• ঢাকা, বাংলাদেশ রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১১:৩১ অপরাহ্ন
  • [কনভাটার]
নোটিশ
সারাদেশের জেলা ও উপজেলায় সংবাদকর্মী আবশ্যক। নিজেকে যোগ্য মনে করলে এখনই যোগাযোগ করুন Mob: 01778840333, Email: m.r.01778840333@gmail.com

বিনোদন ‘এটা আমাদেরই গল্প’-এর শেষ পর্ব, দর্শকদের অনুরোধ রাখলেন নির্মাতা

sagar crime reporter / ২৯ জন দেখেছে
আপডেট : রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬

‘এটা আমাদেরই গল্প’-এর শেষ পর্ব, দর্শকদের অনুরোধ রাখলেন নির্মাতা

 

shaplanews.com

বিনোদন প্রতিবেদক

 প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৬

 

দর্শকদের আবেগে ভাসিয়ে শেষ হচ্ছে মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত ধারাবাহিক নাটক ‘এটা আমাদেরই গল্প’। এখন পর্যন্ত ৪৬ টি পর্ব প্রচারিত হয়েছে নাটকটির। এরই মধ্যে তুমুল জনপ্রিয়তায় পৌঁছেছে পারিবারিক গল্পের নাটকটি।

মূলত পাকিস্তানি সিরিজ ‘কাভি মে কাভি তুম’ থেকে অনুপ্রাণিত হয়ে এটি নির্মিত হয়েছে। নাটকের গল্পে উঠে এসেছে পারিবারিক বন্ধন, ভালোবাসা, দ্বন্দ্ব আর মমত্ববোধ। মোট ৫২ পর্বে ইতি টানছে জনপ্রিয় এই সিরিয়ালটি।

নাটকে ফাহাদ চরিত্রে ইরফান সাজ্জাদ ও সামির চরিত্রে অভিনয় করেছেন খায়রুল বাসার। মেহরী চরিত্রে অভিনয় করেছেন কেয়া পায়েল। সায়রা চরিত্রে আছেন সুনেরাহ বিনতে কামাল। সিরিজের অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন ইন্তেখাব দিনার, দীপা খন্দকার, মনিরা আক্তার মিঠু, নাদের চৌধুরী, শিল্পী সরকার অপু, ডিকন নূর, মাহমুদুল ইসলাম মিঠু, মুকিত জাকারিয়া, এমএনইউ রাজু ও ইসরাত। চিত্রগ্রহণ করেছেন আদিত্য মনির।

নির্মাতা রাজ জানিয়েছেন, শেষ পর্বটি হবে বিশেষ মেগা এপিসোড। শুরু থেকে প্রতিটি পর্বের দৈর্ঘ্য ছিল ২৫ মিনিট। দর্শকদের অনুরোধ ছিল সময় আরও বাড়ানোর। তবে টেলিভিশন সম্প্রচারের নির্দিষ্ট সময়সীমা ও স্পন্সর সংশ্লিষ্ট সীমাবদ্ধতার কারণে তা সম্ভব হয়নি।

মুহাম্মদ মোস্তফা কামাল রাজ বলেন, দর্শকদের যে আক্ষেপ ছিল, সেটি মেগা এপিসোডের মাধ্যমে পূরণ করার চেষ্টা করা হচ্ছে। শেষ পর্বে দেড় ঘণ্টার বেশি সময় ধরে গল্পের সমাপ্তি দেখানো হবে।

পারিবারিক নাটকে আবেগ ও সম্পর্কের টানাপোড়েন হারিয়ে যাচ্ছে, এমন অভিযোগ দীর্ঘদিন ধরেই শোনা যাচ্ছিল। সেই ধারণাকে অনেকটাই ভুল প্রমাণ করেছে চ্যানেল আইয়ের এই ধারাবাহিক। পারিবারিক মেলবন্ধন, সম্পর্কের উষ্ণতা ও বাস্তব জীবনের আবেগঘন গল্পের কারণে নাটকটি দর্শকদের মধ্যে আলাদা জায়গা করে নেয়।

গত বছরের ৫ নভেম্বর থেকে প্রতি মঙ্গলবার ও বুধবার রাত সাড়ে নয়টায় চ্যানেল আইয়ে প্রচার শুরু হয় ‘এটা আমাদেরই গল্প’। টেলিভিশন সম্প্রচারের পাশাপাশি সিনেমাওয়ালার ইউটিউব চ্যানেলেও প্রতিটি পর্ব প্রকাশ করা হয়। দুই মাধ্যমেই নাটকটি ব্যাপক দর্শকপ্রিয়তা পায়।

 

নাটক


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ