• ঢাকা, বাংলাদেশ বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০২:১৯ অপরাহ্ন
  • [কনভাটার]
Logo
  • প্রচ্ছ্বদ
  • জাতীয়
  • রাজনীতি
    • বিএনপি
    • জাতীয় পার্টি
    • জামায়াত
    • এনসিপি
  • অর্থনীতি
  • আইন-অপরাধ
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
    • চট্টগ্রাম
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
    • রাজশাহী
    • সিলেট
  • আন্তর্জাতিক
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলা
  • বিনোদন
    • সিনেমা
    • গান
    • নাটক
  • তথ্য-প্রযুক্তি
  • ক্যাম্পাস
    • ইবি
    • চবি
    • ঢাবি
    • প্রযুক্তি বি
    • রাবি
  • সবকিছু
    • কৃষি
    • প্রবাস
    • ভ্রমণ
    • রাজধানী
    • লাইফষ্টাইল
শিরোনাম:
Can’t Remember What You Read? 5 Effective Reading Techniques for Students Why Is Your Mobile Battery Draining So Fast? Know 9 Reasons Heavy Rain in Capital Before Dawn, Waterlogging in Many Areas পড়া মনে থাকে না? শিক্ষার্থীদের জন্য ৫টি কার্যকর পড়ার কৌশল কেন দ্রুত শেষ হয়ে যাচ্ছে মোবাইলের চার্জ? জেনে নিন ৯টি কারণ ও সমাধান ভোরের আলো ফোটার আগেই রাজধানীতে মুষলধারে বৃষ্টি, প্রবল বজ্রপাত ও বিদ্যুৎ চমক *সকালে খালি পেটে পানি খাওয়ার উপকারিতা, জানলে আজ থেকেই শুরু করবেন* *ঢাকায় যানজট কেন বাড়ছে? কারণ জানলে অবাক হবেন* *ঢাকায় শীত কবে আসবে? জানালো আবহাওয়া অধিদপ্তর* *Dhaka’s Air Pollution Again Raises Concern Today – Tuesday, 10 November 2026*
নোটিশ
সারাদেশের জেলা ও উপজেলায় সংবাদকর্মী আবশ্যক। নিজেকে যোগ্য মনে করলে এখনই যোগাযোগ করুন Mob: 01778840333, Email: m.r.01778840333@gmail.com
/ আন্তর্জাতিক, ইরান, জাতীয়

যুদ্ধের মধ্যেই প্রতিদিন ১৩৯ মিলিয়ন ডলার আয় করছে ইরান

sagar crime reporter / ৩১৫ জন দেখেছে
আপডেট : শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬
শেয়ার

বিশ্ব

যুদ্ধের মধ্যেই প্রতিদিন ১৩৯ মিলিয়ন ডলার আয় করছে ইরান

 

shaplanews.com

২৭ মার্চ ২০২৬
facebook sharing button

ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ চললেও ইরানের তেল রপ্তানির ওপর ভিত্তি করে দেশটির অর্থনীতির চাকা সচল রয়েছে। যুদ্ধ শুরু হওয়ার পর থেকে তেলের আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধি ও হরমুজ প্রণালির কৌশলগত সুবিধা ব্যবহার করে ইরান প্রতিদিন গড়ে প্রায় ১৩৯ মিলিয়ন ডলার আয় করছে। খবর ব্লুমবার্গ ও এনডিটিভির।

বিশ্লেষকদের মতে, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইরান দুইভাবে লাভবান হচ্ছে। প্রথমত, আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুড তেলের দাম ব্যারেল প্রতি ১০০ ডলার ছাড়িয়ে গেছে। দ্বিতীয়ত, ইরান তাদের ‘ইরানিয়ান লাইট’ তেল চীনের বাজারে গত এক বছরের মধ্যে সবচেয়ে কম ছাড়ে বিক্রি করছে।

ইরানের ফেব্রুয়ারি মাসের আয় প্রতিদিন গড়ে ১১৫ মিলিয়ন ডলার। অন্যদিকে মার্চ মাসের আয় প্রতিদিন গড়ে ১৩৯ মিলিয়ন ডলার।

উপসাগরীয় অন্যান্য দেশগুলো যখন অবরুদ্ধ অবস্থায় রয়েছে, তখন ইরান খারগ দ্বীপ টার্মিনাল থেকে নির্বিঘ্নে তেল বোঝাই করে ট্যাঙ্কার পাঠাচ্ছে। স্যাটেলাইট চিত্রে দেখা গেছে, মার্চ মাসে খারগ দ্বীপে ট্যাঙ্কার নোঙর করার গতি আরও বেড়েছে। এমনকি হরমুজ প্রণালির বাইরে অবস্থিত জাস্ক টার্মিনাল থেকেও ইরান তেল পাঠানো শুরু করেছে। এছাড়া এই জলপথ অতিক্রমকারী বাণিজ্যিক জাহাজগুলোর ওপর ২০ লক্ষ ডলার পর্যন্ত ট্রানজিট ফি আরোপ করে অতিরিক্ত অর্থ উপার্জন করছে তেহরান।

সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হলো, তেলের বাজারে যুদ্ধের প্রভাব কমাতে ওয়াশিংটন সমুদ্রে থাকা ইরানি তেলের ওপর থেকে সাময়িকভাবে নিষেধাজ্ঞা স্থগিত করেছে।

কুইন্সি ইনস্টিটিউটের বিশ্লেষক রিচার্ড নেফিউর মতে, ‘ট্রাম্প প্রশাসন কার্যত ইরানকে তেল বিক্রি করার জন্য অনুনয় করছে।’ যদিও ট্রাম্প হুমকি দিয়েছিলেন যে, হরমুজ প্রণালি না খুললে ইরানের জ্বালানি অবকাঠামোতে হামলা চালানো হবে, কিন্তু পরে তিনি তেহরানের সঙ্গে ‘ফলপ্রসূ আলোচনার’ কথা উল্লেখ করে অবস্থান পরিবর্তন করেছেন।

মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি বিমান হামলায় ইরানের যে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, তা কাটিয়ে উঠতে এই বিশাল অঙ্কের তেল রাজস্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। মধ্যপ্রাচ্য জুড়ে চালানো প্রতিশোধমূলক হামলায় ব্যবহৃত অস্ত্রের মজুদ পুনরায় পূরণ ও যুদ্ধবিধ্বস্ত অর্থনীতি টিকিয়ে রাখতে এই অর্থ ব্যয় করছে তেহরান।

অন্যদিকে, কাতার, সৌদি আরব বা কুয়েতের মতো দেশগুলো যখন উৎপাদন কমাতে বাধ্য হয়েছে বা তাদের অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে, ইরানের জ্বালানি অবকাঠামো (সাউথ পার্স গ্যাস ক্ষেত্র ছাড়া) মূলত হামলা থেকে রক্ষা পেয়েছে।

যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির প্রস্তাব দিলেও ইরানি কর্মকর্তারা আলোচনার বিষয়টি অস্বীকার করেছেন। তারা ইসরায়েল ও উপসাগরীয় আরব দেশগুলোর ওপর হামলা অব্যাহত রেখেছেন, যা যুদ্ধ শেষ করার ওয়াশিংটনের প্রচেষ্টাকে বড় চ্যালেঞ্জের মুখে ফেলেছে।

ইরান-ইসরায়েল যুদ্ধ আয় যুদ্ধ


আপনার মতামত লিখুন :

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ

Can’t Remember What You Read? 5 Effective Reading Techniques for Students

Why Is Your Mobile Battery Draining So Fast? Know 9 Reasons

Heavy Rain in Capital Before Dawn, Waterlogging in Many Areas

পড়া মনে থাকে না? শিক্ষার্থীদের জন্য ৫টি কার্যকর পড়ার কৌশল

কেন দ্রুত শেষ হয়ে যাচ্ছে মোবাইলের চার্জ? জেনে নিন ৯টি কারণ ও সমাধান

ভোরের আলো ফোটার আগেই রাজধানীতে মুষলধারে বৃষ্টি, প্রবল বজ্রপাত ও বিদ্যুৎ চমক

  • সর্বশেষ সংবাদ
  • জনপ্রিয় সংবাদ

Can’t Remember What You Read? 5 Effective Reading Techniques for Students

Why Is Your Mobile Battery Draining So Fast? Know 9 Reasons

Heavy Rain in Capital Before Dawn, Waterlogging in Many Areas

পড়া মনে থাকে না? শিক্ষার্থীদের জন্য ৫টি কার্যকর পড়ার কৌশল

কেন দ্রুত শেষ হয়ে যাচ্ছে মোবাইলের চার্জ? জেনে নিন ৯টি কারণ ও সমাধান

ভোরের আলো ফোটার আগেই রাজধানীতে মুষলধারে বৃষ্টি, প্রবল বজ্রপাত ও বিদ্যুৎ চমক

*সকালে খালি পেটে পানি খাওয়ার উপকারিতা, জানলে আজ থেকেই শুরু করবেন*

*ঢাকায় যানজট কেন বাড়ছে? কারণ জানলে অবাক হবেন*

*ঢাকায় শীত কবে আসবে? জানালো আবহাওয়া অধিদপ্তর*

*Dhaka’s Air Pollution Again Raises Concern Today – Tuesday, 10 November 2026*

এনসিপির ‘সেকেন্ড রিপাবলিক’ ধারণাটি আসলে কী

রাজনীতি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নিয়ন্ত্রণ করা যাচ্ছিল না, তাই কেন্দ্র ছাড়া সব কমিটি স্থগিত

গ্যাস সংকটে ফের বন্ধ আশুগঞ্জ সার কারখানায়

পরিশ্রম দিয়ে চলার পথটা সহজ করে নিয়েছি: মালবিকা

বলিউডের যে ১০ সিনেমা সবচেয়ে বেশি আয় করেছে

স্ত্রী সন্তানসহ আমির হোসেন আমুর ৪৪ ব্যাংক হিসাব অবরুদ্ধ

ভারতকে সামলাতে দুবাইয়ে অনুশীলন অজি-প্রোটিয়াদের

বলিউড তেলেগু জানেন না, তবু দক্ষিণের ‘প্রিন্স’ মহেশ বাবু

খাওয়ার পরেই চা খাওয়া কি ঠিক?

Hello world!

Logo

Kaderabad Housing Mohmmedpur, Dhaka-1207. Phone- 01778840333 Email: m.r.01778840333@gmail.com Web: www.shaplanews.com   About Us | Contact Us | Privacy Policy | Terms 

All rights reserved © 2025 shapalnews

নোটিশ
সারাদেশের জেলা ও উপজেলায় সংবাদকর্মী আবশ্যক। আগ্রহীরা যোগাযোগ করুন:  m.r.01778840333@gmail.com, Mob: 01778840333