• ঢাকা, বাংলাদেশ বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন
  • [কনভাটার]
Logo
  • প্রচ্ছ্বদ
  • জাতীয়
  • রাজনীতি
    • বিএনপি
    • জাতীয় পার্টি
    • জামায়াত
    • এনসিপি
  • অর্থনীতি
  • আইন-অপরাধ
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
    • চট্টগ্রাম
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
    • রাজশাহী
    • সিলেট
  • আন্তর্জাতিক
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলা
  • বিনোদন
    • সিনেমা
    • গান
    • নাটক
  • তথ্য-প্রযুক্তি
  • ক্যাম্পাস
    • ইবি
    • চবি
    • ঢাবি
    • প্রযুক্তি বি
    • রাবি
  • সবকিছু
    • কৃষি
    • প্রবাস
    • ভ্রমণ
    • রাজধানী
    • লাইফষ্টাইল
শিরোনাম:
বায়ুদূষণের শীর্ষে উগান্ডার কাম্পালা, নবম স্থানে ঢাকা আজ কত টাকায় পাওয়া যাবে ডলার-ইউরো-রুপি জাম্বুরা: সর্দিকাশির ‘ন্যাচারাল ভ্যাক্সিন’, জটিল ব্যাধির যম! সূচকের উত্থানের ৩০ মিনিটে লেনদেন ১৩৬ কোটি টাকা বুধবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ রাজধানীতে বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৮৩, মামলা ৫৯ ৬ মাসে সরকারের সুস্পষ্ট সাফল্য দেখা যায়নি : জামায়াত ঢাকায় আজ বৃষ্টি হবে কি না, জানালো আবহাওয়া অফিস রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহার করেননি কেউ, ২০ আগস্ট ভোট ঢাকার ৬ থানায় পুলিশের অভিযানে গ্রেফতার ৫৮
নোটিশ
সারাদেশের জেলা ও উপজেলায় সংবাদকর্মী আবশ্যক। নিজেকে যোগ্য মনে করলে এখনই যোগাযোগ করুন Mob: 01778840333, Email: m.r.01778840333@gmail.com
/ জাতীয়, সারাদেশ

এক টাকায় ঈদ বাজার

sagar crime reporter / ৭৭ জন দেখেছে
আপডেট : বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬
শেয়ার

জাতীয়

এক টাকায় ঈদ বাজার

 

shaplanews.com
১৯ মার্চ ২০২৬
facebook sharing button

ঈদের আনন্দ সবার মাঝে সমানভাবে ছড়িয়ে দিতে গাইবান্ধায় ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘আমাদের গাইবান্ধা’। সংগঠনটির আয়োজনে মাত্র এক টাকার বিনিময়ে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী পেয়ে স্বস্তি প্রকাশ করেছে নিম্ন আয়ের মানুষ।

বুধবার (১৮ মার্চ) বিকেলে শহরের স্বাধীনতার রজত জয়ন্তী বালিকা বিদ্যালয় মাঠে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আয়োজিত ‘এক টাকার বাজার’ এর মাধ্যমে এ বছর জেলার ২৫০টি অসচ্ছল পরিবারের মধ্যে খাদ্য সহায়তা দেওয়া হচ্ছে। প্রতিটি পরিবার এক টাকা মূল্যে একটি পূর্ণাঙ্গ খাদ্য প্যাকেজ পাচ্ছে। এতে রয়েছে মুরগি, চাল, তেল, ডাল, চিনি, সেমাই, দুধসহ মোট ১৮ ধরনের নিত্যপ্রয়োজনীয় পণ্য।

এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছিন্নমূল মহিলা সমিতির প্রধান নির্বাহী মুরশিদুর রহমান, গাইবান্ধা প্রেসক্লাবের সভাপতি অমিতাভ দাশ হিমুন, অধ্যাপক মুর্তজা বাণুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সংগঠনের উপদেষ্টারা।

সদর উপজেলার রাধাকৃষ্ণপুর গ্রামের শারীরিক প্রতিবন্ধী আছিয়া বেগম (৫৭) জানান, ঈদ সামনে রেখে চরম দুশ্চিন্তায় ছিলেন তিনি। এই সহায়তা পেয়ে তার পরিবারে স্বস্তি ফিরেছে।

একই গ্রামের জোসনা বেগম জানান, স্বল্প আয়ের কারণে প্রয়োজনীয় সব পণ্য কেনা সম্ভব হয় না। এক টাকায় এমন সহায়তা পেয়ে তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

পুলবন্দি গ্রামের রহিমা খাতুন বলেন, বর্তমান বাজার পরিস্থিতিতে এক টাকায় কিছুই পাওয়া যায় না, অথচ এখানে প্রয়োজনীয় অনেক পণ্য পাওয়া গেছে, যা ঈদের প্রস্তুতিতে সহায়ক হবে।

দিনমজুর হেসকার আলী বলেন, শিক্ষার্থীদের উদ্যোগে এমন আয়োজন সমাজে ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করছে।

সংগঠনের সভাপতি সায়হাম রহমান বলেন, অসহায় মানুষের মুখে হাসি ফোটানোই এই উদ্যোগের মূল উদ্দেশ্য। পাশাপাশি, সহায়তা গ্রহণকারীদের সম্মান বজায় রাখার বিষয়টি গুরুত্ব দেওয়া হয়েছে, যাতে তারা নিজেদের ক্রেতা হিসেবে অনুভব করতে পারেন।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, ২০১৪ সাল থেকে তারা বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। খাদ্য সহায়তার পাশাপাশি মাদকবিরোধী সচেতনতা, সামাজিক নিরাপত্তা ও দুর্যোগকালীন সহায়তায়ও সক্রিয় রয়েছে সংগঠনটি।

স্থানীয়দের মতে, এ ধরনের উদ্যোগ সমাজে ইতিবাচক প্রভাব ফেলছে এবং ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ভবিষ্যতে এই কার্যক্রম আরও বিস্তৃত হবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।

গাইবান্ধা ঈদ বাজার এক টাকার বাজার


আপনার মতামত লিখুন :

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ

বায়ুদূষণের শীর্ষে উগান্ডার কাম্পালা, নবম স্থানে ঢাকা

আজ কত টাকায় পাওয়া যাবে ডলার-ইউরো-রুপি

জাম্বুরা: সর্দিকাশির ‘ন্যাচারাল ভ্যাক্সিন’, জটিল ব্যাধির যম!

সূচকের উত্থানের ৩০ মিনিটে লেনদেন ১৩৬ কোটি টাকা

বুধবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

রাজধানীতে বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৮৩, মামলা ৫৯

  • সর্বশেষ সংবাদ
  • জনপ্রিয় সংবাদ

বায়ুদূষণের শীর্ষে উগান্ডার কাম্পালা, নবম স্থানে ঢাকা

আজ কত টাকায় পাওয়া যাবে ডলার-ইউরো-রুপি

জাম্বুরা: সর্দিকাশির ‘ন্যাচারাল ভ্যাক্সিন’, জটিল ব্যাধির যম!

সূচকের উত্থানের ৩০ মিনিটে লেনদেন ১৩৬ কোটি টাকা

বুধবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

রাজধানীতে বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৮৩, মামলা ৫৯

৬ মাসে সরকারের সুস্পষ্ট সাফল্য দেখা যায়নি : জামায়াত

ঢাকায় আজ বৃষ্টি হবে কি না, জানালো আবহাওয়া অফিস

রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহার করেননি কেউ, ২০ আগস্ট ভোট

ঢাকার ৬ থানায় পুলিশের অভিযানে গ্রেফতার ৫৮

এনসিপির ‘সেকেন্ড রিপাবলিক’ ধারণাটি আসলে কী

রাজনীতি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নিয়ন্ত্রণ করা যাচ্ছিল না, তাই কেন্দ্র ছাড়া সব কমিটি স্থগিত

পরিশ্রম দিয়ে চলার পথটা সহজ করে নিয়েছি: মালবিকা

গ্যাস সংকটে ফের বন্ধ আশুগঞ্জ সার কারখানায়

বলিউডের যে ১০ সিনেমা সবচেয়ে বেশি আয় করেছে

ভারতকে সামলাতে দুবাইয়ে অনুশীলন অজি-প্রোটিয়াদের

স্ত্রী সন্তানসহ আমির হোসেন আমুর ৪৪ ব্যাংক হিসাব অবরুদ্ধ

খাওয়ার পরেই চা খাওয়া কি ঠিক?

বলিউড তেলেগু জানেন না, তবু দক্ষিণের ‘প্রিন্স’ মহেশ বাবু

Hello world!

Logo

Kaderabad Housing Mohmmedpur, Dhaka-1207. Phone- 01778840333 Email: m.r.01778840333@gmail.com Web: www.shaplanews.com

All rights reserved © 2025 shapalnews

নোটিশ
সারাদেশের জেলা ও উপজেলায় সংবাদকর্মী আবশ্যক। আগ্রহীরা যোগাযোগ করুন:  m.r.01778840333@gmail.com, Mob: 01778840333