• ঢাকা, বাংলাদেশ রবিবার, ০৩ মে ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন
  • [কনভাটার]
নোটিশ
সারাদেশের জেলা ও উপজেলায় সংবাদকর্মী আবশ্যক। নিজেকে যোগ্য মনে করলে এখনই যোগাযোগ করুন Mob: 01778840333, Email: m.r.01778840333@gmail.com

জাতীয় বিশ্ববিদ্যালয়ে স্নাতক প্রথমবর্ষে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

sagar crime reporter / ১০ জন দেখেছে
আপডেট : রবিবার, ৩ মে, ২০২৬

জাতীয় বিশ্ববিদ্যালয়ে স্নাতক প্রথমবর্ষে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

 

shaplanews.com

 

 

জাতীয় বিশ্ববিদ্যালয়ে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণিতে প্রথমবর্ষে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে।

আজ রোববার (৩ মে) বেলা ২টার দিকে এ ফল প্রকাশ করা হয়। ভর্তিচ্ছু শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ও মোবাইলফোনে এসএমএস পাঠিয়ে ফলাফল জানতে পারবেন।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ বলেন, পরীক্ষার মাত্র ৭ দিনের মধ্যেই ফল প্রকাশ করা হয়েছে। দ্রুত প্রথম মেধাতালিকা থেকে ভর্তিপ্রক্রিয়া শুরু করা হবে।

ফল দেখা যাবে যেভাবে

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ফলাফল দুইভাবে দেখতে পারবেন ভর্তিচ্ছু শিক্ষার্থীরা। প্রথমত মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে ফল জানা যাবে। সেক্ষেত্রে মোবাইল ফোনের ম্যাসেজ অপশন গিয়ে NU ATHN Roll No লিখে 16222 নম্বরে পাঠাতে হবে। ফিরতি এসএমএসে ফল জানানো হবে।

দ্বিতীয়ত, ভর্তিবিষয়ক ওয়েবসাইট এর মাধ্যমে ফল দেখা যাবে। ফল দেখার ধাপসমূহ হলো—প্রথমে ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। সাইনইন পৃষ্ঠায় নিজ পিন নম্বর ও পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে। এরপর সামনে আসবে ড্যাশবোর্ড। ড্যাশবোর্ডে ‘ফলাফল’ অপশনটি নির্বাচন করলে ফলাফল দেখা যাবে। এছাড়া ফলাফলের শিট ডাউনলোড বা প্রিন্ট করা যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ