• ঢাকা, বাংলাদেশ বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৭:১০ পূর্বাহ্ন
  • [কনভাটার]
শিরোনাম:
ইউটিউবের আয়ের নিয়মে বড় পরিবর্তন, বাড়ছে ভিউ ও ওয়াচটাইমের শর্ত ডিএসইতে বেড়েছে সূচক, লেনদেন ১১১৫ কোটি টাকা রাষ্ট্র কাঠামোর সর্বক্ষেত্রে ফ্যাসিস্টমুক্ত করতে হবে: ভারপ্রাপ্ত স্পিকার শেয়ারপ্রতি লোকসান ২৩ টাকা লভ্যাংশ দেবে না মাইডাস ফাইন্যান্স ঢাকার সড়কে কালো ধোঁয়া, জুলাইয়ে ৯১৫ যানবাহনের বিরুদ্ধে মামলা বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ, প্রতিবাদে দুই ভারতীয়কে ধরল গ্রামবাসী ঢাকায় ২৪ ঘণ্টায় ৪৮৪ জন গ্রেপ্তার, ৫৮ মামলা রাজধানীতে রাতে অনেক বৃষ্টি, কারণ জানালেন আবহাওয়াবিদেরা এবার ভঙ্গুর রাষ্ট্র পুনর্গঠনের পালা : প্রধানমন্ত্রী স্বর্ণ-মুঠোফোন-ল্যাপটপসহ তিন কোটি ৭২ লাখ টাকা পণ্য জব্দ
নোটিশ
সারাদেশের জেলা ও উপজেলায় সংবাদকর্মী আবশ্যক। নিজেকে যোগ্য মনে করলে এখনই যোগাযোগ করুন Mob: 01778840333, Email: m.r.01778840333@gmail.com

এত বৃষ্টিও পারল না ঢাকার বাতাসের হাল ফেরাতে

sagar crime reporter / ১৮৮ জন দেখেছে
আপডেট : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬

এত বৃষ্টিও পারল না ঢাকার বাতাসের হাল ফেরাতে

 

যাকে বলে ভারী বৃষ্টি, রাজধানীজুড়ে তা–ই হয়েছে গতকাল বুধবার। দিনভর বৃষ্টি ছিল, বিকেলের দিকে আকাশ সামান্য পরিষ্কার হয়। বৃষ্টি হলে ঢাকার বায়ু ভালো হয়, পরিচিত এ ধারণাও এখন পাল্টে যাচ্ছে। আজ বৃহস্পতিবার সকালে বিশ্বের ১২২টি নগরীর মধ্যে ঢাকার অবস্থান পঞ্চম। আইকিউএয়ারে এ সময় ঢাকার বায়ুর মান ১৫২। সকাল পৌনে নয়টায় বাতাসের এ পরস্থিতি ছিল। বাতাসের এ মানকে অস্বাস্থ্যকর বলা হয়।

বায়ুদূষণের এ পরিস্থিতি তুলে ধরেছে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটি বায়ুদূষণের অবস্থা নিয়মিত তুলে ধরে। বাতাসের মান নিয়ে তৈরি করা এই লাইভ বা তাৎক্ষণিক সূচক একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, সে সম্পর্কে মানুষকে তথ্য দেয় ও সতর্ক করে।

গত রোববার বৃষ্টি হয় অনেকটা। দুই দিন খানিকটা বিরতি দিয়ে মঙ্গলবার রাত থেকে শুরু হয় বৃষ্টি। সর্বশেষ ২৪ ঘণ্টায় রাজধানীতে ৬৫ মিলিমিটার বৃষ্টি হয়। বৃষ্টির পরিমাণ ৪৪ মিলিমিটারের বেশি হলেই তাকে ভারী বৃষ্টি বলা হয়। তারপরও বাতাসের এ হাল। এপ্রিল মাসের পর থেকেই ঢাকার বাতাসের মান ভালো হতে থাকে। এ সময় বৃষ্টি হলে দ্রুতই বাতাসের মান ভালো হয়। কিন্তু এ বছর দেখা যাচ্ছে, বৃষ্টির পরও বাতাসের মান ততটা উন্নত হচ্ছে না।

আজ বায়ুদূষণে শীর্ষে আছে ভারতের রাজধানী নয়াদিল্লি। এ নগরীর বায়ুর মান ১৭২।

আজ ঢাকার বেশি দূষিত এলাকাগুলো

আজ বায়ুদূষণে শীর্ষে আছে গুলশানের বে’জ এইজ ওয়াটার। এ এলাকার বায়ুমান ১৬৫। এরপর যথাক্রমে আছে পুরান ঢাকার বেচারাম দেউড়ী (১৫৬), গুলশানের গ্রেস ইন্টারন্যাশনাল স্কুল (১৫২), বারিধারার পার্ক রোড (১৪৪)।

সুরক্ষায় নগরবাসী যা করবেন

আইকিউএয়ারের পরামর্শ অনুযায়ী, আজ ঢাকায় বায়ুর যে মান, তাতে বাইরে বের হলে অবশ্যই মাস্ক পরতে হবে। বাড়ির বাইরে গিয়ে ব্যায়াম না করার পরামর্শ দেওয়া হয়েছে। আর ঘরের জানালাগুলো যতটা সম্ভব বন্ধ রাখতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ