• ঢাকা, বাংলাদেশ বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন
  • [কনভাটার]
নোটিশ
সারাদেশের জেলা ও উপজেলায় সংবাদকর্মী আবশ্যক। নিজেকে যোগ্য মনে করলে এখনই যোগাযোগ করুন Mob: 01778840333, Email: m.r.01778840333@gmail.com

রাজধানীর যেসব জায়গায় হবে বৈশাখী মেলা

sagar crime reporter / ৫৮ জন দেখেছে
আপডেট : সোমবার, ৬ এপ্রিল, ২০২৬

রাজধানীর যেসব জায়গায় হবে বৈশাখী মেলা

 

shaplanews.com
 প্রকাশিত: ০৬ এপ্রিল ২০২৬
পহেলা বৈশাখ উদযাপন ঘিরে ব্যস্ত ঢাবি শিক্ষার্থীরা,

বাংলা বছরের শুরু হয় বৈশাখ দিয়ে। পহেলা বৈশাখ বাঙালি জাতির বহু অপেক্ষার একটি দিন। প্রতিবছর দিনটি জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে একসঙ্গে উদযাপিত হয়। এবারও বাংলা নববর্ষের প্রথম দিনে রাজধানী ঢাকার বিভিন্ন জায়গায় হবে বৈশাখী মেলার আয়োজন।

ঢাকার উত্তর সিটি করপোরেশন ও সংস্কৃতি মন্ত্রণালয় জানিয়েছে, রাজধানীর কোথায় কোথায় বৈশাখী মেলা বসবে তা সম্পর্কে তারা অবগত নয়।

সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে একাধিক স্থানে অনুষ্ঠিত হবে বৈশাখী মেলা।

বাংলা একাডেমি প্রাঙ্গণে ১৪-২০ এপ্রিল পর্যন্ত সাত দিনব্যাপী মেলা অনুষ্ঠিত হবে। গুলশানের আলোকিতে ১৩-১৪ এপ্রিল ‘অর্ক বৈশাখ ১৪৩৩’ উৎসব অনুষ্ঠিত হবে। এছাড়াও, পুরান ঢাকার চকবাজার ও বিভিন্ন স্থানে ঐতিহ্যবাহী মেলা বসবে।

হোটেল ইন্টারকন্টিনেন্টাল কর্তৃপক্ষ জানায়, ১৪ এপ্রিল উইন্টার গার্ডেন ও রুপসী বাংলা গ্র্যান্ড বলরুমে বৈশাখী মেলা অনুষ্ঠিত হবে। যেখানে নাচ, গান, নাগরদোলার আয়োজন থাকবে। থাকবে বৈশাখী খাবারের ব্যবস্থা। মেলায় প্রতিজনের প্রবেশমূল্য ২৫০০ টাকা।

মিরপুররের দ্যা রিভার এজ রেস্তোরাঁয় ১২-১৫ এপ্রিল ৪ দিন ব্যাপী বৈশাখী মেলার আয়োজন করা হবে।

আগারগাঁওয়ে এয়ার ফোর্স বেইজক্যাম্পে ১৪ এপ্রিল দিনব্যাপী বৈশাখী মেলার আয়োজন করা হয়েছে। সন্ধ্যা ৬ টা থেকে রাত ১০টা পর্যন্ত মেলায় থাকছে নানা আয়োজন। বায়োস্কোপ, মেহেদি উৎসব, ফেস পেইন্ট, ক্যারিকেচার, বাউল গান, পটারি হুইল এর পাশাপাশি লাটিম, মার্বেল, সাতচারা, দাঁড়িয়াবান্ধা (ডাংগুলি), চোঙা ফোন, রণপা, লুডু ক্যারাম এর ব্যবস্থা থাকছে। এছাড়া থাকছে বাঙালি খাবারের ব্যবস্থা।

এছাড়া, ৯-১৪ এপ্রিল ৬ দিনব্যাপী বৈশাখী মেলার আয়োজন করছে এসএমই ফাউন্ডেশন। বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত এই মেলায় ৩ শতাধিক দেশীয় পণ্যের স্টল থাকবে। সাংস্কৃতিক অনুষ্ঠানও থাকবে। মেলায় দেড় লাখ লোকের সমাগম হবে বলে আশা করছেন আয়োজকরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ