতাই, চাঁদাবাজি, কিশোর গ্যাংয়ের উৎপাত, মাদকের বিস্তার, অনলাইন জুয়া, সাইবার প্রতারণা ও হ্যাকিংয়ের মতো অপরাধের বিরুদ্ধে গত ১ মে থেকে বিশেষ অভিযান শুরু করেছে ডিএমপি। সাইবার হ্যাকিং ও সাইবার বুলিং, অনলাইন জুয়া ও প্রতারণাসহ অনলাইনভিত্তিক অপরাধ প্রতিরোধে ডিএমপি নিরলস কাজ করছে।

তিনি বলেন, নাগরিকদের ডিজিটাল নিরাপত্তা দিতে ডিএমপির সাইবার ইউনিটকে ক্রমশ শক্তিশালী করা হচ্ছে। সম্প্রতি ডিএমপির সিটিটিসির অধীনে স্থাপিত ডিজিটাল ফরেনসিক ল্যাব তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) মন্ত্রণালয়ের স্বীকৃতি লাভ করেছে, যা সাইবার সুরক্ষা আইনের অধীন মামলা তদন্তে যুগান্তকারী ভূমিকা পালন করবে।

মোসলেহ উদ্দিন আহমদ আরও বলেন, আসন্ন ঈদুল আজহায় কোরবানির পশুর হাট, ঈদ জামাত, শপিংমল ও আবাসিক এলাকার নিরাপত্তা আমাদের কাছে সর্বোচ্চ অগ্রাধিকার। ঘরমুখী মানুষের নিরাপদ ও নিরবচ্ছিন্ন যাতায়াত নিশ্চিত করতে বাস টার্মিনাল, লঞ্চঘাট ও রেলস্টেশনে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। অতিরিক্ত ভাড়া আদায় ও অতিরিক্ত যাত্রী বহনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ঈদের ছুটিতে নগরীর নিরাপত্তায় অতিরিক্ত ফোর্স মোতায়েন করা হবে। কোরবানির ঈদকে সামনে রেখে নগদ টাকার লেনদেন কমিয়ে ব্যাংকে লেনদেন করার জন্য এবং বড় অংকের আর্থিক লেনদেন করলে পুলিশের সহযোগিতা নেওয়ার আহ্বান জানান তিনি।

পুলিশের এ ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, আসন্ন ঈদকে ঘিরে অজ্ঞান পার্টি, মলম পার্টি, ছিনতাইকারী ও জালনোট প্রতিরোধে ডিবি ও থানা পুলিশকে সক্রিয় করা হয়েছে। ডিএমপির প্রতিটি থানায় মতবিনিময় সভা করা হচ্ছে। আমরা ঢাকার নাগরিকদের মতামত নিয়ে সর্বোত্তম পুলিশি সেবা দিতে চাই। অনেক ক্ষেত্রে জনসাধারণের সহযোগিতা ছাড়া আমাদের কাজ করা দুরূহ। চাঁদাবাজি, মাদক ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে সমাজের সবাই মিলে প্রতিরোধ গড়ে তুলতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ