• ঢাকা, বাংলাদেশ বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৭:৪১ পূর্বাহ্ন
  • [কনভাটার]
শিরোনাম:
ইউটিউবের আয়ের নিয়মে বড় পরিবর্তন, বাড়ছে ভিউ ও ওয়াচটাইমের শর্ত ডিএসইতে বেড়েছে সূচক, লেনদেন ১১১৫ কোটি টাকা রাষ্ট্র কাঠামোর সর্বক্ষেত্রে ফ্যাসিস্টমুক্ত করতে হবে: ভারপ্রাপ্ত স্পিকার শেয়ারপ্রতি লোকসান ২৩ টাকা লভ্যাংশ দেবে না মাইডাস ফাইন্যান্স ঢাকার সড়কে কালো ধোঁয়া, জুলাইয়ে ৯১৫ যানবাহনের বিরুদ্ধে মামলা বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ, প্রতিবাদে দুই ভারতীয়কে ধরল গ্রামবাসী ঢাকায় ২৪ ঘণ্টায় ৪৮৪ জন গ্রেপ্তার, ৫৮ মামলা রাজধানীতে রাতে অনেক বৃষ্টি, কারণ জানালেন আবহাওয়াবিদেরা এবার ভঙ্গুর রাষ্ট্র পুনর্গঠনের পালা : প্রধানমন্ত্রী স্বর্ণ-মুঠোফোন-ল্যাপটপসহ তিন কোটি ৭২ লাখ টাকা পণ্য জব্দ
নোটিশ
সারাদেশের জেলা ও উপজেলায় সংবাদকর্মী আবশ্যক। নিজেকে যোগ্য মনে করলে এখনই যোগাযোগ করুন Mob: 01778840333, Email: m.r.01778840333@gmail.com

বিশ্বের দূষিত শহরের তালিকায় আজ চতুর্থ ঢাকা

sagar crime reporter / ৮১ জন দেখেছে
আপডেট : মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬

বিশ্বের দূষিত শহরের তালিকায় আজ চতুর্থ ঢাকা

shaplanews.com
প্রকাশ : ০৭ এপ্রিল ২০২৬,

বিশ্বের বিভিন্ন শহরে দিন দিন বাড়ছে বায়ুদূষণ। দীর্ঘদিন ধরে মেগাসিটি ঢাকাও বায়ুদূষণের কবলে। তারই ধারাবাহিকতায় ১৪৬ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় আজ চতুর্থ অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমানের এ স্কোর সংবেদনশীল গোষ্ঠীর জন্য ‘অস্বাস্থ্যকর’ হিসেবে গণ্য করা হয়।

মঙ্গলবার (৭ এপ্রিল) সাতসকালে আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ার বর তথ্যা জানায়।

এদিকে, তালিকায় শীর্ষে রয়েছে থাইল্যান্ডের চিয়াং মাই। শহরটির বায়ুমানের স্কোর ২০৯। এছাড়া দ্বিতীয় অবস্থানে থাকা ভিয়েতনামের রাজধানী হ্যানয়ের স্কোর ১৭২, তৃতীয় অবস্থানে থাকা সৌদি আরবের রাজধানী রিয়াদের স্কোর ১৫৪ আর পঞ্চম অবস্থানে থাকা ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার স্কোর ১৪৩।

একিউআই স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়, আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে মনে করা হয়।

২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকা একিউআই স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ এবং অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেয়া হয়ে থাকে। এ ছাড়া ৩০১ থেকে ৪০০-এর মধ্যে থাকা একিউআই ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়, যা নগরের বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ