• ঢাকা, বাংলাদেশ সোমবার, ১১ মে ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন
  • [কনভাটার]
নোটিশ
সারাদেশের জেলা ও উপজেলায় সংবাদকর্মী আবশ্যক। নিজেকে যোগ্য মনে করলে এখনই যোগাযোগ করুন Mob: 01778840333, Email: m.r.01778840333@gmail.com

শিক্ষা ইডেন কলেজে ছাত্র রাজনীতির বন্ধের দাবি আসছে কেন

sagar crime reporter / ২২ জন দেখেছে
আপডেট : রবিবার, ১০ মে, ২০২৬

শিক্ষা

ইডেন কলেজে ছাত্র রাজনীতির বন্ধের দাবি আসছে কেন

 

shaplanews.com

১০ মে , ২০২৬,

 

 

ঢাকা: বাংলাদেশে মেয়েদের অন্যতম বড় শিক্ষা প্রতিষ্ঠান ইডেন মহিলা কলেজের গেটের তালা ভেঙ্গে একদল ছাত্রীর বিক্ষোভ থেকে ছাত্ররাজনীতি নিষিদ্ধের দাবি তোলার পর এ ঘটনা নিয়ে পরস্পরকে দোষারোপ করেছে জাতীয়তাবাদী ছাত্রদল ও ইসলামী ছাত্রশিবির।

শনিবার রাতে সেখানকার ছাত্রীদের একাংশের ওই বিক্ষোভের পর ক্যাম্পাসগুলোতে ‘ছাত্র রাজনীতি বন্ধের’ বিষয়টি নতুন করে আলোচনায় আসছে। ওই বিক্ষোভের ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

এর আগে মঙ্গলবার (৪ মে) তিতুমীর কলেজের নারী শিক্ষার্থীদের একটি দল আবাসিক হলে রাজনীতি নিষিদ্ধের দাবিতে হলের তালা ভেঙে বিক্ষোভ করেছিলেন।

তবে ক্ষমতাসীন বিএনপির সহযোগী ছাত্র সংগঠন ছাত্রদল বলছে, ছাত্রশিবিরের ইন্ধনে ‘ছাত্র রাজনীতি বন্ধের’ দাবি তোলা হচ্ছে কারণ তাদের ভাষায় ‘ছাত্রশিবিরের সমর্থকরা দলীয় পরিচয় গোপন করে’ দেশের ক্যাম্পাসগুলোতে নিজেদের আধিপত্য প্রতিষ্ঠা করতে চাইছে।

অন্যদিকে ছাত্রশিবির অভিযোগটি প্রত্যাখ্যান করে বলছে, তারা ছাত্র রাজনীতি বন্ধ চান না, তবে সাম্প্রতিক সময়ে ছাত্রদলের ‘নানা অপকর্মের’ কারণেই সাধারণ শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে এবং সেই ক্ষোভ থেকেই ছাত্র রাজনীতির বন্ধের প্রসঙ্গ আসছে।

প্রসঙ্গত, ইসলামি ছাত্রশিবির শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রদের সংগঠন হিসেবে কাজ করে। অন্যদিকে একই মতাদর্শে বিশ্বাসী ছাত্রীরা ছাত্রীসংস্থার সঙ্গে জড়িত থাকে। এ দুটি সংগঠনই জামায়াতে ইসলামীর মতাদর্শে বিশ্বাসী।

এর আগে গত মাসেও ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বাংলাদেশের কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে ক্ষমতাসীন ছাত্র সংগঠন ছাত্রদল ও ইসলামী ছাত্র শিবিরের মধ্যে হামলা, সংঘর্ষ ও অস্থিরতার ঘটনা ঘটেছিল।

তখনও উভয় সংগঠন একে অপরের বিরুদ্ধে অপপ্রচার চালানো এবং বিভিন্ন কৌশলে ক্যাম্পাস ও শিক্ষা প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণ নেয়ার চেষ্টার অভিযোগ করছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ