• ঢাকা, বাংলাদেশ সোমবার, ০৮ জুন ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন
  • [কনভাটার]
শিরোনাম:
ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমা বাড়িয়েছে এনবিআর ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন ৯ জুলাই পর্যন্ত চলবে ৬ দিনে রেমিট্যান্স এলো ৮ হাজার ৩৮৮ কোটি টাকা আস্থা বেড়ে যাওয়ায় ডিএসইতে ২২ মাসের মধ্যে রেকর্ড লেনদেন পুশইন ঠেকাতে হবিগঞ্জ সীমান্তে বিজিবির সর্বোচ্চ সতর্কতা মতিঝিলে দিনদুপুরে গুলি করে ‘৬০ লাখ’ টাকা ছিনতাই, টাকার পরিমাণ–উৎস ঘিরে ধোঁয়াশা পল্লবীতে শিশুকে ধর্ষণের পর হত্যা উচ্চ আদালতে গেলেও এই রায় বহাল থাকবে, আশা আইনমন্ত্রীর দুপুরের মধ্যে ১৭ অঞ্চলে ঝড়ের শঙ্কা মাত্র ১৯ দিনে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় রায় শুনে মোনাজাত ধরে রামিসার বাবার কান্না, দ্রুত কার্যকরের দাবি
নোটিশ
সারাদেশের জেলা ও উপজেলায় সংবাদকর্মী আবশ্যক। নিজেকে যোগ্য মনে করলে এখনই যোগাযোগ করুন Mob: 01778840333, Email: m.r.01778840333@gmail.com

‘নিদয়া’ নিয়ে ফিরছেন জিসান

sagar crime reporter / ৫১ জন দেখেছে
আপডেট : রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬

‘নিদয়া’ নিয়ে ফিরছেন জিসান

shaplanews.com

ধারাবাহিকভাবে গান প্রকাশ করে যাচ্ছেন সংগীতশিল্পী জিসান খান শুভ। ‘বিষের ছুরি’, ‘ভুলিনি তোমায়’, ‘পিরিতের সাম্পান’, ‘মেঘ’, ‘ঘুণপোকা’সহ একাধিক গানে ইতোমধ্যে শ্রোতাদের সাড়া পেয়েছেন তিনি। সেই ধারাবাহিকতায় এবার আসছে তার নতুন গান ‘নিদয়া’।

গানটি প্রকাশ করছে ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস)। ‘নিদয়া’ গানের কথা, সুর ও কণ্ঠ দিয়েছেন জিসান খান শুভ নিজেই। আর সঙ্গীতায়োজন করেছেন আমজাদ হোসাইন।

প্রিয় মানুষ হারানোর অনুভূতি ঘিরে তৈরি হয়েছে এই গানের গল্প। ভিডিও নির্মাণ করেছেন সোহেল রাজ। এতে জিসান খান শুভর সঙ্গে দেখা যাবে নুসরাত জাহান ফাতেমাকে।

নতুন গান প্রসঙ্গে শুভ বলেন, ‘প্রতিটি কাজই সময় নিয়ে করার চেষ্টা করি, যাতে তা নিখুঁত হয়। এবারের গানটিও অনেক যত্ন নিয়ে করেছি। গানের কথা, সুর ও সংগীতের সঙ্গে মিল রেখে ভিডিও নির্মাণ করা হয়েছে—যা শ্রোতাদের ভালো লাগবে বলে বিশ্বাস করি।’

ধ্রুব মিউজিক স্টেশন জানিয়েছে, আগামী ২৩ এপ্রিল তাদের ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে ‘নিদয়া’র ভিডিও। পাশাপাশি গানটি শোনা যাবে দেশি ও আন্তর্জাতিক বিভিন্ন মিউজিক প্ল্যাটফর্মেও।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ