• ঢাকা, বাংলাদেশ রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৩:০০ অপরাহ্ন
  • [কনভাটার]
নোটিশ
সারাদেশের জেলা ও উপজেলায় সংবাদকর্মী আবশ্যক। নিজেকে যোগ্য মনে করলে এখনই যোগাযোগ করুন Mob: 01778840333, Email: m.r.01778840333@gmail.com

ঢাকার বাতাস আজ খুব ‘অস্বাস্থ্যকর’

sagar crime reporter / ২১ জন দেখেছে
আপডেট : বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬

ঢাকার বাতাস আজ খুব ‘অস্বাস্থ্যকর’

 

শাপলানিউজ.কম
অনলাইন ডেস্ক

অনলাইন ভার্সন
প্রকাশ: বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬
বিশ্বজুড়ে দিন দিন বেড়েই চলেছে বায়ুদূষণের মাত্রা। দীর্ঘ সময় ধরে এই দূষণের প্রভাবের মধ্যে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকাও। বুধবার সকাল ৯টার তথ্য অনুযায়ী আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণ সংস্থা আইকিউএয়ারের সূচকে ১৪৭ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় ১০ম অবস্থানে রয়েছে ঢাকা। এ মাত্রার বায়ু ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়।
তালিকার শীর্ষে রয়েছে ভারতের রাজধানী দিল্লি, যেখানে একিউআই স্কোর ৩১০। দ্বিতীয় অবস্থানে পাকিস্তানের লাহোর (২২১) এবং তৃতীয় স্থানে সেনেগালের রাজধানী ডাকারের স্কোর ২২০।

এছাড়া, নেপালের রাজধানী কাঠমান্ডু ১৯২ স্কোর নিয়ে চতুর্থ এবং থাইল্যান্ডের চিয়াং মাই ১৮৩ স্কোর নিয়ে পঞ্চম অবস্থানে রয়েছে।

বায়ুমানের সূচক অনুযায়ী, একিউআই ০ থেকে ৫০ হলে তা ‘ভালো’ ধরা হয়, ৫১ থেকে ১০০ ‘মাঝারি’।

১০১ থেকে ১৫০ স্কোরকে সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচনা করা হয়। আর ১৫১ থেকে ২০০ স্কোর হলে সেটি ‘অস্বাস্থ্যকর’ বায়ু হিসেবে ধরা হয়।একিউআই ২০১ থেকে ৩০০ হলে তা ‘খুব অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। এ অবস্থায় শিশু, বয়স্ক ও অসুস্থদের ঘরের ভেতরে থাকার পরামর্শ দেওয়া হয় এবং অন্যদেরও বাইরের কার্যক্রম সীমিত রাখতে বলা হয়।

অন্যদিকে, ৩০১ থেকে ৪০০ স্কোরকে ‘ঝুঁকিপূর্ণ’ ধরা হয়, যা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি তৈরি করতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ