shaplanews.com
তিনি বলেন, আমরা তাৎক্ষণিকভাবে কিছু স্বল্পমেয়াদি সমাধান খুঁজছি, যার অন্যতম হলো বাস রুট র্যাশনালাইজেশন।
তিনি আরও জানান, বিভিন্ন অংশীজনের সঙ্গে আলোচনা করে প্রাথমিকভাবে ৩২টি রুট চূড়ান্ত করে ওয়েবসাইটে উন্মুক্ত করা হয়েছে।
সেমিনারে ধ্রুব আলম বলেন, অনেকে এই পরিকল্পনাকে অসম্ভব মনে করলেও ঢাকাতেই এর সফল উদাহরণ রয়েছে।
তিনি বলেন, বর্তমানে গুলশান এলাকায় বাস রুট র্যাশনালাইজেশন পদ্ধতি কার্যকরভাবে অনুসরণ করা হচ্ছে। গুলশান সোসাইটির উদ্যোগে সেখানে একটি রুটে ‘ঢাকার চাকা’ নামের একটিমাত্র কোম্পানি বাস পরিচালনা করছে। যাত্রীরা টিকিট কেটে বাসে ওঠেন এবং কোনো প্রতিযোগিতা নেই। এছাড়া হাতিরঝিলের চক্রাকার বাস সার্ভিসও একই মডেলে পরিচালিত হচ্ছে। এই সফল মডেলটি পুরো ঢাকা শহরে বাস্তবায়নের চেষ্টা চলছে।
ডিটিসিএ’র এই কর্মকর্তা আরও জানান, দুই শতাধিক বাস স্টপেজ ও যাত্রী ছাউনি চিহ্নিত করা হয়েছে, যার মধ্যে শতাধিক ইতোমধ্যে প্রস্তুত। এ বছরের মধ্যেই স্টাডি রিপোর্ট পাওয়া গেলে অন্তত কিছু রুটে নতুন এই ব্যবস্থা চালু করা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম।