• ঢাকা, বাংলাদেশ রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০১:১৪ পূর্বাহ্ন
  • [কনভাটার]
নোটিশ
সারাদেশের জেলা ও উপজেলায় সংবাদকর্মী আবশ্যক। নিজেকে যোগ্য মনে করলে এখনই যোগাযোগ করুন Mob: 01778840333, Email: m.r.01778840333@gmail.com

এসএসসি পরীক্ষার কেন্দ্র এলাকায় যানজট এড়াতে বিশেষ অনুরোধ ডিএমপির

sagar crime reporter / ৯ জন দেখেছে
আপডেট : শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬

এসএসসি পরীক্ষার কেন্দ্র এলাকায় যানজট এড়াতে বিশেষ অনুরোধ ডিএমপির

 

শাপলানিউজ.কম

১৮ এপ্রিল ২০২৬,

 

আগামী ২১ এপ্রিল থেকে শুরু হতে যাওয়া ২০২৬ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা ঘিরে রাজধানীর ট্রাফিক ব্যবস্থা স্বাভাবিক রাখতে একগুচ্ছ নির্দেশনা দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

পরীক্ষার্থীদের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে কেন্দ্রসংলগ্ন সড়কে অপ্রয়োজনীয় যান চলাচল ও পার্কিং এড়িয়ে চলতে নগরবাসী ও চালকদের প্রতি বিশেষ আহ্বান জানানো হয়েছে।

শনিবার (১৮ এপ্রিল) ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ারের স্বাক্ষরিত এক গণ-বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

গণ-বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২১ এপ্রিল থেকে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়ে যাচ্ছে। ঢাকা মহানগরীর ১২৭টি কেন্দ্রে অনুষ্ঠিত হতে যাচ্ছে। এসএসসি/সমমান পরীক্ষা চলাকালীন পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে যাতায়াত নির্বিঘ্ন করাসহ ঢাকা মহানগরের সার্বিক ট্রাফিক ব্যবস্থাপনা স্বাভাবিক রাখার লক্ষ্যে নগরবাসী ও যানবাহন চালকদের বেশ কিছু নির্দেশনা মেনে চলার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।

নির্দেশনাগুলো হলো :

১। পরীক্ষার্থীরা যথেষ্ট সময় নিয়ে পরীক্ষা কেন্দ্রের উদ্দেশে রওনা হবেন।

২। যেসব পরীক্ষার্থী ব্যক্তিগত যানবাহনে পরীক্ষা কেন্দ্রে আসবেন তারা পরীক্ষা কেন্দ্রের সামনে নামার পরিবর্তে কম ব্যস্ত নিকটবর্তী স্থানে নেমে পরীক্ষা কেন্দ্রে হেঁটে আসবেন। পরীক্ষা শেষে ফেরার সময়ও কেন্দ্র থেকে হেঁটে গিয়ে নিকটবর্তী কম ব্যস্ত কোনো স্থান থেকে গাড়িতে উঠবেন।

৩। কোনো যানবাহন কোনক্রমেই পরীক্ষা কেন্দ্রের নিকটবর্তী সড়কে পার্কিং করে রাখা যাবে না (পার্কিং করলে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে)।

৪। অভিভাবকদের পরীক্ষা কেন্দ্রের আশেপাশের সড়কে অবস্থান না করার জন্য অনুরোধ করা যাচ্ছে (অভিভাবকদের সড়কে অবস্থান করে যান চলাচল বিঘ্ন করা সড়ক পরিবহন আইন ২০১৮ অনুযায়ী অর্থদণ্ডযোগ্য অপরাধ)।

৫। পরীক্ষার্থীদের কেন্দ্রে আসা যাওয়ার সুবিধার্থে পরীক্ষা শুরুর আড়াই ঘণ্টা পূর্বে পরীক্ষার্থী ব্যতীত অন্য সব যাত্রী জরুরি প্রয়োজন ছাড়া পরীক্ষা কেন্দ্র সংলগ্ন সড়কগুলো যথাসম্ভব পরিহার করে চলবেন।

৬। এরইমধ্যে পরীক্ষা কেন্দ্রের ২০০ গজের মধ্যে পরীক্ষার্থী ব্যতীত অন্যদের অবস্থান নিষিদ্ধ করা হয়েছে বিধায় পরীক্ষা কেন্দ্রের আশেপাশে অবস্থান করবেন না।

এ বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ সবার সহযোগিতা কামনা করছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ