• ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন
  • [কনভাটার]
Logo
  • প্রচ্ছ্বদ
  • জাতীয়
  • রাজনীতি
    • বিএনপি
    • জাতীয় পার্টি
    • জামায়াত
    • এনসিপি
  • অর্থনীতি
  • আইন-অপরাধ
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
    • চট্টগ্রাম
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
    • রাজশাহী
    • সিলেট
  • আন্তর্জাতিক
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলা
  • বিনোদন
    • সিনেমা
    • গান
    • নাটক
  • তথ্য-প্রযুক্তি
  • ক্যাম্পাস
    • ইবি
    • চবি
    • ঢাবি
    • প্রযুক্তি বি
    • রাবি
  • সবকিছু
    • কৃষি
    • প্রবাস
    • ভ্রমণ
    • রাজধানী
    • লাইফষ্টাইল
শিরোনাম:
একনজরে দেখে নিন ফিফা বিশ্বকাপ ২০২৬-এর পূর্ণাঙ্গ সময়সূচি দাম বাড়তে পারে যেসব পণ্যের ঐতিহাসিক আসতেকা স্টেডিয়ামে পর্দা উঠবে বিশ্বকাপের ১৪ জুন বিশ্ব রক্তদাতা দিবস নীরব শুভেচ্ছা হে রক্তদাতা! বাজেট নতুন পে-স্কেলে আলাদা বরাদ্দ থাকছে না বৃষ্টিতে বন্ধ বাংলাদেশের খেলা আগামী শিক্ষাবর্ষে ৩১ কোটি পাঠ্যবই ছাপাবে সরকার, নভেম্বরেই শতভাগ সরবরাহের লক্ষ্য মৌসুমি বায়ু টানা পাঁচদিন ঝরবে বৃষ্টি    মন্ত্রিসভায় ২০২৬-২৭ অর্থবছরের বাজেট অনুমোদন
নোটিশ
সারাদেশের জেলা ও উপজেলায় সংবাদকর্মী আবশ্যক। নিজেকে যোগ্য মনে করলে এখনই যোগাযোগ করুন Mob: 01778840333, Email: m.r.01778840333@gmail.com
/ আন্তর্জাতিক, ইরান, জাতীয়, বাংলাদেশ

হরমুজে আটকেপড়া বাংলাদেশি ৬ জাহাজ নিয়ে সুখবর দিল ইরান

sagar crime reporter / ৫১ জন দেখেছে
আপডেট : বুধবার, ১ এপ্রিল, ২০২৬
শেয়ার

জাতীয়

হরমুজে আটকেপড়া বাংলাদেশি ৬ জাহাজ নিয়ে সুখবর দিল ইরান

শাপলানিউজ.কম

০১ এপ্রিল ২০২৬
facebook sharing button

হরমুজ প্রণালিতে আটকেপড়া ছয়টি বাংলাদেশি জাহাজ নিরাপদে ফেরাতে তেহরান সর্বাত্মক সহযোগিতা করবে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত জলিল রহিমি জাহনাবাদি। ঢাকায় ইরান দূতাবাসে আজ বুধবার (১ এপ্রিল) সকালে এক সংবাদ সম্মেলনে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে ইরানি রাষ্ট্রদূত এ কথা জানান।

রাষ্ট্রদূত বলেন, “ছয়টি জাহাজের ব্যাপারে আমরা তেহরানকে জানিয়েছি। ইরানের জাতীয় নিরাপত্তা কাউন্সিল এই জাহাজগুলোকে সহায়তা করার অনুমোদন দিয়েছে। জাহাজগুলোর স্পেসিফিকেশন পুঙ্খানুপুঙ্খভাবে আমাদের কাছে না আসার কারণে আমরা শনাক্ত করতে পারিনি।”

ইরানি রাষ্ট্রদূত বলেন, “আমরা বাংলাদেশ সরকারের কাছে জাহাজগুলোর স্পেসিফিকেশন পুঙ্খানুপুঙ্খভাবে দিতে বলেছিলাম। সেগুলো গত সপ্তাহে আমরা পেয়েছি, এটা নিয়ে কাজ চলছে। বাংলাদেশের জাহাজ চলাচলের ক্ষেত্রে কোনো সমস্যা নাই। এ ব্যাপারে আমরা সর্বাত্মক সহযোগিতা করব। এখানে পেট্রোল পাম্পে যে দীর্ঘ লাইন, এগুলো সচিত্র রিপোর্ট আমরা তেহরানে দিয়েছি ও বলেছি, আমাদের এখানকার ভাই, আমাদের বন্ধুরা সমস্যায় আছে। তাদের যেন কোনো ধরনের সমস্যা না হয়। সব ধরনের সহযোগিতা যেন করা হয়।”

যুদ্ধের পর হরমুজ প্রণালি নিয়মগুলোর অবশ্যই পরিবর্তন হবে জানিয়ে জলিল রহিমি বলেন, “ইনোসেন্স প্যাসেজের নিয়ম অনুসারে কোনো ধরনের জাহাজ ইরানের অনুমতি ছাড়া এই প্যাসেজ দিয়ে যেতে পারবে না। এ ক্ষেত্রে আমাদের সংসদ এবং সরকার বিভিন্ন পদক্ষেপ নিতে শুরু করেছে। আমরা অবশ্যই হরমুজ প্রণালিতে আমাদের নিয়ন্ত্রণ ও আধিপত্য প্রতিষ্ঠিত করব।”

ইরানি রাষ্ট্রদূত বলেন, “এই যুদ্ধটা কেবল আমাদের বিরুদ্ধে নয়, এটা আসলে ইসলামি সভ্যতা, সংস্কৃতি এবং পুরো মুসলিম উম্মাহর বিরুদ্ধে একটা যুদ্ধ। আমরা সম্প্রতি ১৮০ জনের বেশি বাংলাদেশি যারা ইরানে ছিলেন, তাদের নিরাপদে দেশে ফেরার ক্ষেত্রে সহযোগিতা করেছি। তাদের মধ্যে অনেকেই ভিসা ও পাসপোর্ট ছাড়াই ইরানে অনুপ্রবেশ করেছিল। এসব বাংলাদেশি যারা অবৈধভাবে ছিল, তাদের গ্রেপ্তার না করে, কোনো হয়রানি না করে পররাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশের সঙ্গে সমন্বয় করে, নামমাত্র জরিমানা করে আমরা তাদের নিরাপদে দেশের ফেরার ব্যবস্থা করে দিয়েছি।”

এই কূটনীতিক বলেন, “বাংলাদেশ আমাদের বন্ধু এবং ভাতৃত্বের বন্ধন আমাদের সঙ্গে। বাংলাদেশের ছয়টি জাহাজ হরমুজ প্রণালিতে রয়েছে। আমাদের কাছে বাংলাদেশ সরকার সহায়তা চেয়েছে, এই ছয়টি জাহাজ যাতে নিরাপদে আসতে পারে। আমরা জানিয়েছি, এ ব্যাপারে সর্বাত্মক সহায়তা করা হবে। এই অঞ্চলে আমাদের মুসলিম ভাই যারা আছে, তারা বিন্দুমাত্র কষ্ট করুক—আমরা যতদিন আছি, এটা হতে দেবো না। তারপরও যদি কোনো অসুবিধা হয়ে যায়, একটি যুদ্ধ পরিস্থিতি বিরাজ করছে, আমরা আশা করি এ দেশের জনগণ সেটা অনুধাবন করবে।”

ইরানি রাষ্ট্রদূত উল্লেখ করেন, ইরানে আটকেপড়া বাংলাদেশিদের ফেরাতে সহযোগিতা করায় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ধন্যবাদ জানিয়ে একটি চিঠি দিয়েছেন। তবে এই যুদ্ধের ব্যাপারে বাংলাদেশ এ পর্যন্ত যে বিবৃতি দিয়েছে, সেটা নিয়ে আমাদের কষ্টের জায়গা আছে।

যুক্তরাষ্ট্র ১৫টি শর্তসহ ইরানকে একটি প্রস্তাব দিয়েছে জানিয়ে জলিল রহিমি বলেন, “আসলে এটা ছিল তাদের চাওয়া-পাওয়ার বিষয়। যুদ্ধের মাধ্যমে তারা যা অর্জন করতে পারেনি, এভাবে তারা অর্জন করতে চাচ্ছে। আমেরিকার সঙ্গে আমাদের কোনো ধরনের আলোচনা হয়নি। তাদের ১৫টি শর্তের ব্যাপারে আমরা কোনো জবাব দেইনি। মুসলিম রাষ্ট্র যেমন তুরস্ক, মিসর বা পাকিস্তানকে আমরা এ কথা বলেছি, ইরান কখনোই যুদ্ধের পক্ষে নয়, যুদ্ধ চায় না। তবে ইরান এমনভাবে যুদ্ধ শেষ করতে চায়, যাতে পুরো অঞ্চলে স্থায়ী শান্তি প্রতিষ্ঠিত হয় এবং ইরানের জনগণের অধিকার প্রতিষ্ঠিত হয়। যতক্ষণ পর্যন্ত আমেরিকা এবং ইসরায়েলের অস্ত্রের জোর থাকে, ততক্ষণ পর্যন্ত তারা আক্রমণ করে। যখন অস্ত্রের ঘাটতি হয়, তখন তারা শান্তির কথা বলে। এটা হতে পারে না—তাদের বিপদের সময় তারা যুদ্ধ বন্ধের কথা বলবে আর আমাদের মেনে নিতে হবে।”

ইরানি রাষ্ট্রদূত আরও বলেন, “মার্কিন প্রেসিডেন্ট এ পর্যন্ত ১০০ বারের বেশি নিজেকে বিজয়ী ঘোষণা করেছেন। সকালে ঘোষণা করে আমরা বিজয়ী হয়েছি, আবার দুপুরে বলে আমরা আলোচনা চালিয়ে যাচ্ছি। আমরা জানি না তারা কার সঙ্গে আলোচনা করছে।”

হরমুজ প্রণালি আটকে পড়া বাংলাদেশি জাহাজ ইরান রাষ্ট্রদূত


আপনার মতামত লিখুন :

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ

একনজরে দেখে নিন ফিফা বিশ্বকাপ ২০২৬-এর পূর্ণাঙ্গ সময়সূচি

দাম বাড়তে পারে যেসব পণ্যের

ঐতিহাসিক আসতেকা স্টেডিয়ামে পর্দা উঠবে বিশ্বকাপের

১৪ জুন বিশ্ব রক্তদাতা দিবস

নীরব শুভেচ্ছা হে রক্তদাতা!

বাজেট নতুন পে-স্কেলে আলাদা বরাদ্দ থাকছে না

  • সর্বশেষ সংবাদ
  • জনপ্রিয় সংবাদ

একনজরে দেখে নিন ফিফা বিশ্বকাপ ২০২৬-এর পূর্ণাঙ্গ সময়সূচি

দাম বাড়তে পারে যেসব পণ্যের

ঐতিহাসিক আসতেকা স্টেডিয়ামে পর্দা উঠবে বিশ্বকাপের

১৪ জুন বিশ্ব রক্তদাতা দিবস

নীরব শুভেচ্ছা হে রক্তদাতা!

বাজেট নতুন পে-স্কেলে আলাদা বরাদ্দ থাকছে না

বৃষ্টিতে বন্ধ বাংলাদেশের খেলা

আগামী শিক্ষাবর্ষে ৩১ কোটি পাঠ্যবই ছাপাবে সরকার, নভেম্বরেই শতভাগ সরবরাহের লক্ষ্য

মৌসুমি বায়ু টানা পাঁচদিন ঝরবে বৃষ্টি   

মন্ত্রিসভায় ২০২৬-২৭ অর্থবছরের বাজেট অনুমোদন

এনসিপির ‘সেকেন্ড রিপাবলিক’ ধারণাটি আসলে কী

পরিশ্রম দিয়ে চলার পথটা সহজ করে নিয়েছি: মালবিকা

রাজনীতি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নিয়ন্ত্রণ করা যাচ্ছিল না, তাই কেন্দ্র ছাড়া সব কমিটি স্থগিত

গ্যাস সংকটে ফের বন্ধ আশুগঞ্জ সার কারখানায়

বলিউডের যে ১০ সিনেমা সবচেয়ে বেশি আয় করেছে

ভারতকে সামলাতে দুবাইয়ে অনুশীলন অজি-প্রোটিয়াদের

স্ত্রী সন্তানসহ আমির হোসেন আমুর ৪৪ ব্যাংক হিসাব অবরুদ্ধ

খাওয়ার পরেই চা খাওয়া কি ঠিক?

বলিউড তেলেগু জানেন না, তবু দক্ষিণের ‘প্রিন্স’ মহেশ বাবু

Hello world!

Logo

Kaderabad Housing Mohmmedpur, Dhaka-1207. Phone- 01778840333 Email: m.r.01778840333@gmail.com Web: www.shaplanews.com

All rights reserved © 2025 shapalnews

নোটিশ
সারাদেশের জেলা ও উপজেলায় সংবাদকর্মী আবশ্যক। আগ্রহীরা যোগাযোগ করুন:  m.r.01778840333@gmail.com, Mob: 01778840333