• ঢাকা, বাংলাদেশ বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন
  • [কনভাটার]
নোটিশ
সারাদেশের জেলা ও উপজেলায় সংবাদকর্মী আবশ্যক। নিজেকে যোগ্য মনে করলে এখনই যোগাযোগ করুন Mob: 01778840333, Email: m.r.01778840333@gmail.com

চাঁদের মাধ্যাকর্ষণ বলয়ে প্রবেশ করল আর্টেমিস-২ মহাকাশযান

sagar crime reporter / ২১ জন দেখেছে
আপডেট : সোমবার, ৬ এপ্রিল, ২০২৬

চাঁদের মাধ্যাকর্ষণ বলয়ে প্রবেশ করল আর্টেমিস-২ মহাকাশযান

shaplanews.com
নাসার আর্টেমিস-২ মিশন।

নাসার আর্টেমিস-২ মিশনে থাকা চার নভোচারী আজ সোমবার (৬ এপ্রিল) চাঁদের মাধ্যাকর্ষণ বলয়ে প্রবেশ করেছে। স্থানটিতে চাঁদের আকর্ষণ শক্তি পৃথিবীর তুলনায় মহাকাশযানের ওপর বেশি প্রভাব ফেলতে শুরু করে।

মিশন শুরুর চার দিন ছয় ঘণ্টা দুই মিনিট পর এই গুরুত্বপূর্ণ পর্যায়ে পৌঁছায় মহাকাশযানটি। সে সময় এটি চাঁদ থেকে প্রায় ৬২ হাজার ৮০০ কিলোমিটার এবং পৃথিবী থেকে প্রায় তিন লাখ ৭৩ হাজার ৪০০ কিলোমিটার দূরে অবস্থান করছিল। খবর আনাদোলুর।

এরপরের গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে আজই মহাকাশযানটি চাঁদের অদৃশ্য পৃষ্ঠের দিকে যাত্রা করবে। এর মাধ্যমে মানবজাতি মহাকাশে আগের যেকোনো সময়ের চেয়ে আরও গভীরে পৌঁছাবে।

নাসার কর্মকর্তা লরি গ্লেজ জানান, আগামী ধাপ নিয়ে আমরা সবাই অত্যন্ত উচ্ছ্বসিত। আমাদের ফ্লাইট অপারেশন ও বিজ্ঞান দল ৫০ বছরের বেশি সময় পর প্রথম চন্দ্র ফ্লাইবাইয়ের জন্য পুরোপুরি প্রস্তুত।

এই মিশনের মাধ্যমে অর্ধশতাব্দীরও বেশি সময় পর আবার মানুষ চাঁদের দিকে যাত্রা করছে। ১৯৭২ সালে অ্যাপোলো প্রোগ্রাম শেষ হওয়ার পর এটিই প্রথম এমন মানববাহী চন্দ্র অভিযানের বড় পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ