• ঢাকা, বাংলাদেশ বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন
  • [কনভাটার]
নোটিশ
সারাদেশের জেলা ও উপজেলায় সংবাদকর্মী আবশ্যক। নিজেকে যোগ্য মনে করলে এখনই যোগাযোগ করুন Mob: 01778840333, Email: m.r.01778840333@gmail.com

ছাড়া পেল হরমুজ প্রণালিতে আটকেপড়া মালয়েশিয়ান জাহাজ

sagar crime reporter / ৪৫ জন দেখেছে
আপডেট : মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬

ছাড়া পেল হরমুজ প্রণালিতে আটকেপড়া মালয়েশিয়ান জাহাজ

shaplanews.com

দীর্ঘ কূটনৈতিক আলোচনার পর হরমুজ প্রণালিতে আটকে থাকা সাতটি মালয়েশীয় বাণিজ্যিক জাহাজের মধ্যে একটিকে চলাচলের অনুমতি দিয়েছে ইরান। আজ মঙ্গলবার (৭ এপ্রিল) মালয়েশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতিতে নিশ্চিত করেছে, মুক্ত হওয়া জাহাজটি এখন নিরাপদভাবে গন্তব্যের পথে রয়েছে।

মালয়েশীয় পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, গত মাসে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ও ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের মধ্যে এক উচ্চপর্যায়ের টেলিফোন আলাপের পর এই ইতিবাচক সিদ্ধান্ত এসেছে। তবে নিরাপত্তার স্বার্থে মুক্ত হওয়া জাহাজটির নাম কিংবা এটি কী ধরনের পণ্য পরিবহণ করছিল, তা প্রকাশ করেনি কুয়ালালামপুর।

গতকাল সোমবারই কুয়ালালামপুরে অবস্থিত ইরানি দূতাবাস এক সামাজিক যোগাযোগমাধ্যমের এক পোস্টে জানিয়েছিল, প্রথম মালয়েশীয় জাহাজটি সফলভাবে হরমুজ প্রণালি অতিক্রম করেছে।

উল্লেখ্য, মধ্যপ্রাচ্যে চলমান সামরিক উত্তেজনার জেরে গত কয়েক সপ্তাহ ধরে হরমুজ প্রণালি দিয়ে যাতায়াতকারী বিভিন্ন দেশের বাণিজ্যিক জাহাজগুলো কঠোর নজরদারি ও বাধার সম্মুখীন হচ্ছে। মালয়েশিয়ার আরও ছয়টি জাহাজ এখনও সেখানে অবস্থান করছে। সেগুলোর দ্রুত ও নিরাপদ মুক্তির বিষয়েও ইরান সরকারের সঙ্গে নিবিড় যোগাযোগ অব্যাহত রেখেছে আনোয়ার ইব্রাহিম প্রশাসন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ